দুর্গাপুজো কমিটিগুলিকে ১,৪৯৮ টাকা করে খয়রাতি সাহায্য ইউনূস সরকারের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশে থাকা হিন্দুদের ভিখারি ছাড়া আর যে কিছু ভাবেন না তা ফের বুঝিয়ে দিয়েছেন রাজাকার মোল্লা মুহাম্মদ ইউনূস। আসন্ন দুর্গাপুজো উপলক্ষে দেশের পুজো কমিটিগুলিকে আর্থিক সাহায্য করার কথা ঘোষণা করেছে ধর্ম মন্ত্রক। আর ওই আর্থিক সাহায্যের পরিমাণ নিয়েই নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। পুজো করা তো দূরের কথা যে টাকা বরাদ্দ করা হয়েছে তাতে একদিনের পুজোর ফুল কেনাও সম্ভব হবে না। একাধিক পুজো কমিটির তরফে ইতিমধ্যেই ওই খয়রাতি সাহায্য না নেওয়ার কথা জানানো হয়েছে। যদিও মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল ইসলাম ওই সামান্য পরিমাণ অর্থ সাহায্য নিয়ে হিন্দুদের কটাক্ষ করতে গিয়ে বলেছেন ‘ভিখারিদের আবার পছন্দ কিসের?’

চলতি বছর বাংলাদেশে ৩৩ হাজার ৩৬৬টি দুর্গাপুজো হচ্ছে। দেশে হিন্দু নিধনকে সমর্থনকারী কেন্দ্রীয় পুজো উদযাপন পরিষদের নেতা তথা বিএনপি সমর্থক বাসুদেব ধর দাবি করেছেন ‘গত বারের চেয়ে এবার পুজোর সংখ্যা এক হাজারের বেশি বেড়েছে।’ ৩৩ হাজার ৩৬৬টি পুজো কমিটির জন্য ধর্ম মন্ত্রকের তরফে পাঁচ কোটি টাকা আর্থিক সাহায্য দেওয়ার কথা জানানো হয়েছে। অর্থা‍ৎ প্রতিটি পুজো কমিটির ভাগে পড়ছে মাত্র ১,৪৯৮ টাকা।  ওই টাকায় কী হবে তা জানতে চাওয়া হলে তদারকি সরকারের ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন বলেন ‘এটা সরকারের তরফে সৌজন্য উপহার। কোনও পুজো করার জন্য সরকার টাকা বরাদ্দ করতে পারে না।’ পুজোর মুখে ইতিমধ্যেই ট্র্যাডিশন মেনে বিভিন্ন জায়গায় মন্দিরে হামলা ও প্রতিমা ভাঙচুর শুরু হয়েছে। যদিও নিজেকে হিন্দু দরদী প্রমাণ করতে গতকাল মঙ্গলবারই ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে মুক্তিযুদ্ধ বিরোধী হিসাবে পরিচিত কেন্দ্রীয় পুজো উদযাপন পরিষদের নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন মোল্লা ইউনূস। মুখে সম্প্রীতির বার্তা দিলেও হিন্দুদের উপরে লাগাতার হামলা চালাতে ইন্ধন জুগিয়ে চলছেন।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গ সরকার চলতি বছর প্রতিটি পুজো কমিটিকে নগদ ১ লক্ষ ১০ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার পাশাপাশি বিদ্যু‍ৎ ব্যবহারের ক্ষেত্রেও বিপুল পরিমাণ ছাড় দিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকারের ওই আর্থিক অনুদানের উপরেই ভরসা করে পুজোয় নেমেছে একাধিক কমিটি।

শখে চুল রঙ করার ভয়ংকর পরিণতি! স্ত্রীর চুলের বেণী কেটে খুনের চেষ্টা স্বামীর

অবাক কাণ্ড! হুইলচেয়ার চালাচ্ছে ভেড়া

‘তৃণমূল নেতাদের জন্য বিজেপির দরজা বন্ধ,’ বার্তা দিলীপের

মোথাবাড়ি কাণ্ডে স্বামীকে নিয়ে এনআইএ দফতরে হাজির দিলেন সাবিনা ইয়াসমিন

মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম, কলকাতায় কত?

সাতসকালে ঝাড়গ্রামে লাল ব্যাগ রহস্য! ঘটনাস্থলে বম্ব স্কোয়াড

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচের মেয়াদ বাড়াল কলকাতা হাইকোর্ট

সাতসকালে নবান্নের কাছে দুর্ঘটনা, গুরুতর জখম ২

বিসলেরির জলে মিলল ক্যানসারের উপাদান! সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি FSSAI-এর

শীতের পথে কাঁটা! সকাল থেকেই মেঘলা আকাশ, আজ বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা?

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

বিজেপি বিধায়ক রেখা পাত্রের অসুস্থতা নিয়ে ঘনীভূত হচ্ছে রহস্য

প্রথম টেস্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় অধরা, ভারতের জন্য কঠিন হল WTC ফাইনালের রাস্তা

রাস পূর্ণিমা ও গুরু নানক জয়ন্তীতে চলবে অতিরিক্ত মেট্রো!জেনে নিন সময় সূচি