টানা ১২ দিন ধরে ঊর্ধ্বমুখী, ফের ভয় ধরাচ্ছে করোনার সংক্রমণ

গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণ হার একলাফে বেড়ে দাঁড়িয়েছে তিন দশমিক ৫৬ শতাংশে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দেশে হু-হু করে বাড়ছে করোনার সংক্রমণ (Coronavirus case)। গত ১২ দিন ধরে টানা ঊর্ধ্বমুখী মারণ ভাইরাসের সংক্রমণ রেখচিত্র (Covid Graph)। গত ২৪ ঘন্টায় নতুন করে সংক্রমিত (New positive case) হয়েছেন ১৪৯ জন। আগের দিন সোমবার সংক্রমিত হয়েছিলেন ১২৮ জন। দৈনিক সংক্রমণ (Daily Positive Case) পাল্লা দিয়ে যেমন বাড়ছে, তেমনই উদ্বেগ বাড়াচ্ছে সংক্রমণ হার (Positivity Rate)। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণ হার একলাফে বেড়ে দাঁড়িয়েছে তিন দশমিক ৫৬ শতাংশে। আগের দিন সংক্রমণ হার ছিল ১ দশমিক ৯১ শতাংশ।

চলতি মাসের ২ তারিখে দেশে করোনায় আক্রান্ত হয়েছিলেন ২২ জন। কিন্তু তার পর থেকে লাগাতার বেড়ে চলেছে সংক্রমণ। হু-হু করে যেমন বাড়ছে আক্রান্তের সংখ্যা, তেমনই চোখ রাঙাচ্ছে সংক্রমণ হার। পরিস্থিতি যথেষ্টই উদ্বেগজনক বলে মনে করছেন স্বাস্থ্যমন্ত্রী (Health Minister) জাহিদ মালেক (Jahid Malek)। মারণ ভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ নিয়ে ইতিমধ্যেই দেশবাসীকে সতর্ক করে দিয়েছেন তিনি।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় ৪ হাজার ৫৫২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে ৩ দশমিক ৫৬ শতাংসে। অর্থা‍ৎ প্রতি তিনজনের নমুনা পরীক্ষায় একজনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। নতুন করে সংক্রমিত হয়েছেন ১৪৯ জন। এ নিয়ে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ লক্ষ ৫৪ হাজার ৪০৫ জন। যদিও নতুন করে কারও মৃত্যু হয়নি। ফলে মারণ ভাইরাসে মৃতের সংখ্যা ২৯ হাজার ১৩১ জন-ই রয়েছে। অ্যাকটিভ কেসের সংখ্যাও আগের দিনের চেয়ে বেড়েছে।’

সকালে উঠেই এই ৪টি কাজ করছেন? হতে পারে চরম আর্থিক সঙ্কট

রোজের শরীরচর্চাতেই কমতে পারে স্তন ক্যান্সারের ঝুঁকি! জেনে নিন চিকিৎসকদের পরামর্শ

৯০% ডার্ক চকোলেট মানেই সেরা? আসল সত্যিটা জানলে চমকে যাবেন

খাওয়ার পরেই শুয়ে পড়েন? ১০ মিনিট হাঁটলে কি কি উপকার পাবেন জানেন?

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

শনিবার রাধাষ্টমীতে ভুলেও এই ৫ কাজ করবেন না, রাধারানি রুষ্ট হলে রক্ষে থাকবে না

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

হটস্পট নন্দীগ্রাম, খুনের মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

ভারতে নাশকতার ছক! ঢাকার তেজগাঁওয়ের মসজিদ থেকে সন্দেহভাজন ২৩ জঙ্গি আটক

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১