ভারতে বড়সড় নাশকতার ষড়যন্ত্র! মাসুদ আজহারের সঙ্গে বৈঠক ইউনূসের স্বরাষ্ট্র সচিবের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দিল্লির বিস্ফোরণকাণ্ডের পরে ফের কি বাংলাদেশের মাটি ব্যবহার করে  ভারতে বড়সড় নাশকতা চালাতে চলেছে পাকিস্তানি জঙ্গি সংগঠন জয়েশ-ই মহম্মদ? সূত্রের খবর, ‘গত ১২ নভেম্বর পাকিস্তানের মানসেরার ওঘিতে জয়েশ প্রধান মাসুদ আজহারের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন বাংলাদেশের সিনিয়র স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণি (যিনি নিজে বাংলাদেশের জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর মুখ্য সংগঠক হিসাবে পরিচিত)। শুধু তাই নয়, ইসলামাবাদে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ইকবাল হোসেন খানকে নিয়ে জয়েশের একাধিক জঙ্গি প্রশিক্ষণ শিবির ঘুরে দেখেছেন। কিভাবে সেখানে জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়া হয়, জঙ্গিদের রাখার জন্য কি পরিকাঠামো প্রয়োজন তা চাক্ষুস করেছেন।’ হিযবুত তাহরীর মুখ্য সংগঠক তথা বাংলাদেশের সিনিয়র স্বরাষ্ট্র সচিবের পাকিস্তান সফর নিয়ে যথেষ্টই উদ্বিগ্ন ভারতীয় গোয়েন্দারা।

শেখ হাসিনা জমানার অবসান ঘটার পরে পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের পোষ্যভৃত্য মোল্লা মুহাম্মদ ইউনূসের ইন্ধনে বাংলাদেশে নতুন করে জঙ্গি শিবির গড়ে তুলেছে জয়েশ-ই মহম্মদ, লস্কর ই তৈয়বার মতো ভারত বিরোধী জঙ্গি সংগঠনগুলি। গত ১৫ মাসে কক্সবাজার, পার্বত্য চট্টগ্রাম, চাঁপাই নবাবগঞ্জ, লালমনিরহাট, বগুড়া, রংপুর, সাতক্ষীরা, ঝিনাইদহ, ময়মনসিংহে প্রায় ৬০টি শিবির গড়ে তোলা হয়েছে। মূলত বাংলাদেশের সিনিয়র স্বরাষ্ট্র সচিব তথা জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর মুখ্য সংগঠক নাসিমুল গণির তত্ত্বাবধানে ওই জঙ্গি শিবির চলছে। খালেদা জিয়ার জমানায় যেভাবে বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতে নাশকতা চালাচ্ছিল আইএসআই ও পাকিস্তানি জঙ্গি সংগঠনগুলি, এবারও তেমনই পরিকল্পনা করা হয়েছে।

দিল্লি বিস্ফোরণের আগে গত ৭ নভেম্বর টানা নয়দিনের সফরে পাকিস্তানে গিয়েছিলেন বাংলাদেশের স্বরাষ্ট্র সচিব তথা হিযবুত নেতা নাসিমুল। পাকিস্তান সফরে আইএসআইয়ের শীর্ষ কর্তাদের সঙ্গে দফায়-দফায় বৈঠকের পাশাপাশি মাসুদ আজহার ও হাফিজ সাইদের সংগঠনের শীর্ষ পদাধিকারীদের সঙ্গে কথা বলেন। গত ১০ থেকে ১২ তারিখ টানা তিন দিন ভাওয়ালপুর, মানসেরা ও পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি প্রশিক্ষণ শিবির পরিদর্শন করেন। তার মধ্যে সেনশাহ, কোটলি, বারালি, ডুঙ্গি ও বারনালায় মাসুদ আজহারের জয়েশ ই মহম্মদের জঙ্গি প্রশিক্ষণ শিবির ঘুরে দেখেন। সূত্রের খবর, ওই জঙ্গি শিবিরে থাকা প্রায় শতাধিক বাংলাদেশি সন্ত্রাসীর সঙ্গে আলাদাভাবে কথা বলেন তিনি। পাকিস্তানে জঙ্গি প্রশিক্ষণ শেষে ওই বাংলাদেশিদের দ্রুত দেশে ফেরানোর বিষয়েও আশ্বাস দিয়েছেন নাসিমুল।’ পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রকের (পড়ুন স্বরাষ্ট্র) বিশেষ সচিব দাউদ মোহাম্মদ বারেচের সঙ্গেও তিন দফায় বৈঠক করেছেন তিনি। দাউদই জয়েশ প্রধানের সঙ্গে নাসিমুলের সাক্ষাতের ব্যবস্থা করিয়ে দেন।

গত ১৭ সেপ্টেম্বরেই গোপনে পাকিস্তান সফরে গিয়েছিলেন বাংলাদেশের স্বরাষ্ট্র সচিব। দেড় মাসের মধ্যে কেন ফের তাকে দীর্ঘদিনের সফরে পাকিস্তানে যেতে হল তা নিয়ে স্পষ্ট করে কিছু জানাতে রাজি হননি ইউনূসের স্বরাষ্ট্র উপদেষ্টা তথা জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশ শূরার সদস্য জাহাঙ্গীর আলম চৌধুরী। বরং খানিকটা বিরক্তির সঙ্গে তিনি বলেছেন, ‘পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্ক ভাই-ভাইয়ের। প্রয়োজন হলে স্বরাষ্ট্র সচিব প্রতি মাসে পাকিস্তান যাবেন।’

খারাপ আবহাওয়ার কবলে পড়ে ডুবল জাহাজ, সলিল সমাধি ১, নিখোঁজ বহু

লুকিয়ে প্রেমিকার বাড়িতে হাজির প্রেমিক! হাতেনাতে ধরল গ্রামবাসীরা, তার পর…

সাতসকালে শক্তিনগর জেলা হাসপাতালের শৌচাগার থেকে উদ্ধার বৃদ্ধের ঝুলন্ত দেহ

প্রতীক ইস্যু, আরও নথি চেয়ে কালীঘাট তৃণমূলকে ফের তলব নির্বাচন কমিশনের

অনুমোদনহীন মাদ্রাসা নিয়ে কড়া রাজ্য, তালা ঝুলল ২৫২টিতে

যেখানে সেখানে মাদ্রাসা খুলে আর উৎপাত করার অনুমতি দেবে না সরকার, হুঁশিয়ারি দিলীপ ঘোষের

বৈভবকে আটকাতে বিশেষ পরিকল্পনা আফগানিস্তানের! সিরিজ শুরুর আগেই বড় বার্তা ইব্রাহিমের

ইন্দোনেশিয়ায় ২৪৩ জন যাত্রী সহ মাঝসমুদ্রে নিখোঁজ জাহাজ, উদ্ধারকাজ শুরু

উত্তরের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, কেমন থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?

ইউক্রেনে ৫০০টির বেশি ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৯

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

বিক্রি হল নিউইয়র্কে থাকা ট্রাম্পের শৈশবের বাড়ি, দাম শুনলে চোখ কপালে উঠবে

ক্লান্ত জিনপিং, দ্বিপাক্ষিক বৈঠকের পর মোদির সঙ্গে ডিনার এড়িয়ে গেলেন চিনের প্রেসিডেন্ট

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত