এই মুহূর্তে

‘প্রকৃত নায়ক মুক্তিযোদ্ধারা’, জামায়াতের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বাংলাদেশের তারকা ক্রিকেটার তানজিম সাকিব

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: মুক্তিযুদ্ধ জয়লাভের মাসে জামায়াতের বিরুদ্ধে ক্ষোভ উগরে মুক্তিযোদ্ধাদের গর্বের সঙ্গে স্মরণ করলেন বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের পেসার তানজিম হাসান সাকিব। তিনি মনে করেন, নানা খেতাব অর্জনের জন্যে ক্রিকেটারদের দেশের নায়ক বলা হয়, কিন্তু দেশের প্রকৃত নায়ক হলেন মুক্তিযোদ্ধারা। যাঁরা দেশকে স্বাধীন করেছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) বেলা ১১ টা নাগাদ তিনি ফেসবুকে এই পোস্টটি শেয়ার করেন। যা এখন সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। নয় মাসের এই মুক্তিযুদ্ধ নিয়ে নিজের গর্বের কথাও জানিয়েছেন সাকিব। তাঁর কথায়, কোনও ট্রেনিং বা প্রশিক্ষণ ছাড়াই যুদ্ধে নিজেদের উৎসর্গ করেছেন যোদ্ধারা। কোনও অস্ত্র ছাড়াই পাকিস্তানের বিরুদ্ধে তাঁরা লড়েছেন। অথচ তাঁরা কখনও জানতেনই না যে, কীভাবে যুদ্ধ করতে হয়! তাই তাঁর কাছে দেশের প্রকৃত যোদ্ধা তাঁরাই। যাঁরা এখন বেঁচে নেই।

কিন্তু তাঁদের জন্যেই এখন দেশবাসী স্বাধীনভাবে বাঁচতে পারছে। তিনি পোস্টে লিখেছেন, ‘আমি মুক্তিযুদ্ধকে নিয়ে গর্ববোধ করি। আমি মুক্তিযোদ্ধাদের নিয়ে গর্ববোধ করি। যাদের ছিল না ট্রেনিং, যারা প্রশিক্ষিত ছিলেন না, কীভাবে যুদ্ধ করতে হবে জানতেন না, তারপরও দেশের টানে মাটির টানে পাক হানাদার প্রশিক্ষিত আর্মিদের বিরুদ্ধে অস্ত্র ধরেছিলেন। যারা আমাদের ভীতু জাতি থেকে সাহসী জাতি বানিয়ে ছেন, যাদের কারণে আমি আজ বাংলাদেশের পতাকা বিশ্বের বুকে ক্রিকেটের মাধ্যমে তুলে ধরতে পারছি, তাদের নিয়ে আমি গর্ব বোধ করি। বাংলাদেশের প্রকৃত হিরো (নায়ক), প্রকৃত সেলিব্রিটি (তারকা) আমাদের মুক্তিযোদ্ধারা।’ ডিসেম্বর মাসটি বাংলাদেশের কাছে খুবই আবেগঘন মাস। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অনেকে প্রাণ হারিয়েছিলেন। আসলে বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামপন্থী রাজনৈতিক দল হল জামায়েত ইসলামি। ইসলামি শরিয়াহ আইন বাস্তবায়ন এই দলের উদ্দেশ্য। এটি পাকিস্তানের জামায়াতে ইসলামী এবং মিশরের মুসলিম ব্রাদারহুড (ইখওয়ানুল মুসলিমিন)-এর আদর্শ ধারণ করে। তাই জামায়েত ইসলামি ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার এবং পাকিস্তান বিভক্তির বিরোধীতা করেছিল। প্রায়শই জামায়াত মুক্তিযুদ্ধের বিরোধীতার পিছনে ভারতীয় স্বার্থকে সামনে আনে।

২০১৩ সালের ১ আগস্ট বাংলাদেশ সুপ্রিম কোর্ট জামায়াতের নিবন্ধন সম্পর্কিত একটি রুলের রায় দিয়েছিল। তবে ২০২৪ সালে বাংলাদেশে সংঘটিত স্বৈরাচার বিরোধী অসহযোগ আন্দোলনের প্রাক্কালে রাজনৈতিক উদ্দেশ্যে আওয়ামী লিগ সরকার জামায়াতকে নিষিদ্ধ করেছিল। এবার সেই জামায়েতের বিরুদ্ধে গিয়ে দেশের মুক্তিযোদ্ধাদের নিয়ে গর্ব প্রকাশ করলেন এই তারকা ক্রিকেটার। প্রসঙ্গত, সাদা বলে বাংলাদেশের জাতীয় দলের নিয়মিত সদস্য তানজিম হাসান সাকিব। বিশেষ করে, টি-টোয়েন্টিতে তাঁর বোলিং দক্ষিতা অসাধারণ। যাতে রীতিমতো কাঁপে প্রতিপক্ষরা। সবশেষে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টিতে বাংলাদেশের জাতীয় দলের স্কোয়াডে ছিলেন সাকিব। ২ ম্যাচ খেলে তিনি ৩টি উইকেট শিকার করেছিলেন। সবমিলিয়ে তিনি ৪০টি টি-টোয়েন্টি খেলে ৪৭ উইকেট নিয়েছেন। এছাড়াও ১৫ ওয়ানডেতে ২৪ উইকেট রয়েছে তাঁর। তিনি তিনি মাত্র ১ টি টেস্ট খেলেছেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

হিন্দু নিধন যজ্ঞের হোতাদের জামাই আপ্যায়ন ঢাকার ভারতীয় দূতের, ক্ষোভে ফুঁসছেন মুক্তিযোদ্ধারা

জেলের গেটে প্রথমবার মৃত ছেলেকে কোলে নিয়ে স্ত্রীর মরদেহ ছুঁয়ে কাঁদলেন হাসিনার দলের ছাত্র নেতা

বাংলাদেশের নরসিংদীতে ফের হিন্দু যুবককে পুড়িয়ে খুন

বাংলাদেশে কোনও হিন্দু সাংসদ হতে পারবেন না, ফরমান মুসলিম নেতার

‘ইউনুস একজন খুনি ফ্যাসিস্ট’, নির্বাসনের পর প্রথম জনসভায় শেখ হাসিনা

খালেদা পুত্র তারেককে ‘বসন্তের কোকিল’ বলে কটাক্ষ জামায়াতে আমীরের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ