দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

 ভোটে লড়া হচ্ছে না হিরো আলমের, জমাই দিতে পারলেন না মনোনয়নপত্র

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আগামী জাতীয় সংসদ নির্বাচনে লড়ার স্বপ্ন অধরাই রয়ে গেল বিতর্কিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমের। বগুড়া-৪ আসনে আম জনতার দলের হয়ে মনোনয়ন কিনলেও তা নির্ধারিত সময়ে জমা দিতে পারেননি। ফলে ভোটে দাঁড়ানো হচ্ছে না।তবে শেখ হাসিনার সময়ে মনোনয়ন জমা না নেওয়ায় এবং অবৈধ ঘোষণা করায় বেশ কয়েকবার উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন। তবে এবার আইনি লড়াইয়ে যাওয়ার কোনও ইঙ্গিত দেননি তিনি। তবে ইচ্ছাকৃতভাবে হিরো আলম মনোনয়নপত্র জমা দিতে গিয়েছিলেন কিনা, সেই প্রশ্নও উঠেছে। যে দলের হয়ে তাঁর লড়ার কথা ছিল, সেই আম জনতা দলের সুপ্রিমো তারেক রহমান এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি।

আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের জন্য সোমবারই (২৯ ডিসেম্বর) ছিল মনোনয়ন জমার শেষ তারিখ। নির্বাচন কমিশনের তরফে স্পষ্টই জানানো হয়েছিল, বিকেল পাঁচটা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া হবে। তার পরে আর কোনও মনোনয়নপত্র জমা নেওয়া হবে না। কমিশনের বেঁধে দেওয়া সময়ের মধ্যে বগুড়া-৪ আসনের রিটার্নিং আধিকারিকের কাছে পৌঁছতে পারেননি হিরো আলম।

এদিন বেলা বারোটা নাগাদ বগুড়ার জেলা প্রশাসকের কার্যালয় থেকে মনোনয়নপত্র কেনেন হিরো আলম। বিকেল সাড়ে পাঁচটা নাগাদ হন্তদন্ত হয়ে পৌঁছন রিটার্নিং অফিসারের কার্যালয়ে। কিন্তু মনোনয়নপত্র জমা নিতে অস্বীকার করেন রিটার্নিং অফিসার তৌফিকুর রহমান। অনেক আকুতি-মিনতি করেছিলেন হিরো আলম। কিন্তু তাতে মন গলেনি রিটার্নিং অফিসারের। উল্লেখ্য, আওয়ামী লীগ জমানায় চার বার ভোটে দাঁড়িয়েছিলেন দেশের অন্যতম জনপ্রিয় ও বিতর্কিত কনটেন্ট ক্রিয়েটর। কিন্তু একবার বাদে প্রতিবারই জামানত খুঁইয়েছেন।

 

Published by:

Share Link:

More Releted News:

বিশ্ববিদ্যালয়ে ঢুকে অধ্যাপিকাকে জুতোপেটা করলেন তারেকের দলের নেতা

তারেক জমানায় অব্যাহত হিন্দু নিধন, এবার সন্ন্যাসীকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হল

ভোটের দায়িত্ব পালনে অস্বীকার করায় দুই কলেজ শিক্ষককে বরখাস্ত করল নির্বাচন কমিশন

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ