ফুরিয়ে আসছে পেট্রোল-ডিজেলের ভাণ্ডার, বাংলাদেশে গাড়িতে জ্বালানি ভরার কোটা চালু

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ইরান-আমেরিকা যুদ্ধের জেরে অশান্ত মধ্যপ্রাচ্য। হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বজুড়ে জ্বালানি সঙ্কট দেখা দিয়েছে। বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। ক্রমশই ফুরিয়ে আসছে পেট্রোল-ডিজেলের ভাণ্ডার। উপরন্তু তেল নিয়ে সাধারণ মানুষের মধ্যে কাড়াকাড়ি শুরু হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এমন পরিস্থিতিতে নড়েচড়ে বসল সরকার। যানবাহনে জ্বালানি তেল ভরার ক্ষেত্রে কোটা বেঁধে দেওয়া হয়েছে। ওই নির্দিষ্ট কোটার বাইরে কাউকে তেল দেওয়া যাবে না বলে শুক্রবার (৬ মার্চ) নির্দেশিকাও জারি করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।

সূত্রের খবর, দেশে বর্তমানে ১২ দিনের মতো জ্বালানি মজুত রয়েছে। নতুন করে বিদেশ থেকে জ্বালানি না আসলে কার্যত অচল হয়ে পড়বে গোটা দেশ। ইতিমধ্যেই সরকারের তরফে বিদ্যু‍ৎ ব্যবহারের ক্ষেত্রে রাশ টানা হয়েছে। পাশাপাশি অযথা গাড়ি ব্যবহার না করারও অনুরোধ জানানো হয়েছে। তার ফলেই জনমানসে আতঙ্ক ছড়িয়েছে। দেশের বিভিন্ন পেট্রোল পাম্পে জ্বালানি সংগ্রহের জন্য ভিড় উপচে পড়েছে। আগেভাগে বাড়তি জ্বালানি মজুত করে নিতে চাইছেন যানবাহনের মালিকরা। এদিন রাজশাহী-সহ বিভিন্ন জায়গায় জ্বালানি তেল সংগ্রহ নিয়ে মারামারিতেও জড়িয়ে পড়েছেন সাধারণ মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতেই সক্রিয় হয়েছে প্রশাসন।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের তরফে যানবাহনে জ্বালানি নেওয়ার কোটা বেঁধে দেওয়া হয়েছে। বিপিসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘মোটরসাইকেলে দিনে ২ লিটার পেট্রোল বা অকটেন ভরা যাবে। ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে নেওয়া যাবে ১০ লিটার তেল। স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল বা এসইউভি (যা জিপ নামে পরিচিত) ও মাইক্রোবাস দিনে পাবে ২০ থেকে ২৫ লিটার তেল। পিকআপ বা লোকাল বাস দিনে ডিজেল নিতে পারবে ৭০ থেকে ৮০ লিটার। আর দূরপাল্লার বাস, ট্রাক, ভ্যান বা কন্টেনার ট্রাক দৈনিক ২০০ থেকে ২২০ লিটার তেল নিতে পারবে। পাম্প থেকে তেল নেওয়ার সময় গ্রাহককে অবশ্যই রসিদ সংগ্রহ করতে হবে। রসিদে তেলের ধরন, পরিমাণ ও দামের উল্লেখ থাকতে হবে। পরবর্তী সময়ে তেল কিনতে হলে আগের কেনা তেলের রসিদ দেখাতে হবে। কোনও ভাবেই বরাদ্দের অতিরিক্ত তেল ডিলাররা সরবরাহ করতে পারবেন না।’

লক্ষ্মীলাভ সঙ্গে প্রেম জীবনে সাফল্য, অগস্টে ভাগ্য খুলছে ৫ রাশির জাতকদের

শুক্রবারে ৪ রাশির জাতকদের সুখবর, অর্থলাভের যোগ কাদের?

‘গুরুত্বপূর্ণ কাজ মিটল’, রাজ্যসভায় প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ বিল পাস হওয়ার পরেই বার্তা মোদির

লোকসভার পর রাজ্যসভাতেও পাস ‘প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ বিল’, ওয়াকআউট বিরোধীদের

তিনটি F-35 যুদ্ধবিমান ধ্বংস নিয়ে ইরানের দাবি খারিজ করল মার্কিন সেনা

জর্ডানে হামলা চালিয়ে ৩টি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি আইআরজিসি’র

সকাল নাকি সন্ধ্যা? মন্দির দর্শনের শুভ সময় কোনটি? জানুন…

মধুমেহতে আক্রান্তদের ভাত-মধু-গুড় আদৌ নিরাপদ? গ্লাইসেমিক ইনডেক্স নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা?

‘শ্বশুরবাড়ির লোকজনের মানসিকতা কখনও বদলাবে না’, গঞ্জনার হাত থেকে মুক্তি পেতে আত্মঘাতী শিক্ষিকা

নাবালিকাকে অপহরণ-খুনে অভিযুক্ত পুলিশ কনস্টেবলকে গণধোলাই দিলেন চিকি‍ৎসক-নার্সরা

বাস্তবের ‘দৃশ্যম’, সায়ানাইড খাইয়ে খুন, তার পর স্বামীর দেহ কারখানায় পুঁতে রাখলেন স্ত্রী

মেটাল ডিটেক্টর থেকে বাঁচতে সোনার বিস্কুটে কালো টেপ লাগিয়েছিলেন অনুব্রত ঘনিষ্ঠ টুলু

রিষড়ায় বসে গোটা দেশে প্রতারণা! বড় চক্রের পর্দাফাঁস করল পুলিশ

দ্বিতীয় বিয়ে করায় ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী