চট্টগ্রামের ১০ ট্রাক অস্ত্র মামলায় আলফা নেতা পরেশ বড়ুয়ার মৃত্যুদণ্ড বাতিল করল বাংলাদেশ হাইকোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বহুল চর্চিত চট্টগ্রাম ১০ ট্রাক অস্ত্র মামলায় অসমের জঙ্গি সংগঠন আলফার সামরিক কম্যান্ডার তথা শীর্ষ নেতা পরেশ বড়ুয়ার মৃত্যুদণ্ডের সাজা রদ করল বাংলাদেশ হাইকোর্ট। মৃত্যুদণ্ডের পরিবর্তে তাকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছে। একই মামলায় দিল্লির রাতের ঘুম কেড়ে নেওয়া এবং উত্তর-পূর্ব ভারতের জঙ্গি সংগঠনগুলোকে অস্ত্র সরবরাহকারী প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লু‍ৎফুজ্জামান বাবরকে খালাস দেওয়া হয়েছে। আজ বুধবার বাংলাদেশ হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ ওই রায় দিয়েছে। রায় ঘোষণার পরেই ভারতের গোয়েন্দাদের রাতের ঘুম উবে গিয়েছে।

প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জমানায় উত্তর-পূর্ব ভারতে অশান্তি তৈরিতে আলফা-সহ বিভিন্ন জঙ্গি সংগঠনের হাতে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। আর ওই পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয় বাংলাদেশের শীর্ষ সন্ত্রাশী তথা স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা লু‍ৎফুজ্জামান বাবরকে। সেই মতো বিদেশ থেকে প্রচুর পরিমাণ আগ্নেয়াস্ত্র কেনা হয়। ওই আগ্নেয়াস্ত্র কেনার টাকা জোগানোর অভিযোগ ওঠে দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী ‘যমুনা গ্রুপের’ কর্ণধার নুরুল ইসলামের বিরুদ্ধে। ২০০৪ সালের ১ এপ্রিল চট্টগ্রাম বন্দরের সিইউএফএল ঘাট থেকে আটক করা হয় ১০ ট্রাকভর্তি অস্ত্রের চালান। কর্ণফুলী থানায় অস্ত্র আইন ও বিশেষ ক্ষমতা আইনে চোরাচালানের অভিযোগ এনে দুটি মামলা হয়। ওই খবর জানাজানি হতে ব্যাপক শোরগোল পড়ে যায়।

শেখ হাসিনা জমানায় গত ২০১৪ সালের ৩০ জানুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রা বিচারক ১০ ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় প্রাক্তন শিল্পমন্ত্রী তথা  জামায়াত ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবর, ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আলফার সামরিক কম্যান্ডার পরেশ বড়ুয়া এবং দুই গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ১৪ জনকে ফাঁসির সাজা শোনান। বাকিদের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনানো হয়। ২০১৪ সালের ৬ ফেব্রুয়ারি রায়সহ মামলার নথিপত্র হাইকোর্টের ডেথ রেফারেন্স শাখায় পৌঁছয়। সাজার রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ২০১৪ সালে হাইকোর্টের দ্বারস্থ হন আসামীরা।

হাসিনা জমানার অবসানের পরে ভারতের বিরুদ্ধে বদলা নিতে কোমর কষে ঝাঁপায় মোল্লা মুহাম্মদ ইউনূস সরকার। বঙ্গবন্ধু কন্যাকে আশ্রয় দেওয়ার কারণে দিল্লিকে সবক শেখাতে ফের উত্তর-পূর্ব ভারতকে (সেভেন সিস্টার্স হিসাবে পরিচিত) অশান্ত করতে ভারতের জঙ্গি সংগঠনগুলোর সঙ্গে নতুন করে যোগাযোগের দায়িত্ব দেয় লু‍ৎফুজ্জামান বাবরকে। একের পর এক মামলায় খালাস দেওয়া হয় তাকে। চট্টগ্রাম অস্ত্র মামলা নিয়ে গত ৬ নভেম্বর তড়িঘড়ি শুরু হয় আসামীদের আর্জির শুনানি। মোল্লা মুহাম্মদ ইউনূসের অপকর্মের অন্যতম স্যাঙাত তথা পাকিস্তানি চর দেশের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ নির্দেশ দেন, চট্টগ্রাম অস্ত্র মামলায় লু‍ৎফুজ্জামান বাবরকে মুক্তি দিয়ে রায় দিতে হবে। সেই নির্দেশ মেনে এদিন লু‍ৎফুজ্জামান বাবরকে খালাস দেওয়ার পাশাপাশি পরেশ বড়ুয়ার মৃত্যুদণ্ডের সাজা বাতিল করেন হাইকোর্টের দুই বিচারপতি।

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী