ঢাকার প্রেস ক্লাবের শৌচালয় থেকে সাংবাদিকের রক্তাক্ত দেহ উদ্ধার, খুন নাকি অন্য কিছু?

Share:

 নিজস্ব প্রতিনিধি,  ঢাকা:  আর বাকি মাঝে একটা দিন তার পরেই রয়েছে বাংলাদেশে নির্বাচন। তার আগে বাংলাদেশজুড়ে ঘটছে একের পর এক চাঞ্চল্যকর সব ঘটনা। একাধিক জায়গা থেকে মিলেছে অশান্তি ও খুনের খবর। এবার ঢাকার প্রেস ক্লাবের শৌচালয় থেকে উদ্ধার করা হল সাংবাদিকের রক্তাক্ত দেহ। এই ঘটনাকে কেন্দ্র করে ভোটের আগে ছড়িয়েছে ব্যপক চাঞ্চল্য। সেই সঙ্গেই এই মৃত্যুকে ঘিরে দানা বেঁধেছে রহস্য। কীভাবে মৃত্যু হল সাংবাদিকের তা নিয়েই শুরু হয়েছে ব্যপক চর্চা।

 ঢাকার জাতীয় প্রেস ক্লাবের শৌচাগার থেকে দৈনিক দিনকালের সাংবাদিক আলী মাহমুদের  দেহ উদ্ধার করা হয়েছে। শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান জানিয়েছেন, মঙ্গলবার সকাল ৯টার দিকে মৃত্যু নিয়ে খবর পাওয়ার পরেই   শৌচাগারের দরজা ভেঙে তার  দেহ উদ্ধার করা হয়। সাংবাদিকের দেহ উদ্ধার নিয়ে মনিরুজ্জামান বলেছেন, “তিনি গতকাল প্রেসক্লাবে এসেছিলেন, পরে ওয়াশরুমে গিয়ে আর বের হননি। আমরা খবর পেয়ে পরিবারের উপস্থিতিতে ওয়াশরুমের দরজা ভেঙে তার লাশ উদ্ধার করেছি। নাক-মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল, ধারণা করা হচ্ছে তাঁর স্ট্রোকের কারণে মৃত্যু হয়েছে।”  

আরও পড়ুন:  ফের ময়মনসিংহ, এবার দোকানে ঢুকে হিন্দু ব্যবসায়ীকে কুপিয়ে খুন সন্ত্রাসীদের

জানানো হয়েছে,   আলী মাহমুদকে উদ্ধারের পর তার স্ত্রী ও সন্তানরা হাসপাতাল নিয়ে যান। কীভাবে মৃত্যু হয়েছে তা জানতে   ময়নাতদন্ত করা হবে কী না জানতে চাইলে ওসি বলেন, “ওনার স্ত্রী-সন্তানরা কী বলে সেটার ওপর নির্ভর করছে। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।” তবে ভোটের আগে সাংবাদিকের মৃত্যুতে উত্তেজনার আঁচ পড়েছে ঢাকা প্রেস ক্লাবে। 

‘গ্রেফতার তো সবে শুরু, জেলে জায়গা থাকবে না’, বিস্ফোরক দিলীপ ঘোষ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

পূর্বা এক্সপ্রেস থেকে রানীগঞ্জ স্টেশনে উদ্ধার ৯৫টি কচ্ছপ,ধৃত ১

৫০ বছর ধরে একই পরিবার বানায় ফুটবল বিশ্বকাপের ট্রফি, জানেন কতটা সোনা রয়েছে?

‘এক দুই নয়…সাত বৌ, পাঁচটি রাজপ্রাসাদ’, ৫০০ কোটির মালিক এই তৃণমূল কাউন্সিলর

মালদহে প্রকাশ্য দিবালোকে মহিলা ব্যবসায়ীকে মারধর, ধাবায় তাণ্ডব মদ্যপদের

‘মমতার চিঠি নিয়ে ইউসুফ পাঠানের কাছে গিয়েছিলেন?’, নীরবতা ভাঙলেন সৌরভ

কেন ভেঙে দেওয়া হবে না পুরবোর্ড? কলকাতা পুরসভার থেকে জানতে চাইল রাজ্য

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল ছাড়ছেন দেব-রচনা, বিজেপিতে যোগ নিয়ে জোর জল্পনা

স্বপ্নপূরণ, ভারতীয় দলে ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

চিনের প্রেসিডেন্টের সফরের আগেই ১০ হাজার টনের যুদ্ধজাহাজ তৈরির নির্দেশ কিমের

জন্মদিনের রাতে বচসায় জড়ালেন আরবাজ খানের প্রাক্তন প্রেমিকা, কী কাণ্ড ঘটালেন?

ফের অশনিসঙ্কেত, হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি ইরানের