বিস্ফোরণে গুরুতর আহত, লাইফ সাপোর্টে কাজী নজরুলের নাতি

এখন শোনা যাচ্ছে, বাবুল কাজীর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটেছে। তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তাঁর চিকিৎসায় এখনও পর্যন্ত ১৬ সদস্যের মেডিকেল টিম গঠন করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আশঙ্কাজনক। লাইফ সাপোর্টে রাখা হয়েছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজীকে। গতকাল বাড়িতে ভয়াবহ বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভর্তি করানো হয়। ICU-তে রয়েছেন তিনি। আগুনে বাবুল কাজীর শরীরের ৭৪ শতাংশ পুড়ে গিয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান। এখন শোনা যাচ্ছে, বাবুল কাজীর শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তাঁর চিকিৎসায় এখনও পর্যন্ত ১৬ সদস্যের মেডিকেল টিম গঠন করা হয়েছে।

তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে, রবিবার (১৯ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক শাওন বিন রহমান। পুলিশ জানিয়েছে, শনিবার (১৮ জানুয়ারি) ভোর পাঁচটা নাগাদ বনানীতে নিজের বাড়ির বাথরুমে গ্যাস লাইটার বিস্ফোরণে গুরুতর অগ্নিদগ্ধ হন বাবুল কাজী। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ভর্তি করা হয় বার্ন ইনস্টিটিউটে। শরীরের ৭৪ শতাংশ আগুনে পুড়ে যাওয়ায় তাঁর শারীরিক অবস্থা যথেষ্টই আশঙ্কাজনক। চিকি‍ৎসকরা সঙ্গে সঙ্গেই আইসিইউতে স্থানান্তরিত করেন বাবুলকে।

১৮৯৯ সালে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। ২৫ বছর বয়সে প্রমীলা দেবীকে বিয়ে করেন তিনি। তাদের প্রথম সন্তান কৃষ্ণ মোহাম্মদ মারা যায় খুব অল্প বয়সে। দ্বিতীয় সন্তান অরিন্দম খালেদ বুলবুলের মৃত্যু হয় মাত্র চার বছর বয়সে। অপর দুই সন্তান হলেন কাজী সব্যসাচী ও কাজী অনিরুদ্ধ। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগে ১৯৭২ সালের ২৪ মে কলকাতা থেকে সপরিবারে ঢাকায় নিয়ে আসা হয় কবিকে। তাঁকে বসবাসের জন্য ধানমন্ডির ২৮ নম্বর সড়কের ৩৩০-বি বাড়িটি বরাদ্দ করা হয়।  ১৯৭৬ সালের জানুয়ারিতে কাজী নজরুলকে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হয়। ১৯৭৬ সালের ২৯ অগস্ট না পেরার দেশে পাড়ি জমান বিদ্রোহী কবি।কাজী নজরুলের ছেলে কাজী সব্যসাচীর মেয়ে খিলখিল কাজী, মিষ্টি কাজী ও বাবুল কাজী বাংলাদেশের নাগরিক।

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

গরমে চুল সামলাতে নাজেহাল? সমস্যা সমাধানে ব্যবহার করুন ৭ ট্রেন্ডি হেয়ার অ্যাক্সেসরিজ

ফের ধাক্কা খেলেন মমতা, বিদ্রোহী শিবিরে ইটাহারের বিধায়ক

দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় স্পেনের ফার্স্ট লেডি, দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করল আদালত

আলুর খোসা আর ফেলবেন না, ৮ রেসিপি বানিয়ে প্রিয়জনকে চমকে দিন

কাবাবপ্রেমী! ঘরেই বানিয়ে ফেলুন অপূর্ব স্বাদের মাটন গোলা কাবাব

তিলোত্তমায় যোগ দিবস পালন করে গর্বিত মোদি, শহরবাসীকে ধন্যবাদও জানালেন প্রধানমন্ত্রী

রবিবার সকালে ভয়াবহ দুর্ঘটনার কবলে সরকারি বাস, মৃত ২

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

‘যোগ এখন বিশ্বের সবচেয়ে বড় উৎসব’, রেড রোডের মঞ্চ থেকে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

রায়নার দাপুটে তৃণমূল নেতা বামদেব মণ্ডলকে গ্রেফতার করল পুলিশ

‘বাড়িতে ডেকে জিন্সের মধ্যে হাত ঢুকিয়ে…’, নামী কোরিওগ্রাফারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ নেটপ্রভাবীর

চায়ের আড্ডায় জমবে গল্প, রইল জিভে জল আনা কচুর কোরমার রেসিপি