শেখ হাসিনার ঘনিষ্ঠ ১৫ সেনা আধিকারিকের জন্য ঢাকার সেনা ঘাঁটির অভ্যন্তরেই জেল স্থাপন

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দেশত্যাগী প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ হওয়ার অপরাধে লেফটেন্যান্ট জেনারেল সহ বিভিন্ন পদমর্যাদার ১৫ সেনা আধিকারিককে গ্রেফতার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আটক আধিকারিকদের রাখার জন্য ঢাকার সেনানিবাসের একটি ভবনে সাময়িক কারাগার স্থাপন করা হয়েছে। গতকাল রবিবারই এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সূত্রের খবর, ওই কারাগার থেকেই ধৃত আধিকারিকদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে। জনরোষ থেকে ধৃত সেনা আধিকারিকদের বাঁচাতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সোমবার স্বরাষ্ট্র মন্ত্রকের এক মুখপাত্র জানিয়েছেন।

গত বছরের ৫ অগস্ট সেনাপ্রধান ওয়াকার-উজ জামানের নেতৃত্বে সেনা অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান ত‍ৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর তার পরেই সেনাবাহিনী থেকে মুক্তিযোদ্ধাপন্থী আধিকারিকদের বরখাস্ত করার পাশাপাশি তাদের বিরুদ্ধে খুন-অপহরণ সহ একাধিক মিথ্যা মামলা দেওয়া হয়। বেশ কয়েকজনকে গ্রেফতারও করে পুলিশ। দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তরফে সম্প্রতি মুক্তিযুদ্ধ অনুসারী ২৫ প্রাক্তন সেনা আধিকারিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। যাদের বিরুদ্ধে পরোয়ানা জারি হয়েছে তাঁরা হলেন ডিজিএফআই-এর প্রাক্তন মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) আকবর হোসেন, ডিজিএফআই-এর প্রাক্তন মহাপরিচালক মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) সাইফুল আবেদিন, ডিজিএফআই-এর প্রাক্তন মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) সাইফুল আলম, ডিজিএফআই-এর প্রাক্তন মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) আহমেদ তাবরেজ শামস চৌধুরী, ডিজিএফআই-এর প্রাক্তন মহাপরিচালক মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) হামিদুল হক, ডিজিএফআই-এর সিটিআইবির প্রাক্তন পরিচালক মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) মোহাম্মদ তৌহিদুল উল ইসলাম, ডিজিএফআই-এর সিটিআইবির প্রাক্তন পরিচালক মেজর জেনারেল শেখ সরওয়ার হোসেন, ডিজিএফআই-এর সিটিআইবির প্রাক্তন পরিচালক মেজর জেনারেল কবীর আহাম্মদ, ডিজিএফআই-এর সিটিআইবির প্রাক্তন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী, ডিজিএফআই-এর সিটিআইবির প্রাক্তন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী এবং লেফটেন্যান্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) মখছুরুল হক। ওই গ্রেফতারি পরোয়ানা জারি নিয়ে শোরগোল পড়ে যায়।

গত শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান (ইনিও একসময়ে মুক্তিযুদ্ধবিরোধী জামায়াত ইসলামীর ছাত্র সংগঠন ইসলামি ছাত্র শিবিরের শীর্ষ নেতা ছিলেন) জানান, ‘মোট ২৫ সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। তাঁদের মধ্যে অবসরে আছেন ৯ জন, এলপিআরে ১ জন, আর সেনাবাহিনীতে বর্তমানে কর্মরত আছেন ১৫ জন। ৮ অক্টোবর গ্রেফতারি পরোয়ানা জারির পর এলপিআর ও সার্ভিসে থাকা ১৬ জনকে সেনাসদরে সংযুক্ত হতে বলা হয়। ৯ অক্টোবরের মধ্যে সেনাসদরে আসার নির্দেশ দেওয়া হয়েছিল। এর মধ্যে মেজর জেনারেল কবীর আহাম্মাদ পলাতক। তিনি যাতে দেশ ছাড়তে না পারেন তার জন্য বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে।’

একইসঙ্গে ১৫ পদস্থ সেনা আধিকারিককে আটকের খবরে দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। ধৃতদের কোথায় রাখা হবে তা নিয়ে জল্পনা চলছিল। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এর ধারা ৫৪১(১) এর ক্ষমতাবলে এবং The Prisons Act, 1894 (IX of 1894) এর ধারা ৩(বি) অনুসারে, ঢাকা সেনানিবাসের বাশার রোড সংলগ্ন উত্তর দিকে অবস্থিত ‌‘এমইএস’ বিল্ডিং নং-৫৪-কে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করা হল। তবে কোন উদ্দেশ্যে ভবনটি সাময়িক কারাগার হিসেবে ব্যবহৃত হবে, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে কিছু বলা হয়নি।

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের

জম্মু সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনা, আটক পাক নাগরিক

বিয়ের মরশুমে কলকাতায় আরও কমল সোনার দাম, জেনে নিন আজকের দর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

ভারতের আর্থিক বৃদ্ধির ভূয়সী প্রশংসা ট্রাম্পের, মার্কিন সুদনীতি নিয়ে তুললেন প্রশ্ন

১৬ দিনে ১,৫৭৪ কোটি টাকার গণ্ডি পার! রণবীরের ‘রামায়ণ’ টপকাতে পারবে ‘পুষ্পা ২’-র রেকর্ড?

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন