🎉 Happy Birthday Ei Muhurte 🎉
এই মুহূর্তে

বিএনপি জোট পেতে পারে ২০৮ আসন, জনমত সমীক্ষায় জামায়াতের ভরাডুবির ইঙ্গিত

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মুখে জামায়াতে ইসলামী নেতাদের রাতের ঘুম কেড়ে নিচ্ছে বিভিন্ন সংস্থার জনমত সমীক্ষার ফলাফল। সর্বশেষ জনমত সমীক্ষার ফল বলছে, সংসদের ৩০০টি আসনের মধ্যে ২০৮টি পেতে পারে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি জোট আর জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন পাকিস্তানপন্থী জোট জিততে পারে মাত্র ৪৬টি আসনে। ওই জনমত সমীক্ষার পল প্রকাশ্যে আসতেই উজ্জীবিত বিএনপি নেতা-কর্মীরা। অন্যদিকে জামায়াতের তরফে ওই সম্ভাব্য ফলাফল প্রত্যাখান করা হয়েছে।

আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদের ৩০০ আসনে ভোট নেওয়ার পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোট নেওয়া হবে। আগামিকাল মঙ্গলবারই সংসদ নির্বাচনের জন্য প্রচারের সময়সীমা শেষ হচ্ছে। তার আগে আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশনে এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (ইএএসডি) নামের একটি সংস্থার তরফে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জনমত সমীক্ষা প্রকাশ করা হয়।

সংস্থার তরফে ইএএসডির প্রধান নির্বাহী আধিকারিক শামীম হায়দার তালুকদার জানিয়েছেন, ‘দেশের ৩০০টি সংসদীয় আসনেই প্রাইমারি স্যাম্পলিং ইউনিট (পিএসইউ) পদ্ধতি অনুসরণ করে সমীক্ষা করা হয়েছে। মোট ৪১ হাজার ৫০০ জন উত্তরদাতার তথ্য ‘কোবো টুলবক্স’ ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সংগ্রহ করা হয়। ১৮ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ১৫০ জন প্রশিক্ষণপ্রাপ্ত তথ্য সংগ্রহকারী তৃণমূলস্তরে কাজ করেছেন। দেশের বিভিন্ন জনমিতিক ও আঞ্চলিক দৃষ্টিভঙ্গি ধারণ করার জন্য সারা দেশে মোট ২ হাজার ৭৬৬টি পিএসইউ নির্বাচনও অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতিটি পিএসইউ থেকে ধারাবাহিকভাবে ১৫টি পরিবার নির্বাচন করা হয়েছে এবং প্রতিটি পরিবার থেকে একজন যোগ্য উত্তরদাতার সাক্ষাৎকার নেওয়া হয়েছে, যাতে পদ্ধতিগত ও পক্ষপাতহীন তথ্য সংগ্রহ নিশ্চিত হয়।’

তিনি জানান, ‘মোট ৪১ হাজার ৫০০ জন উত্তরদাতার মধ্যে ২৬ হাজার ৫৬০ জন পুরুষ এবং ১৪ হাজার ৯২২ জন মহিলা। জরিপে ১৮-৩০ বছর বয়সী তরুণদের অংশগ্রহণ ছিল মোট ৩৭ দশমিক ২ শতাংশ। ৩১ থেকে ৫০ বছর বয়সী ৪৫ দশমিক ২ শতাংশ, ৩১ থেকে ৪০ বছর বয়সী ২৭ দশমিক ৫ শতাংশ এবং ৪১ থেকে ৫০ বছর বয়সী ১৭ দশমিক ৭ শতাংশ। সমীক্ষায় অংশ নেওয়া সর্বোচ্চ ২১ দশমিক ৯ শতাংশ উত্তরদাতা ছিলেন ব্যবসায়ী। এঁদের মধ্যে বড় ও মাঝারি ব্যবসায়ী ছিলেন ৫ শতাংশ এবং ছোট ব্যবসায়ী ছিলেন ১৬ দশমিক ৯ শতাংশ। পাশাপাশি কৃষি ও গ্রামীণ শ্রমজীবী খাতে মোট অংশগ্রহণকারী ছিল ১৩ দশমিক ২ শতাংশ। অন্যদিকে গৃহস্থালি ও অনানুষ্ঠানিক খাতে মোট অংশগ্রহণকারী ছিল ১৯ দশমিক ১ শতাংশ। শিক্ষার্থীদের মোট অংশগ্রহণকারী ছিল ১৪ দশমিক ৫ শতাংশ।’

সমীক্ষায়  ৬৬ দশমিক ৩ শতাংশ ভোটার বিএনপিকে ভোট দেওয়ার কথা জানিয়েছেন। মাত্র ১১ দশমিক ৯ শতাংশ জামায়াতে ইসলামীকে সমর্থনের কথা জানিয়েছেন। শেখ হাসিনাকে উচ্ছেদকারী জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ১ দশমিক ৭ শতাংশ সমর্থনের কথা জানিয়েছেন। প্রাক্তন রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের দল জাতীয় পার্টিকে ভোট দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন ৪ শতাংশ আর নির্দল প্রার্থীদের ক্ষেত্রে এই হার ২ দশমিক ৬ শতাংশ। বিএনপি জোটের প্রতি সর্বোচ্চ সমর্থন চট্টগ্রাম (৭৬.৮ শতাংশ) এবং সিলেটে (৭৫.৬ শতাংশ)। তবে বরিশাল ও খুলনায় জামায়াত জোটের শক্তিশালী অবস্থান লক্ষ্য করা গেছে। অন্যদিকে উত্তরবঙ্গের রংপুরে জাতীয় পার্টি ৩ শতাংশ ভোটারের সমর্থন পেয়েছে। সমীক্ষায় অংশ নেওয়া ৭১.১ শতাংশ মহিলাই বিএনপিকে ভোট দেওয়ার কথা জানিয়েছেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

প্রচারে শাকিব খানের ভুয়ো ভিডিও ব্যবহার জামায়াতে ইসলামীর, শোরগোল বাংলাদেশে

নির্বাচনের আগেই অশান্তি শুরু বাংলাদেশে, চার ভোট কেন্দ্রে অগ্নিসংযোগ সন্ত্রাসীদের

যৌন হেনস্তার প্রতিবাদ করায় নিষিদ্ধ বাংলাদেশের সেরা শুটার

মোল্লা ইউনূসের জমানায় বাংলাদেশে দুর্নীতি বেড়েছে, জানাল আন্তর্জাতিক সংস্থা

ঢাকার প্রেস ক্লাবের শৌচালয় থেকে সাংবাদিকের রক্তাক্ত দেহ উদ্ধার, খুন নাকি অন্য কিছু?

ফের ময়মনসিংহ, এবার দোকানে ঢুকে হিন্দু ব্যবসায়ীকে কুপিয়ে খুন সন্ত্রাসীদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ