যত দিন যাচ্ছে, গান গাওয়ার সক্ষমতা কমছে তাহসানের

অভিনীত বলেন, একটা সময় খুব ভয় পেতেন, হয়তো আর গাইতে পারব না। গত ছয় বছরে বুঝেছেন, তাঁর গাওয়ার অবস্থা আস্তে আস্তে খারাপ হচ্ছে, তাই এখন গান গাওয়াও কমিয়ে দিয়েছেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: সপ্তাহ কয়েক আগেই শোনা গিয়েছিল ঢালিউডের জনপ্রিয় কন্ঠশিল্পী তথা অভিনেতা তাহসানের কন্ঠস্বরে সমস্যা হচ্ছে, অভিনেতা এটা নিজের মুখেই জানিয়ে ছিলেন। তিনি শুধু ভালো অভিনেতাই নন, একজন সুরেলা কন্ঠীও। সংগীতে মুগ্ধতা ছড়ানোর আরেক নাম তাহসান খান। অভিনয়েও প্রতিনিয়ত দ্যুতি ছড়াচ্ছেন। সম্প্রতি তিনি ওটিটি প্ল্যাটফর্মে অভিষেক করেছেন। তবে অভিনয়ে তিনি পাকাপোক্ত হলেও গানের প্রতি তাঁর অবাধ ভালোবাসা। কিন্তু কিছুদিন আগেই গান ও অভিনয় নিয়ে তাঁর কিছু কথা, ভক্তদের কাঁদিয়ে দিয়েছিল। অভিনেতা তথা গায়ক একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন, দীর্ঘদিন ধরে কণ্ঠনালির সমস্যায় ভুগছেন তিনি।

হেটেরোটোপিয়া নামের একটি রোগ হয়েছে তাঁর কণ্ঠনালিতে। তাই তাঁর গলার কাঠামো পরিবর্তন হয়ে যাচ্ছে ধীরে ধীরে। গান গাওয়ার জন্যে তাঁর আর তেমন আত্মবিশ্বাসও নেই। ২০১৮ সাল থেকে এই সমস্যার শুরু হয়েছিল তাঁর জীবনে। তাই আগের মত এখন আর গান গাওয়ার সাহস পান না তিনি। আর ভবিষ্যতে গান গাইতে পারবেন কিনা, তা নিয়েও তিনি যথেষ্ট শঙ্কিত। অভিনীত বলেন, একটা সময় খুব ভয় পেতেন, হয়তো আর গাইতে পারব না। গত ছয় বছরে বুঝেছেন, তাঁর গাওয়ার অবস্থা আস্তে আস্তে খারাপ হচ্ছে, তাই এখন গান গাওয়াও কমিয়ে দিয়েছেন তিনি। আর এই চিকিৎসার জন্যে তাঁর খাদ্যাভ্যাসও বদলে গেছে। বড় কনসার্টে গিয়েও তাঁর গলার অবস্থা খারাপ। হচ্ছে। গলাব্যথায় ঠিকভাবে কথাও বলতে পারছেন না।

এ অবস্থাতেই পারফর্ম করেছেন। তবে আগামী দিনে গান গাওয়া নিয়ে তাঁর যথেষ্ঠ উদ্বেগ রয়েছে। এখন আর চাইলেও আগের মতো গান গাইতে পারেন না তিনি। এই প্রসঙ্গে তাহসান খান বলেন, যত দিন যাচ্ছে, তাঁর গান গাওয়ার সক্ষমতা কমছে। ধীরে ধীরে যদি কনসার্ট কমে যায় এবং লাইভে গান গাওয়াও কমিয়ে দেবেন। তাই ভক্তদের কাছে তিনি প্রার্থনা চেয়েছেন। ইতিমধ্যেই একাধিক অ্যালবাম এবং গান গেয়ে ফেলেছেন তাহসান। তাহসানের জনপ্রিয় গানের মধ্যে আছে আলো, আমার পৃথিবী, এখনো, ঈর্ষা, কিছু শিহরণ, প্রেমাতাল, আমি সেই সুতো, হঠাৎ এসেছিলে এবং কে তুমি অন্যতম।

১০৪ ফুট উচ্চতার পতাকা উত্তোলন করে নজির গড়ল অশোকনগর

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের

‘ভাল তৃণমূলরা বাড়িতেই বসে থাকুন, বিজেপিতে স্থান নেই,’ সাফ জানালেন শমীক

টুলু-কাণ্ডে গ্রেফতার সরকারি কর্মচারী, বাড়িতে মিলল জমির দলিল

অরুণাচলে প্রদেশে হড়পা বান ও ভূমিধসে মৃত ৪, নিখোঁজ ৫ জওয়ান

বাধ সাধল আবহাওয়া, স্বাধীনতা দিবসে সুন্দরবন সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

স্বাধীনতা দিবসে ঋত তৃণমূলের ‘কাছাকাছি’ কালীঘাটপন্থী বিধায়ক কুণাল ঘোষ, জল্পনা

স্বাধীনতা দিবসে রক্তাক্ত গুরাপ, সাপের মতো এঁকেবেঁকে বাইক স্টান্ট করতে গিয়ে নিহত যুবক

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

বেজোসের সঙ্গে হাত মিলিয়ে Liverpool কিনলেন শিল্পপতি লক্ষ্মী মিত্তলের জামাই

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে নামার আগেই চোট পেলেন বাবর আজম

‘পশ্চিমবঙ্গকে ভারতসেরা করতে হবে,’ স্বাধীনতা দিবসে রেড রোডে সংকল্প শুভেন্দুর