দুর্গাপুজোর আগেই কুষ্টিয়ায় হিন্দুমন্দিরে হামলা, প্রতিমা ভাঙচুর করে ক্যামেরা নিয়ে পালাল দুষ্কৃতীরা

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় পোড়াদহ ইউনিয়নের স্বরুপদহ পালপাড়া কালী মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। প্রতিমা ভাঙচুরের পর ঘটনাস্থল থেকে নজরদারি ক্যামেরাও নিয়ে গিয়েছে দুর্বৃত্তরা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকাঃ মোল্লা ইউনূসের বাংলাদেশে ফের হিন্দু মন্দিরে হামলা। সামনেই দুর্গাপুজো। বাংলাদেশেও দুর্গা পুজোর চল রয়েছে। কেননা সে দেশে প্রচুর হিন্দু রয়েছে। এমনকী এ বছর দুর্গাপুজো উপলক্ষ্যে দুইদিন ছুটিও দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। কিন্তু তার মধ্যেই কুষ্টিয়ার মিরপুর উপজেলায় পোড়াদহ ইউনিয়নের স্বরুপদহ পালপাড়া কালী মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। প্রতিমা ভাঙচুরের পর ঘটনাস্থল থেকে নজরদারি ক্যামেরাও নিয়ে গিয়েছে দুর্বৃত্তরা। সুতরাং দুর্গাপুজোর ঘন্টা বাজতে না বাজতেই বাংলাদেশে শুরু হয়ে গিয়েছে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা। জানা গিয়েছে, গতকাল রবিবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলায় পোড়াদহ ইউনিয়নের স্বরুপদহ পালপাড়া কালী মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। প্রতিমার কিছুই এখন অবশিষ্ট নেই। ঘটনার খবর পেয়ে কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান, র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুদীপ্ত সরকারসহ স্থানীয় রাজনৈতিক দলের নেতারা ঘটনাস্থলে ছুটে যান। গিয়ে দেখতে পান মন্দিরের সিসিটিভি ক্যামেরাও নেই।

সেটিও নিয়ে চলে গিয়েছে দুর্বৃত্তরা। বাংলাদেশে হিন্দুদের উপর হামলার ঘটনা নতুন নয়। গতবছর প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পরেই হিন্দুদের উপর অত্যাচার লাগামছাড়াভাবে বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি রক্ষা পাচ্ছেন না হিন্দু দেবদেবীরাও। হিন্দুদের দেশ থেকে উচ্ছেদ করতে হিন্দু মন্দিরগুলিতেও হামলা চালানো হচ্ছে। গতকাল কুষ্টিয়ার কালী প্রতিমা ভাঙচুরের মতো লজ্জাজনক ঘটনা প্রসঙ্গে, মন্দির কমিটির সভাপতি অমরেশ ঘোষ বলেছেন, মন্দিরে শুধু কালী মূর্তি নয়, কার্তিক ও সরস্বতীর মূর্তিও ভাঙচুর করা হয়েছে। তাদের মাথা ও হাত ভেঙে ফেলা হয়েছে। ওই সময় এলাকায় বিদ্যুৎ ছিল না, আবার গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও পড়ছিল। সেই সুযোগে মন্দিরে ঢুকে তাণ্ডব চালিয়েছে দুষ্কৃতীরা। টিন শেড ঘেরা অস্থায়ী এই মন্দিরে প্রতিদিনই পাহারা দেওয়া হয়। কিন্তু লোডশেডিং থাকাকালীন প্রতিমা ভাঙচুর করা হয়েছে। সামনে দুর্গাপূজা, প্রতিমার মাটির কাজ শেষ হয়েছে। সোমবার থেকে রংয়ের কাজ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু তা হবেনা।

মিরপুর থানার ওসি মোমিনুল ইসলাম জানিয়েছেন, সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে তাঁরা দেখতে পান কার্তিক, সরস্বতীসহ আরও কয়েকটিতে প্রতিমার মূর্তি ভাঙচুর করা হয়েছে। সেখানে থাকা একটি আইপি ক্যামেরাও নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় সন্দেহভাজনকে এখনও চিহ্নিত করা যায়নি। তবে তদন্ত চলছে। তবে এই প্রথম নয়। দিন কয়েক আগে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নে কামারপাড়ায় দুর্গামণ্ডপে ঢুকে প্রতিমার গায়ে আগুন লাগিয়ে দিয়ে পালায় দুর্বৃত্তরা। ঘটনার খবর পেয়ে দমকল গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে মূর্তি পুড়ে ছাই হয়ে যায়। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছিল সেই এলাকার হিন্দু সম্প্রদায়। সুতরাং একের পর এক হিন্দু মন্দির ভাঙচুরের ঘটনায় আতঙ্কিত হিন্দুরা। আদেউ এ বছর দুর্গাপুজো ভালভাবে সম্পন্ন হবে কিনা, তা নিয়ে চিন্তিত তাঁরা।

গত কয়েক বছর ধরেই মুসলিম মৌলবাদীদের রোষানলে পড়েছেন বাংলাদেশে বসবাসকারী হিন্দুরা। লাগাতার পুজো মণ্ডপ ও প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে চলেছে। মুসলিম মৌলবাদীদের হামলায় প্রাণও হারিয়েছেন অনেকে। গত বছর শেখ হাসিনা ক্ষমতাচ্যূত হওয়ার পরে নির্বিচারে হিন্দুদের বাড়িঘরে আগুন লাগানো থেকে মন্দিরে ভাঙচুরের ঘটনা ঘটে চলেছে। ফলে ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে পুজোর সংখ্যা অনেক কমেছে। অনেক পুজো কমিটি অশান্তি এড়াতে ঘটপুজো করেছেন। চলতি বছরে পুজোর সংখ্যা আরও কমবে বলে আশঙ্কা তৈরি হয়েছে। পুজোর দিন যত এগিয়ে আসছে ততই মৌলবাদীদের দাপট বাড়ছে। বিভিন্ন জায়গায় পুজো না করার জন্য হিন্দু সম্প্রদায়কে হুমকি দেওয়া হচ্ছে। মন্দিরে-মন্দিরে হামলা শুরু হয়েছে। কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের তরফে নির্বিঘ্নে শারদ্যো‍ৎসব আয়োজনের জন্য পুলিশি নিরাপত্তা চাওয়া হয়েছে।

চাঁদের মাটিতে আলু ফলিয়ে তাক লাগালেন বিজ্ঞানীরা, কীভাবে সম্ভব হল চাষ ?

বাবাকে অপমানের বদলা! এক ব্যক্তিকে মাথা থেঁতলে খুণ করল ছেলে

‘আমরা এখনও কিছুই অর্জন করিনি’, পাক অধিনায়ক বাবরের মন্তব্যে চর্চা তুঙ্গে

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের

জম্মু সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনা, আটক পাক নাগরিক

সোনার দামে পতন অব্যহত, জেনে নিন আজকের দর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

ভারতের আর্থিক বৃদ্ধির ভূয়সী প্রশংসা ট্রাম্পের, মার্কিন সুদনীতি নিয়ে তুললেন প্রশ্ন

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের