বিয়ের এক বছরের মধ্যে ফের ভাঙছে সৃজি‍ৎ ঘরণী মিথিলার প্রাক্তন তাহসানের সংসার

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: মান্না দে’র গাওয়া সেই বিখ্যাত গান মনে আছে? ওই যে ‘জানি না লোকে যা বলে সত্যি কিনা, কপালে সবার নাকি সুখ সয় না।’ তেমনই দশা গায়ক-অভিনেতা তাহসান খানের। ঢাকঢোল পিটিয়ে বিয়ের বছর খানেকের মধ্যেই ফের ভাঙছে তাঁর সংসার। স্ত্রী রোজার সঙ্গে গত কয়েক মাস ধরেই আলাদা থাকছেন তিনি। যদিও কী কারণে সংসার ভাঙছে, তা নিয়ে মুখ খুলতে চাননি জনপ্রিয় গায়ক।

প্রথমে অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তাহসান খান। ২০০৬ সালের ১১ অগস্ট চার হাত এক হয়েছিল। দীর্ঘ ১১ বছরের সেই দাম্পত্য জীবনের অবসান ঘটে ২০১৭ সালে। প্রথমা স্ত্রী মিথিলা ঘর ভেঙে বিয়ে করেছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় পরিচালক সৃজি‍ৎ মুখোপাধ্যায়কে। একমাত্র কন্যা সন্তানকেও নিজের সঙ্গে নিয়েছেন। প্রথমা স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পরে বেশ কয়েক বছর সিঙ্গেল ছিলেন তাহসান। তার পরেই গত বছরের ৪ জানুয়ারি বিয়ে করেন পেশাদার রূপসজ্জা শিল্পী রোজা আহমেদকে। এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রে রূপসজ্জা শিল্পীর কাজ করছেন রোজা। নিউইয়র্কে তার নিজস্ব একটি সংস্থাও রয়েছে।

চলতি বছরের ৪ জানুয়ারি দ্বিতীয় বিয়ের বর্ষপূর্তি ছিল তাহসানের। কিন্তু সেই বর্ষপূর্তির সময়েই রটে, তারকা দম্পতির দাম্পত্য জীবনে ভাঙন ধরেছে।দুজনের মধ্যে সম্পর্কটা ভাল যাচ্ছে না। শুধু তাই নয়, গত কয়েক মাস ধরেই আলাদা থাকছেন এই দম্পতি। যদিও এতদিন তাহসান কিংবা রোজার তরফে সে বিষয়ে উচ্চবাচ্য করা হয়নি। তবে শনিবার (১০ জানুয়ারি) বাংলাদেশের এক সংবাদমাধ্যমে এক মেসেজ বার্তায় দ্বিতীয় স্ত্রী রোজার সঙ্গে সম্পর্কে ছেদ পড়ার কথা স্বীকার করে নিয়েছেন গায়ক-অভিনেতা। বলেছেন, ‘দীর্ঘ দিন ধরেই আমরা আলাদা থাকছি।’ বিয়ের বর্ষপূর্তি নিয়ে সমাজমাধ্যমে যে সব সংবাদ রটেছে তাকে গুজব আখ্যা দিয়ে বলেছেন, ‘বিয়ের বর্ষপূর্তি নিয়ে অনেক ফেক নিউজ দেখলাম, যার কারণে বলতে হচ্ছে আমরা অনেক দিন থেকেই একসঙ্গে থাকছি না।’

মাটি হবে না আনন্দ, পুজোর আগেই বাংলা থেকে বিদায় নিতে পারে বর্ষা

মাঝ আকাশে জিম্বাবোয়েতে ভেঙে পড়ল হেলিকপ্টার, নিহত ৬

এবার পুজোয় পকেট হবে ফাঁকা? এক ধাক্কায় বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় কত?

অক্টোবরের শুরুতেই গরমে হাঁসফাঁস দক্ষিণবঙ্গ, পুজোর আগে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে

আফগানিস্তানে ভয়াবহ বিমান হামলা পাকিস্তানের, নিহত ৯

সিরিয়ায় চলন্ত বাসে বন্দুকবাজের হামলা, নিহত ৭, জখম অনেকে

‘ক্যাপ্টেন স্মিত মাচ্ছার বীর, ভারত গর্বিত’, ভারতীয় পাইলটের সাহসিকতার প্রশংসা মোদির

শনির বক্রী, পুজোর মাসে ৩ রাশির জীবন দিয়ে ঝড় বইবে, সাবধানে সিদ্ধান্ত নিন

ভারতের বিরুদ্ধে তিন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারের সেঞ্চুরি, বড় রানের টার্গেট পেলেন শুভমনরা

পুজোর মুখে যাত্রীদের বড় উপহার! একাধিক রুটে এসি ট্রেনের বাড়তি স্টপেজ দিল রেল

ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর নিয়ে বড় নির্দেশ শুভেন্দুর, বেঁধে দিলেন সময়

নিজের গড়েই হামলার মুখে অনুব্রত মণ্ডল, গ্রেফতার তিন দুষ্কৃতী

ক্লাস চলাকালীন বই নিয়ে ঝগড়া, সহপাঠীকে ধারাল বস্তু দিয়ে কোপ ছাত্রের

আগামী ২ অক্টোবর থেকে গণতন্ত্র বাঁচাও আন্দোলনে নামছে ইন্ডি জোট, সিদ্ধান্ত দিল্লির বৈঠকে