জামায়াতকে রুখতে আওয়ামী লীগ কর্মী-সমর্থকদের বিএনপিকে ভোট দেওয়ার নির্দেশ

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি-কে  (এনসিপি) রুখতে শেষ মুহুর্তে ভোট বয়কটের সিদ্ধান্ত থেকে পিছু হটলেন আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা। সূত্রের খবর, তাঁর নির্দেশে বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকেই কলকাতায় থাকা আওয়ামি লীগের শীর্ষ নেতারা বিভিন্ন জেলায় দলের নেতা ও কর্মীদের ফোনে ও টেলিগ্রাম চ্যানেলে নির্দেশ পাঠিয়েছেন, ভোটে অংশ নিতে হবে। গণভোটে ‘না’ এর পক্ষে ভোট দিতে হবে। আর উত্তরবঙ্গে এরশাদের জাতীয় পার্টি এবং বাকি জায়গায় বিএনপি প্রার্থীদের ভোট দিতে হবে। শেষ মুহুর্তে দলের শীর্ষ নেতৃত্বের কাছ থেকে ওই নির্দেশ পেয়েই সক্রিয় হয়েছেন দেশে থাকা আওয়ামী লীগ কর্মী-সমর্থকরা।

আগামিকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি জুলাই সনদ নিয়েও গণভোট নেওয়া হবে। স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দল আওয়ামী লীগ নিষিদ্ধ থাকায় মূল লড়াই বিএনপি ও জামায়াতের জোটের মধ্যে। দুই জোটের তরফেই আওযামী লীগ কর্মী-সমর্থকদের ভোট পেতে ঝাঁপানো হয়েছে। বহু জায়গায় মামলা ও হামলা থেকে বাঁচতে ঝাঁকে-ঝাঁকে আওয়ামী লীগ নেতা-কর্মীরা বিএনপি ও জামায়াতে নাম লিখিয়েছেন।

এবারের ভোটে যাতে দলের নেতা-কর্মী এবং সমর্থকরা বুথে না যান তার নির্দেশ দিয়েছিলেন দিল্লিতে নিরাপদ আশ্রয়ে থাকা শেখ হাসিনা। তিনি ‘নো বোট, নো ভোট’ (আর্থা‍ৎ নৌকা নেই, ভোটও নেই) এর ডাক দিয়েছিলেন। কিন্তু সেই ডাকে সাড়া দেননি সিংহভাগ আওয়ামি লীগ কর্মী-সমর্থকরা। এমনকি বঙ্গবন্ধুর গড় হিসাবে পরিচিত গোপালগঞ্জের আওয়ামী লীগ কর্মী-সমর্থকরা স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, ভোট না দিয়ে জামায়াতে ইসলামীর সুবিধা করে দেবেন না তাঁরা। দেশের নিচুতলার আওয়ামী লীগ নেতা-কর্মী-সমর্থকদের বিদ্রোহে সিঁদুরে মেঘ দেখেন শেখ হাসিনা-ওবায়দুল কাদের-বাহাউদ্দিন নাছিম-আসাদুজ্জামান কামালের মতো নেতারা। তাই দলে ভাঙন ঠেকাতে শেষ মুহুর্তে ভোট বয়কটের রাস্তা থেকে সরে এসেছেন তাঁরা।

আওয়ামী লীগের শীর্ষ নেতা ওবায়দুল কাদের, জাহাঙ্গীর কবির নানকরা এদিন সকাল থেকেই ফোন আর টেলিগ্রাম চ্যানেলে বাংলাদেশে আত্মগোপনে থাকা দলের জেলা ও উপজেলা নেতৃত্বকে নির্দেশ দিয়েছেন, ‘বৃহস্পতিবারের ভোটে অংশ নিতে হবে। বিএনপি যাতে জয়লাভ করে সরকার গড়ে তা নিশ্চিত করতে হবে। কোথাও ঝামেলা হলে জামায়াত ও এনসিপি নেতা-কর্মীদের রুখতে বিএনপির পাশে দাঁড়াতে হবে।’

তালিবানি রক্তচক্ষু উপেক্ষা, আফগানিস্তানে ৫ গুণ বেড়েছে আফিম চাষ

কর্মক্ষেত্রে সাফল্য, প্রেমেও সুখের সময়, নভেম্বর কেমন কাটবে তুলা রাশির জাতকদের?

স্বাদ ও স্বাস্থ্যের পারফেক্ট কম্বিনেশন, ওটস দিয়ে বানিয়ে ফেলুন এগ কাঠি রোল

৯০০০mAh ব্যাটারি, দুর্দান্ত প্রসেসর, ৭০০০ টাকা ছাড়ে মিলছে OnePlus Nord 6

শীতের মরশুমে মন খাইখাই করে? খিদে বেড়ে যাওয়ার পিছনে রয়েছে ৪ কারণ

শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৬৭ রানের বিধ্বংসী ইনিংসের দৌলতে ইতিহাসে বেন ডাকেট

বীরভূমের নানুরে কাজল শেখের বাড়িতে পুলিশ, চলছে তল্লাশি, কারণ কী?

নতুন করে সাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, কোন-কোন জেলায় শুক্রে ভারী বৃষ্টির সতর্কতা জারি?

ডিজিটাল প্রতারণায় ব্যাঙ্কের গাফিলতি প্রমাণিত হলে দিতে হবে পুরো টাকা ফেরত, নির্দেশ সুপ্রিম কোর্টের

বিহারে বিধান পরিষদ নির্বাচনে ‘রামধাক্কা’ খেল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট

দুবাই নাকি তুরষ্ক? কোথায় আছেন ‘পাথর সম্রাট টুলু মণ্ডল? সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

ব্যালন ডি’অর জয়ের আনন্দ ভাগ করে নিতে সতীর্থদের বিশেষ উপহার দেবেন কেন

বাস্তব জীবনে কেমন স্বামী চান? খুল্লামখুল্লা জানিয়ে দিলেন ‘রামায়ণ’-এর সীতা

বোনের আত্মহত্যার শোকে তিন সন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ দিদির