৫৩ বছর বাদে বদলাচ্ছে বাংলাদেশের নাম, সংবিধান থেকে বাদ যাচ্ছে ধর্মনিরপেক্ষতা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আশঙ্কাই সত্যি হল। স্বাধীনতার ৫৩ বছর বদে বদলে যাচ্ছে বাংলাদেশের সাংবিধানিক নাম। শুধু তাই নয়, সংবিধান থেকে বাদ যাচ্ছে ‘ধর্মনিরপেক্ষ’ শব্দ। ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ’ এর নাম বদলে ‘জনগণতন্ত্রী বাংলাদেশ’ করার সুপারিশ করেছে মার্কিন গুপ্তচর সংস্থা সিআইয়ের পেড এজেন্ট হিসাবে পরিচিত আলী রিয়াজের নেতৃত্বাধীন সংবিধান সংস্কার কমিশন। পাশাপাশি বাঙালি জাতিসত্তার অবলুপ্তি ঘটানোরও সুপারিশ করেছে কমিশন। সংবিধান বিশেষজ্ঞরা মনে করছেন, ‘ধর্মনিরপেক্ষ’ শব্দ বাদ দিয়ে মূলত বাংলাদেশে বসবাসকারী হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানদের অস্তিত্ব বিলুপ্ত করার পরিকল্পিত চক্রান্ত। 

গত ৫ অগস্ট সেনা বিদ্রোহের মুখে দেশ ছেড়ে পালিয়েছিলেন ত‍ৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর জায়গায় বাংলাদেশে ক্ষমতার কুর্সিতে আসীন হন পাকিস্তান গুপ্তচর সংস্থা আইএসআইয়ের পোষ্যভৃত্য তথা একাত্তরের মুক্তিযুদ্ধে বাঙালি নিধন চালানো রাজাকার বাহিনীর শীর্ষ নেতা মোল্লা মুহাম্মদ ইউনূস। ক্ষমতা দখলের পরেই নিউইয়র্কে এক অনুষ্ঠানে তিনি ঘোষণা করেছিলেন, বাংলাদেশে রিসেট বাটনে চাপ দেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলে নয়া ইতিহাস লেখা হবে। কয়েক লক্ষ শহিদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশে ইতিমধ্যেই নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে ‘জয় বাংলা’ শ্লোগান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জাতির পিতা’ স্বীকৃতি কেড়ে নেওয়া হয়েছে। পুলিশ ও প্রসাসনে হিন্দু ও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানদের নিয়োগও নিষিদ্ধ করা হয়েছে। সেই সঙ্গে বিচার ব্যবস্থা থেকে শুরু করে পুলিশ ও প্রসাসনের শীর্ষ পদে বসানো হয়েছে রাজাকার ও জঙ্গি পরিবারের সন্তানদের। একাধিক বিচারপতি ও পুলিশ সুপার পদে নিয়োগ করা হয়েছে কুখ্যাত জঙ্গিদের।

বাংলাদেশকে ইসলামিক রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে এবং শরিয়াহ সংবিধান চালু করতে কুখ্যাত রাজাকার এবং জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’ এর আন্যতম প্রতিষ্ঠাতা আলী রিয়াজের নেতৃত্বে সংবিধান সংস্কার কমিশন গঠন করেছিলেন মোল্লা ইউনূস। কমিশনের সদস্য হিসাবে নিয়োগ করা হয়েছিল পাকিস্তান ও মার্কিন যুক্তরাষ্ট্রের গুপ্তচর সংস্থার পেজ এজেন্ট এবং কট্টর হিন্দু বিদ্বেষীদের। বুধবার কমিশনের তরফে একগুচ্ছ সুপারিশ সম্বলিত রিপোর্ট তুলে দেওয়া হয়। ওই রিপোর্টে সংবিধানে ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ’ এর পরিবর্তে ‘জনগণতন্ত্রী বাংলাদেশ’ ও ‘প্রজাতন্ত্রের’ পরিবর্তে ‘নাগরিকতন্ত্র’ শব্দ ব্যবহারের সুপারিশ করা হয়েছে। সংবিধানের প্রযোজ্য সব ক্ষেত্রে ‘প্রজাতন্ত্র’ এবং ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ’ শব্দের পরিবর্তে ‘নাগরিকতন্ত্র’ এবং ‘জনগণতন্ত্রী বাংলাদেশ’ শব্দ ব্যবহারেরও সুপারিশ করেছে কমিশন।  সেই সঙ্গে রাষ্ট্র পরিচালনার মূলনীতি থেকে ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ ও সমাজতন্ত্র বাদ  দেওয়ারও সুপারিশ করা হয়েছে। অর্থা‍ৎ বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধদের দ্বিতীয় শ্রেণির নগরিক হিসাবে গণ্য করার সুপারিশ করা হয়েছে।

 

 

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত