খালেদা জিয়াকে সাজা দেওয়ার মূল্য চোকাতে হল বিচারপতিকে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের হাই কোর্টের বিচারপতি মহম্মদ আক্তারুজ্জামান, যাকে অনিয়মের অভিযোগে ছুটিতে পাঠানো হয়েছিল। তারই পদত্যাগপত্র গ্রহণ করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শুক্রবার সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম সংবাদমাধ্যমের সামনে বিষয়টি নিশ্চিত করেছেন। বিচারপতি মহম্মদ আক্তারুজ্জামান তিনি খালেদা জিয়াকে সাজা দিয়েছিলেন।

সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা জানিয়েছেন রাষ্ট্রপতি গত ৭ সেপ্টেম্বর বিচারপতি মো. আক্তারুজ্জামানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। অনিয়মের অভিযোগে ছুটিতে পাঠানো হাইকোর্টের বিচারপতি মো. আক্তারুজ্জামান গত ৩১ আগস্ট রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছিলেন। এই প্রসঙ্গে উল্লেখ্য, বিচারপতি মহম্মদ আক্তারুজ্জামান জেলা জজ থাকাকালীন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাজা দিয়েছিলেন। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে গত ২৬ আগস্ট অনিয়মের অভিযোগের ব্যাখ্যা দিতে হাইকোর্টের বিচারপতি মহম্মদ আক্তারুজ্জামানের বিষয়ে শুনানি সম্পন্ন হয়।

শেখ হাসিনা সরকারের দোসর হিসেবে কাজ করার অভিযোগে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ গত বছরের ১৬ অক্টোবর বিচারপতি মহম্মদ আক্তারুজ্জামান সহ ১২ জনকে ছুটিতে পাঠিয়েছিলেন। তাঁকে বিরত রাখা হয়েছিল হাইকোর্টের বেঞ্চে বিচারকাজ পরিচালনার দায়িত্ব থেকে।বিচারপতি নাইমা হায়দার, বিচারপতি শেখ হাসান আরিফ, বিচারপতি আশীষ রঞ্জন দাস, বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকার, বিচারপতি এস এম মনিরুজ্জামান, বিচারপতি আতাউর রহমান খান, বিচারপতি শাহেদ নূর উদ্দিন, বিচারপতি মো. আক্তারুজ্জামান, বিচারপতি মো. আমিনুল ইসলাম, বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলন, বিচারপতি খিজির হায়াত, বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে প্রধান বিচারপতি ছুটিতে পাঠান।

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পরে তাদের বিরুদ্ধে উঠা অভিযোগের তদন্ত শুরু করে। পরে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন তিন সদস্যের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বিচারপতিদের বিষয়ে বৈঠক করেন। বাংলাদেশের রাজনৈতিক চিত্র পরিবর্তনের পর ২০২৪ সালের ২০ অক্টোবর ওই রিভিউ নিষ্পত্তির পর পুনরুজ্জীবিত হয় বিচারপতি অপসারণ সংক্রান্ত সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। নতুন করে গঠন করা হয়কাউন্সিল ।

শেখ হাসিনার বিরুদ্ধে বিদ্রোহ আওয়ামী লীগের একাংশের, নিউটাউনের গোপন ডেরায় বৈঠক

আগামী বছর আইপিএলে খেলবেন ধোনি? ভিতরের তথ্য ফাঁস করলেন চেন্নাইয়ের খেলোয়াড়

এবার অজয়ের নতুন শত্রু জয়দীপ আহলাওয়াত, প্রকাশ্যে ‘দৃশ্যম ৩’ ট্রেলার

মদ খেলে মিলবে না দেবী দুর্গার দর্শন, নিদান চক্রবেড়িয়া সার্বজনীন পুজো কমিটির

চুঁচুড়ায় নার্সিংহোমে চরম অব্যবস্থা, অভিযানে গিয়ে পরিষেবা বন্ধ করল স্বাস্থ্য দফতর

বাংলাদেশে সেনাবাহিনীর দুই গোষ্ঠীর মধ্যে গুলির লড়াই, নিহত দুই জওয়ান

পুনরায় চালু হল দীর্ঘদিন ধরে বন্ধ থাকা কলকাতা-বাঁকুড়া সরকারি ভলভো বাস পরিষেবা

জ্বালানির জ্বলুনি, বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম ছাড়াল ১০০ ডলার

নামের বানানে অতিরিক্ত ‘F’! SIR-এর নোটিস পেলেন ভারতরত্ন প্রাপ্ত বিজ্ঞানী সিএনআর রাও

‘দুঃসাহস কীভাবে হল?’ CJP কাণ্ডে নির্দেশ অমান্য করায় ম্যাজিস্ট্রেটকে ধমক সুপ্রিম কোর্টের

বাগবাজার সার্বজনীনের পুজো হবে? কলকাতা হাইকোর্টের রায়ের অপেক্ষায় উদ্যোক্তারা

সেনসাসের কাজ শেষ না হওয়া পর্যন্ত বদলি নয়! শিক্ষকদের জন্য নয়া নির্দেশিকা জারি করল বিকাশ ভবন

একদিকে মিলছে দেহ! অন্যদিকে প্রিয়জনদের ফেরার অপেক্ষা, নেপালে মৃত বেড়ে ১৩৬৫

দিল্লির ওখলায় অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে মৃত ১, আহত ৪