বাংলাদেশে সামনের সপ্তাহে সংসদ নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা, এক ঘন্টা বাড়ছে ভোটদানের সময়

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের নির্বাচন কমিশনার আবুল ফজল মহম্মদ সানাউল্লাহ জানিয়েছেন  সামনের সপ্তাহেই ঘোষণা করা হবে ‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্ঘণ্ট। নির্বাচন কমিশনের পর্যালোচনা সভা শেষে রবিবার (৭ ডিসেম্বর) গুরুত্বপূর্ণ এই ঘোষণা করেছেন তিনি।

বাংলাদেশের নির্বাচন কমিশনার জানিয়েছেন ভোটের নির্ঘণ্ট ঘোষণার প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এবং এই বিষয়ে আগামীতে বিস্তারিত তথ্য জানানো হবে। নির্ঘণ্ট ঘোষণার দিন সন্ধ্যায় একটি সমন্বয় সভা হবে বলে জানিয়েছেন তিনি। সানাউল্লাহ জানিয়েছেন, নির্ঘণ্ট ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই প্রতিটি উপজেলায় দু’জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। ম্যাজিস্ট্রেটের সংখ্যা বাড়ানো হবে ভোটের পাঁচ দিন আগে। সুষ্ঠু ভাবে নির্বাচন করতে ভোটের আগের দিন রাতে সকল ভোটকেন্দ্রে ব্যালট পেপার পৌঁছে দেওয়া হবে। আরও জানিয়েছেন, নির্ঘণ্ট ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে সমস্ত নির্বাচনী পোস্টার সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হবে। যদি এই নিয়ম কোনও দল না মানে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রবাসী ভোটারদের জন্য ব্যালট ছাপানোর কাজ শুরু হয়েছে বলেও জানয়েছেন নির্বাচন কমিশনার।

আরও পড়ুন: বাংলাদেশের জাতীয় নির্বাচনে ভোটের সময় বাড়ল, কতক্ষণ চলবে ভোটদান?

রবিবার (৭ ডিসেম্বর) ‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্ঘণ্ট, গণভোট এবং ভোটের আগে-পরে নানা বিষয় নিয়ে পর্যালোচনা বৈঠক করেছে। সেই বৈঠকের শেষে ভোটগ্রহণের সময় বৃদ্ধি করার কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল মহম্মদ ফজল   সানাউল্লাহ।  আগে ভোট শুরু হতো সকাল ৮টায়। সেই সময় ৩০ মিনিট এগিয়ে আনা হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। ভোট শেষ হতো বিকেল ৪টে। সেই সময় ৩০ মিনিট পিছিয়ে দেওয়া হয়েছে।  সব মিলিয়ে মোট ১ ঘণ্টা সময় বাড়ানো হয়েছে।

নির্বাচনের দায়িত্ব পালন করতে সরকারি, আধা সরকারি ও সরকারি ব্যাঙ্কের কর্তাদের নিয়োগ করা হবে। বেসরকারি ব্যাঙ্কের কর্মীদের দায়িত্ব দেওয়া হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার। নির্বাচনের দিন ছুটি থাকলেও কমিশন প্রয়োজনে ব্যাঙ্ক ও পোস্ট অফিস খোলা রাখতে পারে। তিনি আরও জানান, ভোটের দিন সাধারণ ছুটি থাকবে, তবে ইসির প্রয়োজন অনুযায়ী ব্যাংক ও পোস্ট অফিস খোলা থাকবে। দিনক্ষণ ও নিয়ম ঘোষণা পর কোনও প্রকল্পের কথা আর নতুন করে প্রকাশ করা যাবে না।

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ভারতের আর্থিক বৃদ্ধির ভূয়সী প্রশংসা ট্রাম্পের, মার্কিন সুদনীতি নিয়ে তুললেন প্রশ্ন

১৬ দিনে ১,৫৭৪ কোটি টাকার গণ্ডি পার! রণবীরের ‘রামায়ণ’ টপকাতে পারবে ‘পুষ্পা ২’-র রেকর্ড?

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পেরু, আতঙ্কে ঘরছাড়া বহু মানুষ

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায়