হিন্দু খেদাও অভিযান মোল্লা ইউনূসের, চাকরি থেকে তাড়ানো হল আরও দুই পদস্থ আধিকারিককে

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ক্ষমতায় আসীন হয়েই বাংলাদেশের প্রশাসনকে হিন্দুশূন্য করতে কোমর কষে আসরে ঝাঁপিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তথা রাজাকার মোল্লা ইউনূস। পুলিশ ও প্রশাসনে হিন্দু নিয়োগ নিষিদ্ধ করার পাশাপাশি কর্মরত হিন্দু আধিকারিকদের নির্বিচারে তাড়াতে শুরু করেছেন। আর ওই অভিযানের নাম দেওয়া হয়েছে, ‘হিন্দু নির্মূল অভিযান’। ওই অভিযানে গতকাল বৃহস্পতিবার (৯ জানুয়ারি)আরও দুই পদস্থ হিন্দু আধিকারিককে চাকরি থেকে তাড়ানো হয়েছে। তাঁদের একজন হলেন বাংলাদেশ রাবার বোর্ডের চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার আর অন্যজন হলেন চট্টগ্রামের শিল্পাঞ্চল এলাকার সহকারী পুলিশ সুপার রণজি‍ৎ কুমার বড়ুয়া। ওই সিদ্ধান্তের কথা জানাজানি হতেই শোরগোল পড়ে গিয়েছে। এ বিষয়ে ইউনূস গ্যাংয়ের অন্যতম সদস্য তথা প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের সাফাই, ‘জনস্বার্থেই দুই হিন্দু আধিকারিককে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র জনেন্দ্রনাথ সরকার বিসিএস (প্রশাসন) ক্যাডারের একাদশ ব্যাচের কর্মকর্তা। ১৯৯৩ সালে নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসাবে কর্মজীবন শুরু করেন। প্রশাসনের অন্দরে দক্ষ ও কর্মঠ আমলা হিসাবেই পরিচিত। বেসরকারি বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রকের পাশাপাশি শিল্প মন্ত্রকেরও অতিরিক্ত সচিবের দায়িত্ব সামলেছিলেন। দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জমানায় ২০২৩ সালের জানুয়ারিতে বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যানের দায়িত্ব পান। রাজনৈতিক পালাবদলের পরেই হিন্দু হওয়ার কারণে মোল্লা ইউনূস সরকারের রোষানলে পড়েন দক্ষ ও স‍ৎ ভাবমূর্তির আমলা হিসাবে পরিচিত জনেন্দ্রনাথ সরকার। গত পাঁচই ডিসেম্বর পেট্রো বাংলার চেয়ারম্যান পদ থেকে হঠিয়ে গুরুত্বহীন রাবার বোর্ডের চেয়ারম্যান করা হয়। সেই পদে এক মাস কাজ করার আগেই প্রত্নতত্ত্ব অধিদফতরের মহাপরিচালক পদে বদলি করা হয়। বৃহস্পতিবার সেই বদলির আদেশ বাতিল করে চাকরি থেকে তাড়ানো হয় জনেন্দ্রনাথ সরকারকে।

পাশাপাশি হিন্দু হওয়ার অপরাধে চাকরি থেকে তাড়ানো হয়েছে চট্টগ্রাম শিল্পাঞ্চল পুলিশের সহকারী পুলিশ সুপার রণজি‍ৎ কুমার বড়ুয়াকে। চাকরি থেকে তাড়ানোর পথ প্রশস্ত করতে গত নভেম্বরেই তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তুলেছিল বাংলাদেশের সরকারি তোলাবাজ সংস্থা দুর্নীতি দমন কমিশন। এমনকি রণজি‍ৎবাবুর সম্পত্তিও ক্রোক করেছিল।

‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার জের, নিখোঁজ তিন ভারতীয় নাবিক, ক্ষুব্ধ নয়াদিল্লি

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

মালদহতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হল ৩

ডেবরায় সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে তৃণমূলের উপপ্রধান গ্রেফতার

‘জনতা জনার্দন আমার কাছে দেবতুল্য, তাদের সেবাই মূল মন্ত্র’, দৃপ্ত কণ্ঠে বললেন মোদি

‘রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানোই অগ্রাধিকার’, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

স্কুল ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের

নিখোঁজের পর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদী থেকে উদ্ধার সাংবাদিকের দেহ

৩০ বছর বাদে ঢাকাই নায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার নির্দেশ