চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শাহবাজের সঙ্গে ইউনূসের গলাগলি, ২০ বছর বাদে ঢাকায় বাংলাদেশ-পাকিস্তান জেইসি বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের থেকে সাহায্য পেলেও পাকিস্তানের গুণগান গাইতে ছাড়ে না বাংলাদেশ। বাংলাদের অন্তর্বর্তী সরকারের পদে মহম্মদ ইউনূস দায়িত্ব নেওয়ার পর থেকে সেই সখ্যতা বেড়েছে আরও। এবার ২০ বছর বাদে ঢাকায় বাংলাদেশ-পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশনের (জেইসি) নবম বৈঠক হতে চলেছে। পাকিস্তানের অর্থনৈতিক বিষয়কমন্ত্রী আহাদ খান চিমা আসছেন বাংলাদেশে।

আগামী ২৭ অক্টোবর ঢাকায় যৌথ অর্থনৈতিক কমিশনের (জেইসি) নবম হবে বলেই জানা গিয়েছে। ২০০৫ সালের ১২ সেপ্টেম্বর ঢাকায়  শেষবার হয়েছিক দুই দেশের যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক।   অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ আসন্ন জেইসি বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। অন্যদিকে পাকিস্তান প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন আহাদ খান চিমা। এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো, চিমার তাঁর ঢাকা সফরে জেইসি বৈঠক ছাড়াও বাংলাদেশের শীর্ষ কর্তাদের সঙ্গে একাধিক বৈঠকের কথা রয়েছে। জানা গিয়েছে, ঢাকা সফরে চিমার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও  বিদেশমন্ত্রকের  উপদেষ্টা মহম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে পারেন।

হাসিনার সরকারের পতনের পর থেকে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে   সম্পর্ক স্বাভাবিক করা ও ব্যবসা-বাণিজ্যের নানা ইস্যু নিয়ে শুরু হয়েছে দুই পক্ষের  আলোচনা।  এবারের জেইসি বৈঠকে সরাসরি অর্থনীতির সঙ্গে যুক্ত সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা করবে বলেই ঠিক করেছে দুই দেশ। গুরুত্ব দেওয়া হতে পারে ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, কৃষিতে সহায়তা, আর্থিক সেবা খাত এবং ব্যাংকিংসহ সংশ্লিষ্ট খাতেকে। সূত্রের খবর,  জেইসির বৈঠকের কাছাকাছি সময়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন যেতে পারেন  ইসলামাবা। পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খানের আমন্ত্রণে দ্বিপক্ষীয় বাণিজ্যিক সহযোগিতা নিয়ে আলোচনার জন্য  এই সফর হতে পারে।

 

Published by:

Share Link:

More Releted News:

ভিমরুলের আক্রমণ থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ বৃদ্ধের, তারপর যা হল…

তেলের ভান্ডার শূন্যের পথে, জ্বালানি সঙ্কটে বাংলাদেশে স্থগিত নির্বাচন

মৌলবাদীদের ফতোয়া উপেক্ষা করে ঢাকায় পয়লা বৈশাখে বের হল ‘মঙ্গল শোভাযাত্রা’

২০২৪ সালের ৪ অগস্টই শেখ হাসিনাকে খুনের ছক কষেছিলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার

বর্ষবরণের আগে ইলিশ ছুঁলে লাগছে ছ্যাঁকা, কেজি ছাড়াল ৭,৫০০

গান-বাজনার উল্লাসের মাঝেই যুবককে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার ৫

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ