প্রজাতন্ত্র দিবসে হামলার ছক, মেডিকেল মডিউলের সঙ্গে জোট বাংলাদেশ ও খালিস্তানিদের!

Share:

নিজস্ব প্রতিনিধি : সামনেই প্রজাতন্ত্র দিবস। এই দিনগুলোতে বিশেষ সতর্কতা নিতে হয় গোটা দেশে। সম্প্রতি দিল্লিতে লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের পর আরো বেশি সতর্ক হতে  হয়েছে। গোয়েন্দা সূত্রে খবর, প্রজাতন্ত্র দিবসকে টার্গেট করে মেডিকেল মডিউল তৈরি করা হয়েছিল।

কয়েকদিন আগে হরিয়ানার আল ফালহা বিশ্ববিদ্যালয় ছিল খবরের শিরোনামে। ওই বিশ্ববিদ্যালয়ের পরিচালন সমিতির বিরুদ্ধে চার্জশিট দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। সেখানেই বলা হয়েছে ওই বিশ্ববিদ্যালয়ে বগু চিকিৎসকের রেজিস্ট্রেশন নেই। কিন্তু তাদের কেন নিয়ে আসা হয়েছে? গোয়েন্দা সূত্রে খবর, জঙ্গি মডিউল গড়তে ভুয়ো তিকিৎসকদের ব্যবহার করা হচ্ছে।  বাংলাদেশ থেকে তৈরি হওয়া নতুন জঙ্গি সেল এবং খালিস্তানি সংগঠনের যৌথ পরিকল্পনায় প্রজাতন্ত্র দিবসকে টার্গেট করা হয়েছে।

দিল্লি, হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্থান, মুম্বইয়ে সতর্কতা জারি করা হয়েছে। এই রাজ্যগুলোতে আল ফালহা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল মডিউলের সন্ধান আগেই পাওয়া গিয়েছে। গোয়েন্দাদের সন্দেহ, এক বা একাধিক গোষ্ঠী একত্রিত হয়ে এই ধরনের হামলার পরিকল্পনা করেছে। যে যেভাবে পারবে আঘাত হানতে প্রস্তুত। অন্যদিকে প্রস্তুত রয়েছে, দিল্লি পুলিশ ও গোয়েন্দারাও। ভারতের বিভিন্ন রাজ্যে সতর্কতা জারি করা হয়েছে। গাড়ি, বাস, ট্রেনে চলছে তল্লাশি। একসঙ্গে একাধিক শহরে হামলা হতে পারে বলেও আশঙ্কা করছে কেন্দ্রীয় গোয়েন্দারা।

ইন্টেলিজেন্স ব্যুরোর পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, প্রজাতন্ত্র দিবসকে টার্গেট করে খালিস্তানি গোষ্ঠী এবং বাংলাদেশভিত্তিক সন্ত্রাসী সংগঠনগুলি নয়াদিল্লি ও দেশের বিভিন্ন শহরে হামলার চেষ্টা করতে পারে৷ তাই আগে থেকেই সতর্ক নিরাপত্তা বিভাগ।

‘জিরো জিরো মিলে গেলে জিরোই হয়’, বাম-তৃণমূল সমীকরণে মমতাকে কটাক্ষ দিলীপের

J W Marriott-এ ফের মহিলার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ১

মুখ্যমন্ত্রীর সভার আগেই নন্দীগ্রামে বিজেপি নেতার বাড়িতে বোমাবাজি

ধোনির পরামর্শেই বাজিমাত! ভারতের বিরুদ্ধে জয়ের নেপথ্যে ‘ক্যাপ্টেন কুল’-এর মন্ত্র ফাঁস শাই হোপের

রবিতে উপনির্বাচনের আগে শেষ প্রচারে নন্দীগ্রামে শুভেন্দু, করবেন পদযাত্রা

ভোটের আগে শেষ প্রচারে আজ নন্দীগ্রামে জনসভা মুখ্যমন্ত্রীর

পুজোয় নতুন মোবাইল কেনার শখ, ১৫ হাজারের নিচে ৫ ফোনের হদিশ রইল

অলৌকিক! নেপালে দুর্যোগের ৩৭ দিন পর জীবিত ফিরলেন মালয়েশিয়ান পর্যটক

ককপিটে প্রার্থনা করছিলেন, আচমকাই মাথায় আঘাত! ৩৪ হাজার ফুট উচ্চতায় কী ঘটেছিল? মুখ খুললেন স্মিত

পুজোর আগে আবহাওয়ার ভোলবদল! কুয়াশায় ঢাকল তিলোত্তমা, রবিতে বৃষ্টি হবে কোন কোন জেলায়?

যুবভারতীতে সাম্বা ঝড়, ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

ভয়ানক! চিকিৎসক না আসায় অস্ত্রোপচার করলেন হাসপাতালের ম্যানেজার, মর্মান্তিক পরিণতি মহিলার

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা