নোয়াখালীতে প্রকাশ্যে পিটিয়ে যুবককে হত্যার পর আনন্দে মিষ্টি বিলি করলেন বিএনপি কর্মীরা

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  হত্যাপুরী হয়ে উঠেছে বাংলাদেশ। ফের পদ্মা পাড়ে যুবক খুন। নোয়াখালীর কবিরহাট উপজেলায় এক যুবককে প্রকাশ্যে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে বিএনপি কর্মীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শনিবার (১৭ জানুয়ারি) রাতে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কালিরহাট বাজারসংলগ্ন কাজী বাড়ির সামনে সড়কে। পিটিয়ে খুনের পর নিহতকে  যুবককে ‘ডাকাত’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।  নির্মম হত্যাকাণ্ডের পর মিষ্টিও বিলি করা হয়। 

জানা গিয়েছে মৃত যুবকের নাম নাম মিজানুর রহমান ওরফে রনি (৩৫)। তিনি কবিরহাট পৌরসভার জৈনদপুর এলাকার মো. শহীদের ছেলে। পুলিশ জানিয়েছে মিজানুরের বিরুদ্ধে ডাকাতি, চুরি, অস্ত্র মামলা ও সরকারি কর্মচারীর ওপর হামলাসহ অন্তত ছয়টি মামলা রয়েছে । পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশে আসন্ন নির্বাচনকে সামনে রেখে শনিবার রাত ৮টার দিকে কালিরহাট বাজারে স্থানীয় ২ নম্বর ওয়ার্ড বিএনপির একটি প্রস্তুতি বৈঠক চলছিল।  সেই সময় বৈঠকে মিজানুর সেখানে হাজির হয়ে হয়ে নিজেকে দলের  প্রাক্তন কর্মী বলে দাবি করে। তার পরেই  নেতাকর্মীদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে এমন পরিস্থিতি তৈরি হয় তাকে ধাওয়া করা হয়।  মিজানুর সেখান থেকে পালিয়ে যান। তারপর রাত ১০টা নাগাদ কালিরহাট বাজারের উত্তর পাশে কাজী বাড়ির সামনে একদল লোক মিজানুরকে আটক করে লাঠি ও লোহার পাইপ দিয়ে এলোপাতাড়ি মারতে থাকে। মারের কারণে তার মৃত্যু হয়। তারপরেই  মরদেহ  রাস্তার ওপর ফেলে রেখে হামলাকারীরা পালিয়ে যায়।

আরও পড়ুন: প্রজাতন্ত্র দিবসে হামলার ছক, মেডিকেল মডিউলের সঙ্গে জোট বাংলাদেশ ও খালিস্তানিদের!

খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় পুলিশ।  ঘটনাস্থল থেকে ওই ব্যক্তির মরদেহ ও  একটি রক্তমাখা লাঠি ও একটি লোহার পাইপ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে নিহতের পকেট থেকে একটি খেলনা পিস্তল ও একটি টিপ ছুরি পাওয়া গিয়েছে।  এই ঘটনা নিয়ে নরোত্তমপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির প্রাক্তন  সভাপতি হারুনুর রশীদ হারুন বলেন, ‘আমরা অফিসে বসে নির্বাচনী আলোচনা করছিলাম। মিজান সেখানে এসে কথাকাটাকাটি করে চলে যায়। পরে শুনেছি কে বা কারা তাকে হত্যা করেছে। মিষ্টি বিতরণের বিষয়টি আমার জানা নেই।’ জানিয়ে রাখা ভালো বাংলাদেশে 

 

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

জলপাইগুড়ি হাসপাতালে চূড়ান্ত গাফিলতিতে মৃত্যু হল রোগীর

মসজিদে লুকিয়ে হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?