জামিন শুনানির আগেই চিন্ময় প্রভুর আইনজীবীর উপরে প্রাণঘাতী হামলা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন

Share:

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: আশঙ্কা্‌ই সত্যি হল। বাংলাদেশে বিপন্ন হিন্দুদের অধিকার রক্ষায় লড়াই করা চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন শুনানি ভেস্তে দিতে নখদাঁত বের করে ঝাঁপাল মোল্লা মুহাম্মদ ইউনূসের সরকার। জামিন শুনানির কয়েক ঘন্টা আগেই প্রাণঘাতী হামলা চালানো হয়েছে চিন্ময় প্রভুর আইনজীবী রমেন রায়ের উপরে। মুসলিম মৌলবাদীদের বেধড়ক মারধরে আশঙ্কাজনক অবস্থায় এক হাসপাতালের আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি। ফলে মঙ্গলবারের শুনানিতে কোনও আইনজীবী আদৌ চিন্ময় প্রভুর হয়ে আদালতে আইনি লড়াই চালাবেন কিনা, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

গত ৫ অগস্ট পাকিস্তানপ্রেমী সেনাবাহিনীর বিদ্রোহের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর বঙ্গবন্ধু কন্যার দেশত্যাগের পরেই শুরু হয় হিন্দু নিধন যজ্ঞ। আর সেই যজ্ঞের প্রধান পুরোহিত হয়ে আসরে অবতীর্ণ হয়েছেন মুক্তিযুদ্ধের সময়ে হিন্দু মহিলাদের ধর্ষণ ও গণহত্যার ক্ষেত্রে পাক সেনাদের ইন্ধন জোগানো আলবদর বাহিনীর পৃষ্ঠপোষক মোল্লা মুহাম্মদ ইউনূস। হিন্দুদের বাড়ি-ঘর এবং মন্দির জ্বালিয়ে দেওয়ার পাশাপাশি বেলাগামভাবে হিন্দু মহিলাদের ধর্ষণ ও খুন করে চলেছে জামায়াত-বিএনপি সহ বিভিন্ন মৌলবাদী সংগঠনের সদস্যরা। বিপন্ন হিন্দুদের পাশে দাঁড়িয়ে প্রতিবাদ করায় গত সোমবার (২৫ নভেম্বর) ঢাকা বিমানবন্দর থেকে পুণ্ডরীক ধামের প্রধান তথা ইসকন সংগঠক চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার করে সরকারি খুনি বাহিনী হিসাবে পরিচিত ঢাকা পুলিশের গোয়েন্দা শাখা।

পরের দিন মঙ্গলবার (২৬ নভেম্বর) চট্টগ্রাম আদালতে তাঁকে পেশ করা হলে বিচারক জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। গত সাতদিন ধরে জেলেই রয়েছেন বাংলাদেশের বিপন্ন হিন্দুদের ত্রাণ কর্তা। গত রবিবার (১ ডিসেম্বর) আদালতে চিন্ময় প্রভুর হয়ে জামিনের আর্জি জানিয়েছিলেন তাঁর আইনজীবিরা। বিচারক জানিয়ে দেন, ‘মঙ্গলবার জামিন শুনানি হবে’। আর ওই জামিন শুনানিতে যাতে কোনও হিন্দু আইনজীবী চিন্ময় প্রভুর হয়ে লড়তে না পারেন তার জন্য নতুন ষড়যন্ত্র করে মোল্লা ইউনূসের সরকার। গত মঙ্গলবার যিনি চট্টগ্রাম আদালতে চিন্ময় প্রভুর হয়ে আইনি লড়াই করেছিলেন সেই আইনজীবী শুভাশিস শর্মার বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে। শুধু শুভাশিসবাবুই নন, আরও ৭০ হিন্দু আইনজীবীর নামে বিভিন্ন অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছে। বাদ যাননি দুই হিন্দু সাংবাদিকও আয়ান শর্মা ও শুকলাল দাসের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

চিন্ময় প্রভুর হয়ে যাতে কেউ আইনি লড়াই না চালান তার জন্য হিন্দু আইনজীবীদের বাড়ি ও চেম্বারে আগাতার হামলা চালাচ্ছে চট্টগ্রামের জামায়াত ইসলামীর আমীর শাহজাহান চৌধুরীর নেতৃত্বে জঙ্গিরা। রিগান আচার্যের পরে হামলা চালানো হয় রমেন রায়ের উপরে। সোমবার রাতে ইসকন নেতা রাধারমন দাস সমাজমাধ্যম ‘এক্স’ হ্যান্ডেলে (পূর্বতন টুইটার) এক পোস্টে চিন্ময় প্রভুর আইনজীবী রমেন রায়ের আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন। পোস্টে নিগৃহীত আইনজীবীর ছবি দিয়ে তিনি লিখেছেন, ‘অ্যাডভোকেট রমেন রায়ের জন্য প্রার্থনা করবেন। তাঁর  একমাত্র ‘দোষ’ ছিল আদালতে চিন্ময় কৃষ্ণ প্রভুর হয়ে লড়াই করা। ইসলামি জিহাদিরা তাঁর বাড়ি ভাঙচুর চালানোর পাশাপাশি নৃশংসভাবে মারধর করেছে। আইসিইউতে জীবন মৃত্যুর সঙ্গে লড়ছেন রমেন রায়।’

পুজোতে সকালে শাড়ি পড়বেন? জেনে নিন এই ৫ ম্যাজিক ট্রিক

কম ঘুমালেই বাড়বে ওজন! দ্রুত বদলে ফেলুন এই অভ্যাস, নইলে পড়বেন বিপদে

চিকেনের লেগ পিস দিয়ে ঝালমুড়ি! মাত্র ৫ মিনিটে বানান সহজ এই রেসিপি

মেদ ঝড়াতে চান? প্রতিদিনের এই ১টি অভ্যাস বদলে ফেলুন!

ঘোড়ায় আগমন, বিদায় নৌকায়! দেবীর বাহন নিয়ে কী ইঙ্গিত দিচ্ছে শাস্ত্র?

অতিরিক্ত মানসিক চাপেই বাড়ে পেটের সমস্যা! জেনে নিন এই ৫ লক্ষণ

মাত্র ১টি পাতা! পেটের সমস্যা দূর করে কমাবে ক্ষতিকর কোলেস্টেরল!

১ টাকায় মিলবে ২৪ জিবি ডেটা! অবিশ্বাস্য অফার আনল BSNL

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ফাঁকা রাস্তার ধারে পাথর দিয়ে এটিএম ভেঙে লুঠের চেষ্টা! আটক যুবক

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল