ইসলামি জঙ্গিদের তাণ্ডবের মধ্যে না ফেরার দেশে মুক্তিযুদ্ধের উপ সেনাপতি

Share:

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশে অশান্ত পরিস্থিতির মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অব স্টাফ তথা প্রাক্তন বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল একে খন্দকার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর। বার্ধক্যজনিত কারণে শনিবার সকালে প্রয়াত হয়েছেন এয়ার ভাইস মার্শাল।

মুক্তিযুদ্ধের সময় তৈরি হওয়া বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম প্রধান এয়ার ভাইস মার্শাল ছিলেন তিনি। সামরিক শাসক জিয়াউর রহমানের আমলে রাষ্ট্রদূতের দায়িত্ব নিয়েছিলেন। পরে এইচ এম এরশাদের আমলে মন্ত্রীত্ব পেয়েছিলেন তিনি। ২০০৮ সালে আওয়ামী লিগের টিকিটে পাবনা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। হাসিনার মন্ত্রিসভায় প্ল্যানিং মিনিস্ট্রির দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধে তাঁর ভূমিকা ছিল অপরিসীম। ২০১১ সালে তাঁকে পদকও দিয়েছিল সরকার। ২০১৪ সালের ৩ সেপ্টেম্বর প্রকাশিত একে খন্দকারের ‘১৯৭১: ভেতরে বাইরে’ বইতে বঙ্গবন্ধুকে নিয়ে ভুল তথ্য প্রকাশ হওয়ায় সমালোচিত হতে হয়েছিল। ওই সময় সেক্টর কমান্ডার্স ফোরামের চেয়ারম্যানের দায়িত্ব থেকে সরে দাঁড়ান এ কে খন্দকার।

পাবনার পুরান ভারেঙ্গা গ্রামে তাঁর বাড়ি ছিল। কিন্তু তিনি জন্মগ্রহম করেছিলেন রংপুরে। ১৯৩০ সালে ১ জানুয়ারি তাঁর জন্ম হয়। বাবার খন্দকার আব্দুল লতিফের কর্মসূত্রের কারণে নওগাঁ মিউনিসিপ্যাল স্কুলে পড়াশোনা করেন তিনি। ১৯৪৭ সালে মালদা স্কুল থেকে ম্যাট্রিকুলেশন এবং ১৯৪৯ সালে রাজশাহী কলেজ থেকে ইন্টারমেডিয়েট পাস করেছেন। ঢাকা তৎকালীন আহসানউল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজে (বর্তমান বুয়েট) পড়াশোনা করেন। সেই সময় তিনি পাকিস্তান বিমান বাহিনীতে যোগ দিয়েছিলেন। পশ্চিম পাকিস্তানে ১৯৫১ থেকে ১৯৬৯ পর্যন্ত বিমান বাহিনীর বিভিন্ন পদমর্যাদায় কাটিয়েছেন। ১৯৬৯ সালে পাকিস্তান বিমান বাহিনীর ঢাকা ঘাঁটিতে উইং কমান্ডার হিসেবে বদলি হন।

ভারতের নাগাল্যান্ডে ২ মাস প্রশিক্ষণ নিয়েছিলেন। ভারতের দেওয়া ৩টি বেসামরিক বিমান ও কয়েকজন বাঙালি নিয়ে ২৮ সেপ্টেম্বর বাংলাদেশ বিমান বাহিনীর যাত্রা শুরু হয়েছিল। ডিসেম্বরের শুরুর দিকে মুক্তিযোদ্ধা ও ভারতীয় বাহিনীর সঙ্গে পাকসেনাদের সরাসরি যুদ্ধ শুরু হয়। সেখানে বাংলাদেশ বিমান বাহিনীর কিছুটা সফলতা লাভ করে। স্বাধীনতার পর একে খন্দকার প্রধান হিসেবে বিমান বাহিনীতে যোগ দিয়েছিলেন।

২৬/১১-র ধাঁচে জোড়া বিস্ফোরণের হুমকি হায়দরাবাদে, জারি হাই অ্যালার্ট

‘Pushpa 2’- কে হারিয়ে ১৮ দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’

‘কেউ পাশে থাকলে…’, পাকিস্তানের কাছে হেরে ক্ষোভপ্রকাশ করে যা বললেন তিলক

প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীকে খুন, গ্রেফতার স্ত্রী

বিসলেরির জলে মিলল ক্যানসারের উপাদান! সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি FSSAI-এর

প্রধানমন্ত্রীর ছবি দেওয়া পোস্টার ছেঁড়ার অভিযোগে বিহারের বৈশালীতে গ্রেফতার ৪

সামরিক মহড়া চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা, ট্যাঙ্কের চাকায় পিষ্ট হয়ে মৃত ২ জওয়ান

কলকাতার রেল ইতিহাসের নানা অজানা অধ্যায়, প্রিন্সেপ ঘাটেই মিলবে অতীতের নানা স্মৃতি

শীতের পথে কাঁটা! সকাল থেকেই মেঘলা আকাশ, আজ বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা?

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

আজকের রাশিফল: রাগ নিয়ন্ত্রণে রাখুন, হাতে আসবে বাড়তি অর্থ

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু