দুর্ভিক্ষের মুখে বাংলাদেশ, বৃহস্পতিবারই ভারত থেকে পৌঁছচ্ছে ২৪,৬৯০ টন চাল

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শেখ হাসিনা জমানার অবসানের পরেই বাংলাদেশে তুঙ্গে উঠেছে ভারত ও হিন্দু বিরোধিতা। একদিকে হিন্দুদের ওপর বেলাগাম সন্ত্রাস চলছে অন্যদিকে ভারতের বিরুদ্ধে লাগাতার বিষোদগার চলছে। কলকাতা দখলের হুঙ্কার ছাড়ছেন পাকিস্তানপন্থী প্রাক্তন সেনা আধিকারিক থেকে শুরু ভারত ও হিন্দু বিদ্বেষী দলগুলোর নেতারা। অথচ সেই বাংলাদেশিদেরই দুর্ভিক্ষের হাত থেকে বাঁচাতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে মোদি সরকার। বাংলাদেশের মানুষ যাতে না খেতে পেয়ে মারা না যান, তার জন্য মানবিকতা দেখিয়ে ২৪ হাজার ৬৯০ টন চাল পাঠানো হয়েছে। আগামিকাল বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ওই চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়ছে জাহাজ। বাংলাদেশে মোল্লা মুহাম্মদ ইউনূসের রাজাকার সরকার ক্ষমতায় আসার পরে এটিই হচ্ছে ভারত থেকে আসা প্রথম চালের চালান।

ক্ষমতার পালাবদলের পরেই বাংলাদেশে চাল-ডাল সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছুঁয়েছে। তার পরেও বাড়তি টাকা দিয়েও পাওয়া যাচ্ছে না চাল-ডাল ভোজ্য তেল। ফলে মোল্লা ইউনূস সরকারের উপরে মানুষের ক্ষোভ দিন দিন বেড়ে চলেছে। অনেক সাধারণ মানুষই প্রকাশ্যে বলাবলি করতে শুরু করেছেন, ইউনূসের রাজাকার সরকারের তুলনায় শেখ হাসিনার সরকার ভাল ছিল। গত কয়েক মাস ধরে ডলার সঙ্কটের কারণে বিদেশ থেকে পণ্য আমদানি করতে পারছেন না ব্যবসায়ীরা। ফলে দেশে চাল-ডাল-ভোজ্য তেল সহ খাদ্যসামগ্রীর ব্যাপক ঘাটতি লক্ষ্য করা গিয়েছে। গ্রামাঞ্চলে কোথাও-কোথাও দুর্ভিক্ষও দেখা গিয়েছে। ভাত তো দূরের কথা ঠিকমতো খাবারও জুটছে না। ইতিমধ্যেই সমাজমাধ্যমে একাধিক ছবি ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে ডাস্টবিন থেকে উচ্ছ্বিষ্ট তুলে ক্ষুধা নিবারণ করছেন গরিব মানুষ।

দুর্ভিক্ষের হাত থেকে সাধারণ মানুষকে বাঁচাতে এবং সেই সঙ্গে নিজেদের পিঠের চামড়া অক্ষত রাখতে গত ১১ নভেম্বর ভারত থেকে ২৪ হাজার ৬৯০ টন চাল কেনার সিদ্ধান্ত নিয়েছিল রাজাকার ইউনূস সরকার। ইতিমধ্যেই ওই চাল নিয়ে চট্টগ্রাম বন্দরের উদ্দেশে রওনা হয়েছে জাহাজ এমভি তানাইস ড্রিম। বুধবার খাদ্য মন্ত্রকের জনসংযোগ আধিকারিক ইমদাদ ইসলাম জানিয়েছেন, ‘বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ চট্টগ্রাম বন্দরে ভিড়বে চালবাহী জাহাজ ‘এমভি তানাইস ড্রিম। জাহাজের চালের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য পাঠানোর এবং মাল খালাসের যাবতীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।’

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস