তালিবানিদের বিরুদ্ধে রুখে দাঁড়াল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা, শেখ হাসিনা হলের নামফলক ভাঙতে বাধা

Share:

নিজস্ব প্রতিনিধি : বুধবার থেকেই উত্তাল গোটা বাংলাদেশ। ফের অগ্নিগর্ভ বাংলাদেশ। বাংলাদেশ থেকে মুছে ফেলার চেষ্টা চলছে মুক্তিযুদ্ধের ইতিহাস। মুজিবর-হাসিনার নাম থাকলেই কলেজ-বিশ্ববিদ্যালয় গুলিতে ভাঙচুর চালাচ্ছে পাকিস্তানপন্থী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা। মোল্লা ইউনূসের মদতে ‘ধরাকে সরা জ্ঞান’ মনে করছে পাকিস্তানের গুপ্তচর এজেন্টরা। তারা শেখ হাসিনার অবর্তমানে তান্ডব চালাচ্ছে গোটা বাংলাদেশ জুড়ে।

এবার বাংলাদেশের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের(চবি)শেখ হাসিনা হলের নামফলক ভাঙতে গেল পাকিস্তানপন্থী বিদ্রোহীরা। তবে সেখানে রুখে দাঁড়িয়েছে মহিলা শিক্ষার্থীরা। তাঁদের দাবি এভাবে বাংলাদেশের স্থাপত্য নষ্ট করতে দেবে না তারা।আর তাতেই খেপেছে মোল্লা ইউনূসের বাহিনীরা।

অন্যদিকে হাতুড়ি দিয়ে তুলে ফেলা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম। নতুন নাম দিয়েছে পাকিস্তানপন্থী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা। শেখ নতুন নাম দিয়েছেন ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল’।

বুধবার ৫ ফেব্রুয়ারি থেকে ফের উত্তাল গোটা বাংলাদেশ। গতকাল গভীর রাতে দেশটির বিশ্ববিদ্যালয়ের অন্য দুটি হলে থাকা ফলক থেকে শেখ হাসিনার নাম মুছে ফেলেছেন পাকিস্তানের গুপ্তচর এজেন্টরা। বুধবার রাত আটটার আগেই বাংলাদেশের ধানমন্ডি ৩২ নম্বরে ব্যাপক বিক্ষোভ শুরু করেন পাকিস্তানপন্থী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা।

একপর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। রাত ১১টার দিকে একটি ক্রেন এবং পরে একটি এক্সকাভেটর এনে বাড়ি ভাঙা শুরু হয়। সারা রাত ধরে চলে ধ্বংসযজ্ঞ। আজ বৃহস্পতিবার(৬ ফেব্রুয়ারি)সকালেও বুলডোজার দিয়ে বাড়ি ভাঙার কাজ চলছিল। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল খোদ পুলিশও এই ধ্বংসযজ্ঞে সামিল হয়েছে। ইউনূসের দল ওরফে ঢাকা মহানগরের পুলিশ কর্মীরাও এই অপরাধের সঙ্গে জড়িত রয়েছে।

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত