জনরোষ থেকে বাঁচতে মধ্যরাতে গোপনে দেশ ছাড়লেন বাংলাদেশ বোর্ড সভাপতি আমিনুল

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশের ক্রিকেটারদের ভবিষ্যৎ অন্ধকারে ফেলে  মধ্যরাতে গোপনে বাংলাদেশ ছাড়লেন বাংলাদেশ ক্রিকেটের প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল। তিনি কিছুদিন আগে আইসিসির নির্দেশ অমান্য করে ইউনূসের শেখানো বুলি আওড়ে জানিয়েছিলেন বাংলাদেশের ক্রিকেট টিম ভারতে খেলতে যাবে না। যার ফল স্বরুপ চলতি বছরের টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ গিয়েছে টাইগাররা। আইসিসি বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে বেছে নিয়েছে। এই নিয়েই পদ্মা পাড়ে ক্রিকেটার ও সাধারণ মানুষের মধ্যে বাড়ছে ক্ষোভ। সেই জনরোষ থেকে বাঁচতে  গোপনে দেশ ছাড়লেন বাংলাদেশ বোর্ড সভাপতি আমিনুল। 

জানা গিয়েছে, রবিবার (২৫ জানুয়ারি) গভীর রাতে তিনি ঢাকা ছেড়ে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন।  বিমানবন্দর সূত্রে এই খবর জানা গিয়েছে। রবিবার বিকেল থেকেই বাংলাদেশ বোর্ড সভাপতির দেশ ছাড়ার গুঞ্জন শোনা গিয়েছিল। যদিও সেই সময়ে তিনি এই খবরকে মিথ্যা ও ভুয়ো বলেই দাবি করেছিলেন। বলেছিলেন, “বিসিবিতে কাজের চাপ রয়েছে আমি কোথাও  যাচ্ছি না।” সংবাদমাধ্যমকে তিনি বলেন, আমি সারাদিন আজকে অফিসে কাজ করেছি, ইনশাআল্লাহ কালকেও কাজ করব। এখন অনেক কাজের চাপ। পরিবারের কাছে যাওয়ার কোনো পরিকল্পনা নেই। এই মুহূর্তে আমি কোথাও যাচ্ছি না।’ বুলবুল আরও বলেছিলেন, ক্রিকেট বোর্ডে আমার বেশ কিছু কাজ আছে। সেগুলো করছি। আমি জানি না, কোথা থেকে এসব নিউজ আসে। ফলস নিউজ আমাদের সবার কাজের গতি ও বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত করে।” তবে রাত হতেই ছবিটা বদলে যায়। রাতের অন্ধকারেই দেশ ছাড়েন বুলবুল।

আরও পড়ুন: অভিষেক-সূর্য ঝড়ে কিউইদের দুরমুশ করে সিরিজ জিতল টিম ইন্ডিয়া

বাংলাদেশ ক্রিকেট এখন নানা সমস্যায় জর্জরিত । এমনিতেই বিশ্বকাপ থেকে বাদ পড়ার কারণে প্রবল চাপে রয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। তাঁরা এই নিয়ে উগড়ে দিয়েছেন ক্ষোভ, সূত্রের খবর বাংলাদেশের ক্রিকেটাররা অভিযোগ করেছেন তাঁদের কথা না শুনেই বিশ্বকাপ না খেলার কথা ঘোষণা করেছে বিসিবি। তার মধ্যেই সদ্য সমাপ্ত বিপিএলে এক বিসিবি পরিচালকের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ ওঠে। গত পরশু পদত্যাগ করেছেন আরেক পরিচালক। সব মিলিয়ে অন্ধকারে বাংলাদেশের ক্রিকেটারদের ভবিষ্যৎ।  

 

 

শৈশবের স্মৃতি আগলে রাখতে চান? মা-দিদিমার প্রিয় পুরনো শাড়িতে সাজান বাড়ি

সহপাঠীর মারে ক্লাসরুমেই লুটিয়ে পড়লেন ছাত্রী, ভয়ানক দৃশ্য বন্দি সিসি ক্যামেরায়

নামী সংস্থার পণ্য ভুলে যান, মাত্র ৫০ টাকায় বাড়িতেই বানান প্রাকৃতিক শ্যাম্পু

ধূমপান না করলেও রক্ষা নেই! পরোক্ষ ধূমপানেও বাড়ছে মৃত্যুর হার

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

অশুভ শক্তি বিনাশের তিথি কৌশিকী অমাবস্যা, শুরু এবং শেষ কখন?

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান