‘নাভি-পিঠ দেখানো পোশাক পরা যাবে না’, মহিলা কর্মীদের তালিবানি ফতোয়া বাংলাদেশ ব্যাঙ্কের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: নাভি কিংবা পিঠ দেখা যায় এমন কোনও পোশাক পরে অফিসে আসা যাবে না। পরা যাবে না জিন্স কিংবা লেগিংসও। ছোট হাতার পোশাক? নৈব, নৈব চ। মহিলা কর্মীদের পোশাক নিয়ে এমনই একগুচ্ছ তালিবানি ফতোয়া জারি করেছে বাংলাদেশ ব্যাঙ্ক। ওই ফতোয়া নিয়ে ইতিমধ্যেই প্রতিবাদে সোচ্চার হয়েছেন মহিলা কর্মীরা। যদিও তাদের আপত্তিকে পাত্তা দেয়নি ব্যাঙ্ক কর্তৃপক্ষ। উল্টে হুমকি দিযেছে, ‘পোশাক বিধি আনুসরণ না করলে চাকরি থেকে বরখাস্ত করা হবে।’ ক্ষুব্ধ মহিলা কর্মীরা প্রশ্ন তুলেছেন, বাংলাদেশ কী বর্বর আফগানিস্তানের পথ অনুসরণ করছে? তালিবানি জমানা শুরু হল?

গত ২১ জুলাই কর্মচারিদের জন্য বাংলাদেশ ব্যাঙ্কের মানবসম্পদ বিভাগ পোশাক বিধি সংক্রান্ত নির্দেশিকা জারি করে। গতকাল বুধবার ওই নির্দেশিকা সব বিভাগ ও অফিসে বিতরণ করা হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, ‘মহিলা আধিকারিক ও কর্মীরা ছোট হাতা (শর্ট স্লিভস) ও ছোট দৈর্ঘ্যের (শর্ট লেংথ) পোশাক, লেগিংস পরে অফিসে আসতে পারবেন না। প্রত্যেককেই হিজাব পরে আসতে হবে। আর পুরুষদের ফরমাল শার্ট, প্যান্ট, জুতা পরে অফিস করতে হবে। তারা জিন্স বা গ্যাবার্ডিন প্যান্ট পরে আর অফিসে আসতে পারবেন না।’ নিচুতলার কর্মীরা পোসাক বিধি মানছেন কিনা, তা দেখার জন্য একজন আধিকারিকের উপরে দায়িত্ব ন্যস্ত করার কথাও বলা হয়েছে। পোশাক বিধি না মানলে সংশ্লিষ্ট আধিকারিক ও কর্মচারীর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনতে বলা হয়েছে।

পোসাক নিয়ে আচমকাই তালিবানি ফতোয়া কেন জানতে চাওয়া হলে বাংলাদেশ ব্যাঙ্কের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, ‘দেশে পরিস্থিতি পাল্টেছে। মৌলবাদী ও উগ্রবাদীরা মাথাচাড়া দিয়ে উঠেছেন। তারা যাতে পোশাক নিয়ে কোনও আপত্তি করতে না পারেন তার জন্য আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে নির্দেশিকা জারি করা হয়েছে। তাছাড়া কেন্দ্রীয় ব্যাঙ্কে সবাই যেন ফরমাল পোশাক পরে অফিস করেন; সে লক্ষ্যেই এই নির্দেশনা দেওয়া হয়েছে।’  একই সঙ্গে তিনি এও জানিয়েছেন, ‘চাকরিতে নতুন ঢোকা তরুণ-তরুণীদের অনেকেই দৃষ্টিকটু পোশাক পরে অফিস করছেন। ওই পোশাক নিয়ে পুরনো মহিলা কর্মীদের আপত্তিও রয়েছে। তাই অশান্তি এড়াতে পোশাক বিধি নিয়ে নির্দেশিকা জারি করা হয়েছে।’

ঝাড়খণ্ডের জনপ্রিয় ধুসকা বানিয়ে নিন বাড়িতেই, রইল সহজ রেসিপি

অ্যালোপেশিয়ার সমস্যায় নতুন দিগন্ত! আর্থ্রাইটিসের ওষুধেই মিলবে মুক্তি

সকালে খালি পেটে জোয়ানের জল খেলে মিলবে ৬টি দারুণ উপকারিতা

সুস্থ পেটের চাবিকাঠি ত্রিফলা জুস! জানুন এর দুর্দান্ত ৬ উপকারিতা

পুষ্টিবিদদের পছন্দের শীর্ষে এই পাঁচ তেল! যা আপনার হার্ট ভাল রাখবে

জুতো পরতে গিয়েই বিপত্তি! নৌকা থেকে নদীতে পড়ে মর্মান্তিক মৃত্যু যুবকের

ইরানকে শায়েস্তা করতে হরমুজ প্রণালিকে আমেরিকার ভূখণ্ড ঘোষণা করলেন ট্রাম্প

গঙ্গা বক্ষে তেরঙ্গা উড়িয়ে ‘ভারত ভুক্তি দিবস’ পালন শান্তিপুরের মৎস্যজীবীদের

একে-৪৭ থেকে ছাত্রদের ওপর গুলি চালানোর ঘটনায় অপসারিত বিহারের পুলিশ সুপার

বকেয়া ডিএ-র ৬৫% মিটিয়ে দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টে জানাল রাজ্য, বুধে ফের শুনানি

ইমরান খানকে জেল থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ, বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

মহিলাদের জন্য সুখবর, অন্নপূর্ণা যোজনায় বাড়ছে বরাদ্দ, বড় ঘোষণা শুভেন্দুর

ঋতব্রতই আপাতত বিরোধী দলনেতা, হাইকোর্টের নির্দেশে অস্বস্তি বাড়ল কালীঘাট তৃণমূলের

১৭ জন অ্যাথলিটকে অর্জুন পুরস্কারে ভূষিত করল ক্রীড়ামন্ত্রক