ফের ময়মনসিংহ, এবার দোকানে ঢুকে হিন্দু ব্যবসায়ীকে কুপিয়ে খুন সন্ত্রাসীদের

Share:

নিজস্ব প্রতিনিধি: ময়মনসিংহে দীপু দাসের হত্যাকাণ্ড নিয়ে গোটা বিশ্বজুড়ে ঝড় উঠেছিল। ময়মনসিংহে মেরে জ্বালিয়ে দেওয়া হয়েছিল দীপুকে।  একাধিক দেশ বাংলাদেশে হিন্দু নির্যাতনের সমালোচনা করেছিল। তীব্র প্রতিবাদ জানিয়েছিল ভারত।   আর মাত্র একটা দিন পরে রয়েছে বাংলাদেশে নির্বাচন। বৃহস্পতিবার ভোটের আগে হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক তৈরি করতে ফের হিন্দু খুনের ঘটনা ঘটানো হল। এবারও সেই একই জায়গা ময়মনসিংহে চলল হিন্দু নিধন যজ্ঞ। । ত্রিশালে এক হিন্দু চাল ব্যবসায়ীকে তার দোকানের ভেতরে কুপিয়ে  খুন করার অভিযোগ উঠেছে।  খুনিরা খুনের পর দেহ দোকানের ভেতরে ফেলে রেখে শাটার বন্ধ করে পালিয়ে যায় বলে অভিযোগ।  

সোমবার রাত ১১টা নাগাদ উপজেলার বগার বাজার মোড়ে এই হত্যালীলা চালানো  হয়েছে বলে জানিয়েছেন ত্রিশাল থানার ওসি (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন। নিহত ৬২ বছর বয়সী সুসেন চন্দ্র সরকার  “ভাই ভাই এন্টারপ্রাইজ” এর মালিক। তিনি  সাউথকান্দা গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে।  ওসি ফিরোজ জানিয়েছেন, অজ্ঞাত পরিচয়ের কিছু দুষ্কৃতিরা হিন্দু ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে দোকানের ভেতরে ফেলে রেখে শাটার বন্ধ করে পালিয়ে যায়। নির্দিষ্ট সময়ে বাড়ি না ফেরায় সুসেনের পরিবার তাঁকে খুঁজতে খুঁজতে দোকানে আসে। সেখানে শাটার খুলে রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে। তার পরেই তাঁকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে যেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন: নিজের শুক্রাণু ব্যবহার করে ‘শিশু প্রজনন ফার্ম’ গড়তে চেয়েছিলেন কুখ্যাত যৌন অপরাধী এপস্টিন

এই ঘটনা নিয়ে নিহত ব্যক্তির ছেলে সুজন সরকার বলেন, “আমাদের দীর্ঘদিন ধরে চালের ব্যবসা ছিল। আমাদের সঙ্গে কারোর কোনও শত্রুতা ছিল না। আমার বাবাকে নির্মমভাবে হত্যা করার পর অপরাধীরা দোকান থেকে কয়েক লক্ষ টাকা চুরি করে নিয়ে পালিয়েছে।” সুজন তাঁর বাবার খুনিদের দ্রুত সনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ওসি আরও জানিয়েছেন, ভয়াবহ ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানান।

প্রসঙ্গত, গত বছরে  নবীকে নিয়ে কটুক্তি করার অভিযোগ তুলে দীপু দাসের গায়ে আগুন লাগিয়ে দিয়েছিল একদল মুসলিম ব্যক্তি।   অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশে সংবাদমাধ্যমের ওপর হামলার অভিযোগ ওঠে।   প্রথমে মারধর করে পরে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে গাছে ঝুলিয়ে গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয় দীপু দাসের। এই ঘটনায় কেউ তাঁকে রক্ষা করা তো দূর ওই সময় মোবাইলে সেই ছবি করতে ব্যস্ত ছিলেন সকলে। এই আগুনে পুড়িয়ে মারার ঘটনায় নেতৃত্ব দিয়েছিলেন ইয়াছিন আরাফাত। যদিও পরে  দীপু দাসের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণিত হয়নি। 

 

‘পড়ুয়ারা সাহসিকতা দেখিয়েছে’, আরশোলাদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের