চিনের সঙ্গে হাত মিলিয়ে বাংলাদেশে ড্রোন কারখানা স্থাপন ইউনূসের

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ বিমান বাহিনী চিনের সঙ্গে প্রযুক্তি হস্তান্তর চুক্তির মাধ্যমে বাংলাদেশে একটি আনম্যানড এরিয়াল ভেহিকেল বা ড্রোন উৎপাদন কারখানা স্থাপন করেছে। জানা গিয়েছে, বাংলাদেশ ও চিনের যৌথ উদ্যোগেই এই ইউএভি কারখানা স্থাপন করা হয়েছে। এটি দেশের প্রতিরক্ষা শিল্প ক্ষমতার জন্য একটি বড় মাইলফলক হিসেবে গণিত হবে বলে আশা করছেন বাংলাদেশের আধিকারিকরা। চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যেই এই প্ল্যান্ট স্থাপনের কাজ সম্পন্ন হবে বলে আশা করা যাচ্ছে।

এ ছাড়া চিন-বাংলাদেশে একটি বিমান ওভারহলিং কেন্দ্র স্থাপনেরও প্রস্তাব দিয়েছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনের সভাপতিত্বে অনুষ্ঠিত একটি সমন্বয়সভার কার্যবিবরণীতে এই তথ্য জানা গিয়েছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের সবাই ডিফেন্স ইকোনমিক জোন স্থাপন এবং সামরিক ও আধা সামরিক বাহিনীর ব্যবহার্য পণ্য অভ্যন্তরীণভাবে উৎপাদনের জন্য এই খাতে সরকারি বেসরকারি এবং বিদেশি বিনিয়োগের বেশ কিছু সুযোগ নতুন করে তৈরি হওয়ার বিষয়ে আলোচনা হয়েছে।

বিডার সভায় বিমান বাহিনীর একজন কর্মকর্তা জানিয়েছেন দুবছর আগে বাংলাদেশ বিমান বাহিনী প্রতিষ্ঠিত বাংলাদেশ অ্যান্ড  ডেভেলপমেন্ট সেন্টারে নিজস্ব নকশা অনুসারে চারটি বিমান তৈরি ও সফলভাবে ওড়ানো হয়। এর উদ্দেশ্য ছিল নিজস্ব প্রযুক্তিতে উদ্ভাবন করা এবং পরবর্তীতে বাণিজ্যিকভাবে স্পোর্ট এয়ারক্রাফ্ট উৎপাদন করা হয়।

বিমান বাহিনীর কর্মকর্তারা আরও জানিয়েছেন বিশ্বজুড়ে বিমান সম্পর্কিত সরঞ্জামের চাহিদা প্রবল। দেশের জনশক্তিকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে চাইলে বিশ্ববিদ্যালয়লিকে একসঙ্গে কাজ করতে হবে। তাহলেই এভিয়েশন খাতে উন্নয়ন সম্ভব হবে। বিদেশী বিনিয়োগের সম্ভাবনা বাড়বে।চিনের বিমান ওভারহলিংয়ের প্রস্তাব সম্পর্কে একজন কর্মকর্তা বিডার সভায় জানান, বিমান বাহিনীর ক্ষমতা এবং জনবলের সঙ্গে কিছু সরঞ্জাম যুক্ত করে ব্যবহৃত বিমানের ইঞ্জিন ওভারহলিং করা সম্ভব। তিনি আরও বলেন, আমাদের প্রতিবেশী দেশগুলোতেও একই মডেলের বিমান এবং বিমানের ইঞ্জিন জনপ্রিয় হওয়ায় এই খাতে বিদেশি বিনিয়োগ পাওয়া তুলনামূলক সহজ হবে। 

রাশিয়ার থেকে তেল কেনার শাস্তি! ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক চাপাচ্ছে আমেরিকা

পোলবার হোটেলে মধুচক্রের অভিযোগ, আচমকা পুলিশের হানায় আটক দুই যুবক-যুবতী-সহ ৫

ইউপিআই বা অনলাইনে পেমেন্ট করলে অতিরিক্ত টাকা কাটবে? জানুন সত্যিটা

রোজ কুমড়োর বীজ খাচ্ছেন? জানলে অবাক হবেন এর ৫ ম্যাজিক

ওমেগা-৩, ভিটামিন এ, ক্যালসিয়ামের ভাণ্ডার এই সস্তার মাছ! মিলবে একাধিক উপকার

রাখি উৎসবে চন্দ্রগ্রহণের ছায়া, ভাইয়ের হাতে রাখি বাঁধার শুভ সময় জেনে নিন….

উল্টো চাল পরিবর্তন করে শনির সোজা গতি, মালামাল হবেন ৫ রাশির জাতকরা…

অতি সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মোজতবা খামেনি

রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা, ব্যাহত পরিষেবা

‘জাতীয়তাবাদ, দেশপ্রেম জাগাতেই তিরঙ্গা যাত্রা,’ হাজরার সভায় বললেন মুখ্যমন্ত্রী

জমি দুর্নীতি মামলায় শনিতেই হাজিরা দিতে হবে সুমিতকে! সমন সিআইডির

শুভেন্দুর আপ্যায়ণে মুগ্ধ ফিরহাদ, তুলনা টানলেন বিধানচন্দ্র রায়ের সঙ্গে

‘সুপ্রিম কোর্ট কী চাইছে সবার উপর গুলি চলুক’, মহুয়ার পাশে দাঁড়িয়ে প্রশ্ন অভিজিত দীপকের