ইউনূসের ইন্ধনে এবার ভাঙচুর-আগুন প্রাক্তন রাষ্ট্রপতি ও সেনাপ্রধানের বাড়িতে

Share:

নিজস্ব প্রতিনিধি :  বুধবার থেকেই অগ্নিগর্ভ বাংলাদেশ।বাংলাদেশ থেকে মুছে ফেলার চেষ্টা চলছে মুক্তিযুদ্ধের ইতিহাস।মুজিবর-হাসিনার নাম থাকলেই কলেজ-বিশ্ববিদ্যালয় এমনকী বাসভবন গুলিতেও ভাঙচুর চালাচ্ছে পাকিস্তানপন্থী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা। মোল্লা ইউনূসের মদতে ‘ধরাকে সরা জ্ঞান’ মনে করছে পাকিস্তানের গুপ্তচর এজেন্টরা। এবার বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি আবদুল হামিদের কিশোরগঞ্জের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করল মোল্লা ইউনূসের দল। একইসঙ্গে দেশটির নোয়াখালীর বেগমগঞ্জে প্রাক্তন সেনাপ্রধান মইন ইউ আহমেদের গ্রামের বাড়িতে হামলা-ভাঙচুর  চালায় দুষ্কৃতীরা। বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়।  সেইসঙ্গে চলে লুটপাটও।

বৃহস্পতিবার(৬ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার রাত ৮টার দিকে এই দুটি হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশের পৃথক দুইটি দল ঘটনাস্থল নামমাত্র পরিদর্শন করে। কিন্তু নীরব ভুমিকায় থাকে মোল্লা ইউনূসের দল ওরফে বাংলাদেশের নিরাপত্তাকর্মীরা।

স্থানীয়রা জানিয়েছে, মোল্লার দল তথা হামলাকারীদের মাথায় হেলমেট ও মুখে মাস্ক পরা ছিল। তবে হামলা-ভাঙচুরকালে উভয় বাড়ির বাসিন্দাদের কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আর বাড়িতে পাহারাদার ভয়ে পালিয়ে আত্মরক্ষা করেছেন। ড্রয়িং রুম থেকে শুরু করে বেডরুমেও আগুন ধরিয়ে দেওয়া হয়। সেইসঙ্গে চলে লুটপাট-চুরি।

তালিবানিদের বিরুদ্ধে রুখে দাঁড়াল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা, শেখ হাসিনা হলের নামফলক ভাঙতে বাধা

অন্যদিকে বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতির বাড়িতে হামলা নিয়ে প্রতক্ষ্যদর্শীরা জানান,  দুষ্কৃতীরা প্রাক্তন রাষ্ট্রপতির বাড়িতে ঢুকে তাণ্ডব শুরু করে। ছাত্র রাজনীতির সঙ্গে কোন সম্পর্ক ছিল না এই বাড়ির। তবুও হামলাকারীরা রাতের আঁধারে তাণ্ডব চালিয়ে জিনিসপত্র লুটপাট করেছে। ওই এলাকায় ঘণ্টাখানেক বিদ্যুৎ ছিল না। এই সুযোগে ওই বাড়ি থেকে জিনিসপত্র চুরি করে চম্পট দেয় তারা। এই ঘটনায় এখনও পর্যন্ত কোনো গ্রেপ্তার বা মামলা হয়নি বলে জানান খোদ দেশটির কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। তাদের অজুহাত, এই ঘটনা তারা প্রথম শুনলেন। বিষয়টি নিয়ে তারা ভেবে দেখবেন।

ব্ল্যাকমেলের জেরে আত্মঘাতী কলেজ ছাত্রী! উত্তপ্ত শান্তিপুর

ডিগবাজি! শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ অরূপ বিশ্বাস ঘনিষ্ঠ অনন্যা বন্দ্যোপাধ্যায়

সন্দেশখালিতে জমিদখল মামলায় শাহজাহানদের বিরুদ্ধে চার্জ গঠন ইডির

নদিয়া সীমান্তের শূন্য রেখায় থাকা ১২ জনকে ফেরত আনল বিএসএফ

সুদীপ-দেবকে ওয়াই ক্যাটেগরি নিরাপত্তা দিল রাজ্য

বিশ্বের মানচিত্রে নতুন করে তুলে ধরা হবে বাংলার সৌন্দর্যকে, দাবি পর্যটন মন্ত্রীর

গাদাগাদি করে চলছে চিকিৎসা, গোকর্ণ স্বাস্থ্যকেন্দ্রের করুণ দশা দেখে চটে লাল মন্ত্রী

বিদ্যালয়ের শিক্ষকদের ওপর চলল ডিম থেরাপি, চাঞ্চল্য মানিকচকে

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

তিন মাসের জন্য বন্ধ জলদাপাড়া-সহ রাজ্যের সব অভয়ারণ্য, জারি বিজ্ঞপ্তি

শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে অলরাউন্ডারের মারাত্মক ভুল, বিরল শাস্তি পেল ‘ভারতীয় এ’ দল

আবার ডিম থেরাপি টাকিতে, টার্গেট ধৃত কাউন্সিলরের স্বামী