দুবাই নাকি তুরষ্ক? কোথায় আছেন ‘পাথর সম্রাট টুলু মণ্ডল? সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

Share:

নিজস্ব প্রতিনিধি: বীরভূমের ‘পাথর সম্রাট’ টুলু মণ্ডলকে ঘিরে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। রাজ্যে সরকার বদলের পরেই ফাঁস হয়েছে তার দুর্নীতি। কোটি কোটি টাকা, কেজি কেজি সোনা উদ্ধারে নাম জড়িয়েছে তাঁর। বর্তমানে টুলু মণ্ডল পলাতক।  তিনি কি সত্যিই দুবাইয়ে নাকি রয়েছেন তুরস্কে? এবার সুপ্রিম কোর্টে সেই প্রশ্নেই বড় তথ্য জানাল কেন্দ্র।

রাজ্যে সরকার পরিবর্তনের পর টুলু মণ্ডলের প্রায় ১৪৪ কোটি টাকার সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে । তাঁকে ঘিরে তদন্তের মধ্যেই সামনে এসেছে বিভিন্ন সরকারি প্রকল্পের কাজের বরাত পাওয়ার প্রসঙ্গ। অভিযোগ, তৃণমূল সরকারের আমলে পথশ্রী প্রকল্প, নদীবাঁধ নির্মাণ ও মেরামতি এবং রাস্তা তৈরির মতো একাধিক কাজ বিভিন্ন সংস্থার নামে পেতেন টুলু। বীরভূমের পাশাপাশি পূর্ব ও পশ্চিম বর্ধমানের একাংশেও তাঁর কাজের পরিধি বিস্তৃত ছিল বলে দাবি করা হয়েছে। সুপ্রিম কোর্টে রাজ্যের তরফে জানানো হয়েছে, গত ২৩ মে পরিবার-সহ দেশ ছেড়ে দুবাইয়ে চলে গিয়েছেন টুলু মণ্ডল। রাজ্যের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে দুবাইয়ের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৫২ কোটি টাকা স্থানান্তর করা হয়েছে বলেও দাবি করা হয়েছে। এরপর দুবাইয়ে দীর্ঘমেয়াদি বসবাসের জন্য ১০ বছরের গোল্ডেন পারমিট নেওয়ার কথাও আদালতে তুলে ধরা হয়।

আরও পড়ুন: বড়সড় ভাঙন, সুর বদলে মমতার প্রশংসা ঋত শিবিরে থাকা একাধিক বিধায়কের

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, দুবাইয়ের সঙ্গে ভারতের বন্দি প্রত্যর্পণ চুক্তি রয়েছে। সেই চুক্তির ভিত্তিতে টুলু মণ্ডলকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে কেন্দ্রের তরফে জানানো হয়েছে। অন্যদিকে, টুলু মণ্ডলের আইনজীবী রাজ্যের বক্তব্যের বিরোধিতা করেছেন। তাঁর দাবি, টুলু পরিবার-সহ ছুটি কাটাতে গিয়েছেন এবং তিনি দশ বছরের ভিসা পেয়েছেন। জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানার বিরুদ্ধেও আদালতে সওয়াল করেছেন তাঁর আইনজীবী। মামলার পরবর্তী শুনানি আগামী সপ্তাহের মঙ্গলবার হওয়ার কথা। সেদিন এই মামলায় নতুন কোনও তথ্য বা নির্দেশ সামনে আসে কি না, এখন সেটাই দেখার।

পাহাড়-নদী-ঝর্না-জলাধার একসঙ্গে উপভোগ করতে চান? ঘুরে আসুন ঝাড়খণ্ডের এই ঠিকানায়

তালিবানি রক্তচক্ষু উপেক্ষা, আফগানিস্তানে ৫ গুণ বেড়েছে আফিম চাষ

কর্মক্ষেত্রে সাফল্য, প্রেমেও সুখের সময়, নভেম্বর কেমন কাটবে তুলা রাশির জাতকদের?

স্বাদ ও স্বাস্থ্যের পারফেক্ট কম্বিনেশন, ওটস দিয়ে বানিয়ে ফেলুন এগ কাঠি রোল

৯০০০mAh ব্যাটারি, দুর্দান্ত প্রসেসর, ৭০০০ টাকা ছাড়ে মিলছে OnePlus Nord 6

শীতের মরশুমে মন খাইখাই করে? খিদে বেড়ে যাওয়ার পিছনে রয়েছে ৪ কারণ

শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৬৭ রানের বিধ্বংসী ইনিংসের দৌলতে ইতিহাসে বেন ডাকেট

বীরভূমের নানুরে কাজল শেখের বাড়িতে পুলিশ, চলছে তল্লাশি, কারণ কী?

নতুন করে সাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, কোন-কোন জেলায় শুক্রে ভারী বৃষ্টির সতর্কতা জারি?

ডিজিটাল প্রতারণায় ব্যাঙ্কের গাফিলতি প্রমাণিত হলে দিতে হবে পুরো টাকা ফেরত, নির্দেশ সুপ্রিম কোর্টের

বিহারে বিধান পরিষদ নির্বাচনে ‘রামধাক্কা’ খেল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট

ব্যালন ডি’অর জয়ের আনন্দ ভাগ করে নিতে সতীর্থদের বিশেষ উপহার দেবেন কেন

বাস্তব জীবনে কেমন স্বামী চান? খুল্লামখুল্লা জানিয়ে দিলেন ‘রামায়ণ’-এর সীতা

বোনের আত্মহত্যার শোকে তিন সন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ দিদির