‘দল চাইলে ডায়মন্ড হারবার থেকেই ভোটে দাঁড়াব’, শুভেন্দুর চ্যালেঞ্জ গ্রহণ অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্য পুলিশের একাংশের বিরুদ্ধে তোপ দেগেছেন মমতা তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপর থেকেই রাজ্য রাজনীতি কেন্দ্রীভূত হচ্ছে অভিষেককে ঘিরেই। আজ, শুক্রবার সকাল থেকেই ডায়মন্ড হারবারের সাংসদের বিরুদ্ধে তোপ দাগতে শুরু করেছেন বিজেপির বিধায়ক থেকে মন্ত্রীরা। সল্টলেকে দলীয় অফিসে গিয়ে কালীঘাটপন্থী সাংসদের বিরুদ্ধে তোপ দাগেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। তারপরে বারুইপুরের সভা থেকে অভিষেককে চ্যালেঞ্জ ছুড়ে দেন শুভেন্দু। তিনি বলেন, ‘২০২৯ সালের লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার থেকে ভোটে দাঁড়াক অভিষেক। যদি ক্ষমতা থাকে দাঁড়াক ভোটে। গতবারের তুলনায় রেকর্ড ভোটে হারাব।’ মুখ্যমন্ত্রীর সেই চ্যালেঞ্জ এদিন সন্ধ্যায় গ্রহণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এদিন কালীঘাট থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বলেন, ‘আমি যে কোনও জায়গায় ভোটে দাঁড়াতে রাজি। দল আমাকে ডায়মন্ড হারবারে প্রার্থী করলে ভোটে দাঁড়াব। কোনও ভয় নেই। আমি খুব শীঘ্রই ডায়মন্ড হারবারে যাব। এমনকি কাঁথিতে গিয়েও জনসভা করব। আমায় কেউ আটকাতে পারবে না। কারণ আমি মেরুদণ্ড বিক্রি করিনি। ঋতব্রতদের মতো পা চাটিনি। লড়াই করছি। বিগত পাঁচ-ছয় মাসে অনেক ঝড় ঝাপটা আমার উপর দিয়ে গিয়েছে। তবুও মাথানত করিনি। কারণ আমি প্রকৃত বাঙালি। আর প্রকৃত বাঙালিরা দিল্লির কাছে মাথা নত করে না। তাই আমি ডায়মন্ড হারবারও যাব, কাঁথিও যাব।’

আরও পডুন: উত্তরপ্রদেশ এটিএসের জালে পাকিস্তানি সন্ত্রাসী নেটওয়ার্কের ৪ সদস্য

ডায়মন্ড হারবারে বিজেপির জয়ের আত্মবিশ্বাস দেখে কটাক্ষ করতে ছাড়েননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, ‘আগেভাগেই ডায়মন্ড হারবারের ফলাফল কী হবে সেটা বলে দিচ্ছেন। কারণ জ্ঞানেশ কুমার পাশে রয়েছে বলে।’ তৃণমূল কর্মীদের মিথ্যা মামলা দেওয়ায় গতকাল রাতেই পুলিশের একাংশের বিরুদ্ধে তোপ দাগেন অভিষেক। তিনি বলেন, পুলিশ আধিকারিকদের নাম নোট করছি, সরকার বদল হলে ব্যবস্থা নেওয়া হবে। তারপরেই এদিন সকাল থেকে অভিষেকের বিরুদ্ধে একের পর এক তোপ দাগতে শুরু করেন রাজ্যের মন্ত্রীরা। শেষে লড়াইটা গিয়ে দাঁড়িয়েছে শান্তিনিকেতন বনাম শান্তিকুঞ্জে। ঠিক পাঁচ বছর আগের ঘটনার পুনরাবৃত্তি বলে মনে করছে রাজনৈতিক মহল।

প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস মনীষা ভানওয়ালার

১২ নভেম্বর ৪ রাশির জাতকদের ভাগ্যের দরজা খুলবে, দুহাত ভরে আসবে টাকা

উত্তরপ্রদেশ এটিএসের জালে পাকিস্তানি সন্ত্রাসী নেটওয়ার্কের ৪ সদস্য

রবিতে ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত ৯ ঘন্টা মেট্রো পরিষেবা বন্ধ

বক্রী থেকে মার্গী দশায় শনি, ২৪১ দিন ভাগ্য চমকাবে তিন রাশির জাতকদের

জ্ঞানেশ কুমারের মতো বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধেও ভোট জালিয়াতির অভিযোগ

Jio রিচার্জ: মাত্র ৯৯৯ টাকায় চলবে ৯৮ দিন, থাকছে অভাবনীয় সুবিধা

লাইন মেরামতির জন্য শনি-রবিবার শিয়ালদহ ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ লোকাল ট্রেন

‘দল চাইলে ডায়মন্ড হারবার থেকেই ভোটে দাঁড়াব’, শুভেন্দুর চ্যালেঞ্জ গ্রহণ অভিষেকের

উত্তরাখণ্ডে ১০ বছরে ১৩ বার ভেঙে পড়েছে হেলিকপ্টার, প্রাণ হারিয়েছেন ২১ জন

‘সাহস থাকলে ডায়মন্ড হারবারে ২০২৯-এ ভোটে লড়ুন,’ অভিষেককে চ্যালেঞ্জ শুভেন্দুর

ঝগড়ার সময়ে শাশুড়ির নাক কামড়ে ছিঁড়ে নিলেন বৌমা! চাঞ্চল্য

বৃষ্টি থেকে বাঁচতে মাথা গুঁজেছিলেন অস্থায়ী ছাউনিতে, বাজ পড়ে একসঙ্গে প্রাণ গেল ছয়জনের

২০০ কোটি টাকার আর্থিক প্রতারণা মামলায় নোরা ফতেহিকে তলব দিল্লির আদালতের