চট্টগ্রামে নৌসেনার ঘাঁটিতে জোড়া বোমা বিস্ফোরণে পাঁচ জেএমবি জঙ্গির ফাঁসির আদেশ

বুধবার চট্টগ্রামের সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক আবদুল হালিম এই সাজা শুনিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বন্দরনগরী চট্টগ্রামে নৌবাহিনীর ঘাঁটির (Navy Base Camp)  অভ্যন্তরে মসজিদে জোড়া বিস্ফোরণের ঘটনায় প্রাক্তন নৌসেনা সদস্য পাঁচ জেএমবি জঙ্গিকে (JMB Militant) ফাঁসির আদেশ দিল আদালত। বুধবার চট্টগ্রামের সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক আবদুল হালিম এই সাজা শুনিয়েছেন। সেই সঙ্গে প্রত্যেক আসামীকে ৫০ হাজার টাকা করে জরিমানাও করেছেন। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন সরকারি আইনজীবী মনোরঞ্জন দাস।  

আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ১৮ ডিসেম্বর শুক্রবার জুম্মার নমাজের পরে চট্টগ্রামে নৌবাহিনীর ঈশা খাঁ ঘাঁটির ভিতরে থাকা দুটি মসজিদে ১০ মিনিটের ব্যবধানে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে মোট ২৪ জন গুরুতর আহত হন। ঘটনার নয় মাস পর ২০১৬ সালের ৩ সেপ্টেম্বর নেভাল প্রভোস্ট মার্শাল কমান্ডার এম আবু সাঈদ ইপিজেড থানায় অভিযোগ দায়ের করেন। নৌবাহিনীর প্রাক্তন সদস্য এম সাখাওয়াত হোসেন, আবদুল মান্নান, রমজান আলী এবং বাবুল রহমান রনিকে মামলায় আসামি করা হয়। পরে মান্নানের ভাই আবদুল গাফফারকে আসামী করা হয়। ২০১৭ সালের ১৫ অক্টোবর ৫ জনকে আসামি করে আদালতে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনে চার্জশিট দাখিল করেন ইপিজেড থানার তৎকালীন পরিদর্শক মুহাম্মদ ওসমান গণি।

ঘটনায় মোট ২৪ জনকে সাক্ষী করা হয়। যদিও ১৭ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়।  ২০২০ সালের ২৮ জানুয়ারি আদালত আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করে। এদিন রায় ঘোষণার সময়ে আদালতে উপস্থিত ছিলেন চার আসামী। দণ্ডপ্রাপাপ্তদের মধ্যে নৌবাহিনীর প্রাক্তন সদস্য সাখাওয়াত পলাতক রয়েছেন।

দলে ভাঙনের জের, দিল্লিতেও বদলাচ্ছে তৃণমূলের দফতরের ঠিকানা

শান্তিপুরে বাস কর্মীকে পিটিয়ে খুন! প্রতিবাদে বন্ধ পরিষেবা, ভোগান্তিতে যাত্রীরা

ফিফা বিশ্বকাপ দেখুন একদম বিনামূল্যে, কিন্তু কী ভাবে? জেনে নিন বিস্তারিত

বিজেপিতে যাওয়ার রাস্তা খুলতেই এবার রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা প্রকাশ চিক বরাইকের

ফের সক্রিয় বিষ্ণোই গ্যাং, দিল্লিতে গুরু রনধাওয়ার জিমে পরপর গুলি চালাল দুষ্কৃতীরা!

১৩০ আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল রিজার্ভ ব্যাঙ্কের, অধিকাংশ পশ্চিমবঙ্গের

বৃহস্পতিবার রাতে শুরু ফুটবলের শ্রেষ্ঠত্বের মহাযুদ্ধ, কোথায় দেখবেন? পড়ুন বিস্তারিত

বিকেলেই শহরজুড়ে তুমুল বৃ্ষ্টির পূর্বাভাস, সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া, জারি সতর্কতা

ইরানজুড়ে আছড়ে পড়ল আমেরিকার ক্ষেপণাস্ত্র, পাল্টা হরমুজ প্রণালি বন্ধ করল তেহরান

‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বিভাস মুখোপাধ্যায়

মীনাক্ষী নটরাজনের প্রার্থীপদ খারিজের ঘটনায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ কংগ্রেস

১৭ বছরে রুপোলি পর্দায় আত্মপ্রকাশ, কত টাকা সম্পত্তি রয়েছে অভিষেক ঘনিষ্ঠ সায়নীর