ঢাকার ওয়েস্টিন হোটেলে নায়িকার সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় পাকড়াও সমন্বয়ক হাসনাত

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বর্ষবরণের রাতে অবৈধ পার্টি বন্ধে ঢাকার  পাঁচতারা হোটেল ওয়েস্টিন আচমকা অভিযানে গিয়ে চক্ষু চড়কগাছ হল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের গোয়েন্দাদের। হোটেলের প্রেসিডেন্সিয়াল সুইট থেকে ঢাকাই এক নায়িকার সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় পাকড়াও করেছে শেখ হাসিনা উচ্ছেদ আন্দোলনের হোতা তথা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহকে। যদিও ঢাকা পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাত আলীর নির্দেশে হাসনাত আবদুল্লাহ ও ঢাকাই সিনেমার নায়িকাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের গোয়েন্দারা। এ ব্যাপারে মুখে কুলুপ এঁটেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতের উপপরিচালক (উত্তর) শামীম আহমেদ। ওয়েস্টিন হোটেলের মালিক তথা বাংলাদেশে মধুচক্রের বিখ্যাত ব্যবসায়ী নূর আলীও কোনও কথা বলতে চাননি।

বুধবার (১ জানুয়ারি) ঢাকা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, বর্ষবরণের রাতে রাজধানীর বেশ কয়েকটি পাঁচতারা হোটেলে বিশেষ অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর এবং ঢাকা পুলিশের যৌথ বাহিনী। গুলশানের ওয়েস্টিন, হোটেল রেনেসাঁ, শেরাটন ও খিলখেত এলাকার হোটেল রিজেন্সি-সহ একাধিক হোটেল ছিল তালিকায়। রাত বারোটার পরে ওয়েস্টিন হোটেলে হানা দেয় যৌথ বাহিনী। আর ওই হোটেলে হানা দিতে গিয়েই প্রেসিডেন্সিয়াল সুইটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং ঢাকাই সিনেমার এক নায়িকাকে অন্তরঙ্গ অবস্থায় পাকড়াও করেন আধিকারিকরা। হাতে-নাতে পাকড়াও হওয়ার পরেই সরাসরি ঢাকার পুলিশ কমিশনারকে ফোন করেন হাসনাত। এর পরেই ফোনে নিজেদের চাকরি বাঁচাতে হাসনাত ও তাঁর সঙ্গিনীকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেন ঢাকার পুলিশ কমিশনার। যদিও ঢাকাই নায়িকার কাছ থেকে মুচলেকা নেওয়ার জন্য অনুমতি দিতে অনুরোধ জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের গোয়েন্দারা। কিন্তু সেই অনুরোধেও সাড়া দেননি ঢাকার পুলিশ কমিশনার। তবে হাসনাত ও তার সঙ্গিনীকে ছেড়ে দিলেও হোটেল থেকে ১৩৬ বোতল বিদেশি মদ ও ৩২৬ ক্যান বিয়ার জব্দ করা হয়।

মাদকদ-রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিচালক শামীম আহমেদ জানিয়েছেন, বর্ষবরণের রাতে রাজধানীর বেশ কয়েকটি হোটেলে হানা দেওয়া হয়েছিল। হোটেল ওয়েস্টিনে থার্টিফার্স্টের নাইটে বিপুল পরিমাণ মদ ও কলগার্ল জড়ো করা হয়েছিল। বলরুম ও ২৩ তলায় প্রেগো নামের মদের বার ভাড়া নেন বিতর্কিত ডিজে প্রিন্স। এছাড়া হোটেলের স্প্ল্যাশ নামের পুল সাইড বার ভাড়া নিয়েছিলেন সজীব এবং হৃদয় নামের দুই পার্টি আয়োজক। হোটেল কর্তৃপক্ষের যোগসাজশে তারা সেখানে অবৈধ মদ ও বিয়ারের মজুত রেখেছিলেন। মদ উদ্ধার করা সম্ভব হলেও ঘটনায় জড়িতদের গ্রেফতার করা যায়নি। তারা অভিযানের টের পেয়ে চম্পট দিয়েছে। হোটেল রিজেন্সি থেকে ৯১ বোতল বিদেশি মদ ও ৩৬৭ ক্যান বিয়ার জব্দ করা হয়। ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেফতার করা হয়। হোটেল কর্তৃপক্ষের সঙ্গে হাত মিলিয়ে শাহিন ওরফে হিরো শাহিন নামের এক অ্যারেঞ্জার দীর্ঘদিন ধরে ডিজে পার্টির আয়োজন করে আসছিল।

রাজধানীর অভিজাত পাঁচ তারার হোটেলে আকস্মিক অভিযান নিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ঢাকা বিভাগীয় অতিরিক্ত পরিচালক একেএম শওকাত ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, ‘পাঁচ তারকা হোটেলে অভিযানের মধ্য দিয়ে আমরা সবাইকে একটা বার্তা দিতে চাই। আইনের চোখে সবাই সমান। ফলে অনিয়ম করলে এখন থেকে আর কাউকে ছাড় দেওয়া হবে না।’ হোটেল ওয়েস্টিনের প্রেসিডেন্সিয়াল সুইট থেকে হাসনাত আবদুল্লাহকে ঢাকাই সিনেমার নায়িকার সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় পাকড়াও করার ব্যাপারে তিনি অবশ্য মুখ খুলতে চাননি। ওয়েস্টিন হোটেলের এক আধিকারিক জানিয়েছেন, শুধু হাসনাতই নয়, সারজিস আলম-হাসিব আল ইসলাম সহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অনেক সমন্বয়কই প্রতিদিন ঢাকাই সিনেমার নায়িকা ও সিরিয়াল অভিনেত্রীদের নিয়ে হোটেলের প্রেসিডেন্সিয়াল সুইটে ফূর্তি করেন।   

 

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত