ময়মনসিংহে হিন্দু যুবককে নৃশংস খুনের ঘটনায় মুখে কুলুপ কেন? টাইগার অধিনায়ক লিটনকে প্রশ্ন অনুরাগীদের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের হিন্দু যুবক দিপু দাসকে পিটিয়ে খুনের পর আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ায় উত্তাল ওপার বাংলা। অনেকেই এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। হিন্দু যুবকের পিটিয়ে খুনের বিষয়ে নীরব থাকার কারণে প্রশ্নের সম্মুখীন হয়েছেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস। সোশ্যাল মিডিয়াতে তাঁর ভক্তরা তাঁকে একাধিক প্রশ্নবাণে বিদ্ধ করেছেন। লিটন দাসের সর্বশেষ ইনস্টাগ্রাম পোস্টের কমেন্ট সেকশনে ভক্তরা তাঁকে ‘নিরাপদ থাকার’ অনুরোধ জানিয়েছেন। বাংলাদেশ ইতিহাসে জাতীয় দলে জায়গা পাওয়া হিন্দু ক্রিকেটারদের মধ্যে একজন হলেন লিটন দাস। হিন্দুর উপর নির্মম অত্যাচার হলেও কেন তিনি হিন্দু হয়েও চুপ রয়েছেন তা নিয়েই সরব হয়েছেন অনুরাগীরা।

লিটন দাস টি-টোয়েন্টি ফর্ম্যাটে দলকে নেতৃত্ব দেন এবং আগামী বছর ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে চলা আসন্ন ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন। ৩১ বছর বয়সী এই খেলোয়াড় বাঙালি হিন্দু হলেও দীপু দাসের ঘটনায় তিনি নীরব রয়েছেন। তিনি ঘটনা নিয়ে মন্তব্য না করায় তাঁর সর্বশেষ ইনস্টাগ্রাম পোস্টের কমেন্ট সেকশনে একাধিক ভক্ত নানা মন্তব্য করেছেন। এলজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিটনকে প্রশ্ন করেছেন, ‘দীপু দাসের জন্য কোনও আওয়াজ নেই?’। অনেকেই আবার ‘জয় শ্রী রাম’ কমেন্ট করে নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তবে বিতর্ক এড়াতে লিটন দাস এই মন্তব্যগুলির কোনওটিরই উত্তর দেননি।

 

View this post on Instagram

 

A post shared by Litton Das (@litton_kumer_das)

ধর্ম অবমাননা করার অভিযোগ তুলে ময়মনসিংহের ভালুকায় এক হিন্দু যুবককে আগুনে পুড়িয়ে খুন করে মুসলিম জঙ্গিরা। প্রথমে ওই যুবককে পিটিয়ে খুন করা হয়। তারপর তাঁকে গাছে বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। নিহত যুবকের নাম দীপুচন্দ্র দাস। গার্মেন্ট কারাখানায় কর্মরত ছিলেন তিনি। ভালুকাতেই বাড়ি ভাড়া নিয়ে থাকতেন। এই নিয়েই উত্তাল হয়েছে পরিস্থিতি। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার নিয়ে ফের উঠেছে প্রশ্ন।

মুম্বইয়ে একের পর এক পথচারীকে পিষে দিল বেপরোয়া গতির BMW, ঘটনাস্থলেই নিহত ৩

ইরানের হুমকির পরে ছুটি কাটছাঁট করে হোয়াইট হাউসে ফিরলেন ট্রাম্প, বড় পদক্ষেপ?

এশিয়ান গেমসের শুরুতেই ঘরে এল পদক, শুটিংয়ে রুপো জিতল ভারত

Asian Games 2026 ( মহিলা ক্রিকেট): টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ভারতের, বিপক্ষ বাংলাদেশ

নিচু জাত বলে মানসিক হেনস্থা? ছেলের মৃত্যু নিয়ে বিস্ফোরক IIT বম্বের মৃত পড়ুয়ার বাবা

মাথার দাম ছিল ৩০ লক্ষ টাকা, বারাণসীতে পুলিশের গুলিতে খতম শীর্ষ মাও নেতা

পুজোর মুখে দুঃসংবাদ, Samsung Galaxy S26-এর দাম বাড়ল ২০ হাজার টাকা

সাগরে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে রবি সকাল থেকেই তুমুল দুর্যোগ, জারি হলুদ সতকর্তা

মেসবাড়িতে ‘ভাত চুরি’র অভিযোগে পিটিয়ে মারা হল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে, ভয়ঙ্কর ঘটনা খুলনায়

দিল্লির ভোটার তালিকা থেকে সপরিবারে বাদ কেজরিওয়াল, পেলেন এসআইআর নোটিশ

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

স্টকহোম থেকে জিতে সুইডেনের সাংসদ হলেন মহারাষ্ট্রের বিজেপি নেতার ভাইঝি, চেনেন তাঁকে?

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের