নিষিদ্ধ না হলে ভোটে লড়তে পারবে হাসিনার দল, জানাল নির্বাচন কমিশন

Share:

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশে নির্বাচন আসতে আর বেশি দেরি নেই। সম্ভাব্য সময় ২০২৫ এর শুরুর বা শেষের দিকে হতে পারে। এর মাঝেই নির্বাচন নিয়ে মুখ খুললেন দেশটির প্রধান নির্বাচন কমিশনার। সাফ জানালেন এই দেশে নির্বাচন এখনও সম্পূর্ণ স্বাধীন। একইসঙ্গে জানালেন নিষিদ্ধ না হলে ভোটে লড়তে পারবে হাসিনার দল।

এই নিয়ে বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার(সিইসি)এ এম এম নাসির উদ্দিন আরও জানান, ডানে বামের বা বহির্বিশ্বের কোনো চাপ এখন নেই। এ দেশে ভালো নির্বাচন করাও সম্ভব, খারাপ নির্বাচন করাও সম্ভব।

শেখ হাসিনার দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা এমন প্রশ্নের উত্তরে সিইসি জানান, সরকার যদি কোনো দলকে নিষিদ্ধ ঘোষণা না করে, তবে সেই দলের রেজিস্ট্রেশন নির্বাচন কমিশন বাতিল করতে পারে না। এটা রাজনৈতিক বা আদালতের সিদ্ধান্ত বলেও উল্লেখ করেন তিনি। কোনো দল নিষিদ্ধের চিন্তা তাঁদের নেই। নির্বাচন কমিশন রাজনৈতিক বা কোর্টের সিদ্ধান্তের অপেক্ষায় আছেন। আদালত যা সিদ্ধান্ত নেবে সেইমত পদক্ষেপ নেবে নির্বাচন কনিশন।

এদিকে বিগত নির্বাচন কমিশনকে শাস্তির আওতায় আনা হবে কিনা আছে কিনা জানতে চাইলে সিইসি বলেন, এটা নির্বাচন সংস্কার কমিশনের বিষয়। এখনও তারা কোন সুপারিশনামা পাননি। তবে কমিশনের পক্ষ থেকে এই ধরনের কোনো চিন্তা করা হচ্ছে না আপাতত।

উল্লেখ্য, সদ্যই শেখ হাসিনা ও তাঁর পরিবারের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দুদক। এর মাঝেই বড় ঘোষণা করল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাফ জানিয়ে দেওয়া হয়েছে মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা সহ অন্যান্য অভিযুক্ত ব্যক্তিদের বিচারই প্রায় আগামী এক বছরের মধ্যে শেষ করা হবে।

শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই ভারতে আশ্রয় নেন তিনি। বর্তমানে দিল্লিতে আছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। এদিকে হাসিনাকে বিচারের নামে দিল্লিকে কূটনৈতিক চিঠি পাঠাচ্ছে বাংলাদেশ। হাসিনা-সহ ১৪৩ জনের বিরুদ্ধে আগেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল। এদিকে মোল্লা ইউনূসকে চ্যালেঞ্জ করে হাসিনা পুত্র জয় জানিয়েছেন, ‘ক্ষমতা থাকলে সঠিক তদন্ত করে দেখাক। দুর্নীতি প্রমাণ করা হোক।’ একইসঙ্গে তিনি আরও বলেন, তাঁদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনা হচ্ছে। এগুলো সম্পূর্ণভাবে মিথ্যে ও ষড়যন্ত্রমূলক। পরিকল্পনা করে তাঁদেরকে ফাঁসানো হচ্ছে।

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত