শেষ রক্ষা হল না, মারা গেলেন কাজী নজরুলের নাতি বাবুল কাজী

ঢাকার মেডিকেল কলেজ ও হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানিয়েছেন বাবুল কাজীর মরদেহ মর্গে নেওয়া হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকাঃ অগ্নিদগ্ধ হয়ে পুড়ে গিয়েছে শরীরের ৭৪ শতাংশ। রবিবার সকালেও খবর পাওয়া গিয়েছিল তাঁর অবস্থা আশঙ্কাজনক, লাইফ সাপোর্টে রাখা হয়েছিল তাঁকে। কিন্তু শেষরক্ষা হল না। রবিবার বিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজী। অগ্নিদগ্ধ অবস্থায় শনিবার তাঁকে রাজধানী ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়। এবং সেখানেই তিনি চিকিৎসাধীন ছিলেন। হাসপাতালের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানিয়েছিলেন, বাবুল কাজীর শরীরের ৭৪ শতাংশ পুড়ে গিয়েছে।

মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি। আজ সকালে তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়। শেষ রক্ষা আর হল না, রবিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ মারা যান বাবুল কাজী।চিকিৎসাধীন অবস্থাতেই মারা গিয়েছেন বাবুল কাজী। ঢাকার মেডিকেল কলেজ ও হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানিয়েছেন বাবুল কাজীর মরদেহ মর্গে রাখা হয়েছে।

প্রসঙ্গত, গতকাল শনিবার ভোর পাঁচটার দিকে বাবুল কাজী তাঁর নিজের বাড়িতেই গ্যাস লাইটার বিস্ফোরণে গুরুতরভাবে দগ্ধ হন। এরপর তাঁকে সকাল পৌনে ৭টার দিকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা তাঁর চিকিৎসার জন্যে ১৯ জনের মেডিক্যাল টিম গঠন করেন। কিন্তু শেষ রক্ষা হল না। রবিবার বিকেলে মারা গিয়েছেন বাবুল কাজী। উল্লেখ্য, স্বাধীনতার পরপর কাজী নজরুল ইসলামকে ভারত থেকে বাংলাদেশে নিয়ে আসার সময়েই পরিবারের সঙ্গে এসেছিলেন বাবুল কাজী। তিনি কাজী নজরুল ইসলামের ছেলে আবৃত্তিকার কাজী সব্যসাচীর ছোট সন্তান ছিলেন।

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত