অশনি সংকেত! ঢাকার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ দখল করল জামায়াতপন্থীরা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচনের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে জয়ী ইসলামী ছাত্রশিবির। দীর্ঘ ৪৪ বছর পর নেতৃত্বে ফিরেছে তারা। ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ ভিপি ও জিএসসহ মোট ২৪টি পদে বিজয়ী হয়েছে তারা।

নির্বাচন কমিশন বৃহস্পতিবার ভোর সাড়ে চারটায় সপ্তম চাকসু নির্বাচনের ফল ঘোষণা করেছে। এই নির্বাচনে ভিপি (সহসভাপতি) পদে ৭ হাজার ৯৮৩ ভোট পেয়ে ছাত্রশিবিরের মহম্মদ ইব্রাহিম হোসেন নির্বাচিত হয়েছেন। তিনি চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি ও ইতিহাস বিভাগের এমফিলের শিক্ষার্থী। তাঁর প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের সাজ্জাদ হোসেন পেয়েছেন ৪ হাজার ৩৭৪ ভোট। অন্যদিকে, একই প্যানেলের সাঈদ বিন হাবিব জিএস (সাধারণ সম্পাদক) পদে ৮ হাজার ৩১ ভোট নির্বাচিত হয়েছেন।  বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাহিত্য সম্পাদক ও ইতিহাস বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী তিনি। তাঁর প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের  মহম্মদ শাফায়াত পেয়েছেন ২ হাজার ৭৩৪ ভোট। চাকসু নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন জানান নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতা-পূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। তিনি আরও জানান প্রার্থী ও ভোটারদের অংশগ্রহণ ছিল উৎসবমুখর।

চাকসুতে  নির্বাচন হয়েছে ২৬টি পদে। এর মধ্যে মাত্র একটি পদে ছাত্রদলের প্যানেলের প্রার্থী আইয়ুবুর রহমান নির্বাচিত হয়েছেন। তিনি এজিএস (সহসাধারণ সম্পাদক) পদে পেয়েছেন ৭ হাজার ১৪ ভোট। তাঁর  প্রতিদ্বন্দ্বী ৫ হাজার ৪৫ ভোট পেয়েছেন ছাত্রশিবির প্যানেলের সাজ্জাদ হোছন । এ ছাড়া সহ খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে জিতেছেন তামান্না মাহবুব নামের এক স্বতন্ত্র প্রার্থী।

১৯৮১ সালে ইসলামী ছাত্রশিবির সর্বশেষ বিজয়ী চাকসু নির্বাচনে বিজয়ী হয়েছিল। জসিম উদ্দিন সরকার ও জিএস হন আবদুল গাফফার সেই সময়ে ভিপি হিসেবে নির্বাচিত হয়েছিলেন ।  তারপর তারা  ‘সর্বদলীয় ছাত্র ঐক্য’র কাছে ১৯৯০ সালের নির্বাচনে পরাজিত হয়। সেই হারের পর সালে আওয়ামী লীগ সরকারের সময়ে ২০১৪ সালে ক্যাম্পাসে ইসলামী ছাত্রশিবির নিষিদ্ধ হয় এবং সংগঠনটি তাদের নিয়ন্ত্রণ হারায়। হাসিনার সরকারের পতনের পর প্রায় এক দশক পর ২০২৪ সালের ৫ আগস্ট আবারও প্রকাশ্যে রাজনীতিতে ফেরে এই শিবির।

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের

জম্মু সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনা, আটক পাক নাগরিক

বিয়ের মরশুমে কলকাতায় আরও কমল সোনার দাম, জেনে নিন আজকের দর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

ভারতের আর্থিক বৃদ্ধির ভূয়সী প্রশংসা ট্রাম্পের, মার্কিন সুদনীতি নিয়ে তুললেন প্রশ্ন

১৬ দিনে ১,৫৭৪ কোটি টাকার গণ্ডি পার! রণবীরের ‘রামায়ণ’ টপকাতে পারবে ‘পুষ্পা ২’-র রেকর্ড?

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন