ঢাকায় রাসায়নিক গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু ৯ জনের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ফের বিধ্বংসী অগ্নিকাণ্ডের সাক্ষী থাকল ঢাকা। আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজধানীর মিরপুরে একটি পোশাক তৈরি ও রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সাড়ে চার ঘন্টাতেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি দমকলের ১২টি ইঞ্জিন। আগুন নেভানোর চেষ্টা চালানোর পাশাপাশি কারখানার ভিতরে আটকে থাকা শ্রমিকদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন দমকল কর্মীরা। নয় জনের ঝলসে যাওয়া দেহ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি আশঙ্কাজনক অবস্থায় অগ্নিদগ্ধ বেশ কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন দমকল ও জরুরি পরিষেবা বিভাগের মুখপাত্র তালহা বিন জসিম।

দমকলের তরফে জানানো হয়েছে, বেলা এগারোটা ৪০ মিনিট নাগাদ মিরপুরের একটি পোশাক তৈরি কারখানা ও রাসায়নিক কারখানার গুদামে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়েই ১১টা বেজে ৫৬ মিনিটে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়।। ততক্ষণে আগুনের লেলিহান শিখা বিধ্বংসী আকার ধারণ করে। কারখানা ও গুদামটিতে প্রচুর পরিমাণ দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন নেভাতে হিমশিম খেয়ে যান দমকল কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজধানীর বিভিন্ন দমকল কেন্দ্র থেকে আরও ১১টি ইঞ্জিন নিয়ে যাওয়া হয়। টানা চার ঘন্টার বেশি সময় ধরে লড়াই চালালেও আগুন নিয়ন্ত্রণে আসেনি।

দমকল ও জরুরি পরিষেবা বিভাগের মুখপাত্র তালহা বিন জসিম জানিয়েছেন, ‘পোশাক কারখানাটি সাততলা বিশিষ্ট। আর রাসায়নিকের গুদামে ব্লিচিং পাউডার, প্লাস্টিক, হাইড্রোজেন পার–অক্সাইড থাকার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হচ্ছে। যে ৯ জনের লাশ উদ্ধার হয়েছে তাদের পরিচয় শনাক্ত করা যায়নি। পুলিশের হাতে ওই লাশ হস্তান্তর করা হবে। কিভাবে কারখানা দুটিতে একই সঙ্গে আগুন লাগল তা জানা যায়নি। তবে শট সার্কিট থেকে কিংবা বিড়ি-সিগারেটের ফুলকি থেকে আগুন লাগতে পারে বলে মনে করা হচ্ছে।’

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের

জম্মু সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনা, আটক পাক নাগরিক

বিয়ের মরশুমে কলকাতায় আরও কমল সোনার দাম, জেনে নিন আজকের দর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

ভারতের আর্থিক বৃদ্ধির ভূয়সী প্রশংসা ট্রাম্পের, মার্কিন সুদনীতি নিয়ে তুললেন প্রশ্ন

১৬ দিনে ১,৫৭৪ কোটি টাকার গণ্ডি পার! রণবীরের ‘রামায়ণ’ টপকাতে পারবে ‘পুষ্পা ২’-র রেকর্ড?

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন