‘বিএসএফকে বেড়া নির্মাণ করতে দেওয়া হবে না’, দিল্লিকে খুল্লামখুল্লা চ্যালেঞ্জ ইউনূসের স্বরাষ্ট্র উপদেষ্টার

১৫০ গজের মধ্যে কাঁটাতারের বেড়া নির্মাণ করতে পারবে না ভারত, কিন্তু ১৫০ গজের বাইরে বেড়া নির্মাণ করলে কোনও আপত্তি নেই বাংলাদেশ সরকারের।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভারতের সঙ্গে শত্রুতার জের! সীমান্তে বিএসএফকে আর বেড়া নির্মাণ করতে দেওয়া হবে না, দিল্লিকে খুল্লামখুল্লা চ্যালেঞ্জ দিলেন মোল্লা ইউনূস সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে তিনি স্পষ্ট করে জানিয়েছেন, ১৫০ গজের মধ্যে কাঁটাতারের বেড়া নির্মাণ করতে পারবে না ভারত, কিন্তু ১৫০ গজের বাইরে বেড়া নির্মাণ করলে কোনও আপত্তি নেই বাংলাদেশ সরকারের। রবিবার (১২ জানুয়ারী) বাংলাদেশ-ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে সচিবালয়ে সাংবাদিক বৈঠকে এ কথা জানিয়েছেন মোল্লা ইউনূসের স্বরাষ্ট্র উপদেষ্টা। রীতিমতো দিল্লিকে চ্যালেঞ্জ ঠুকল ইউনূস সরকার।

এদিন বাংলাদেশ স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, ‘ভারতকে আর কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ করতে দেওয়া হবেনা। বিষয়টি ইতিমধ্যেই পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছে। শীঘ্রই ভারতীয় হাই কমিশনারকে ডেকে বিস্তারিত জানানো হবে। হাসিনা সরকারের সময়ে ভারত কিছু এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণ করেছিল। তাঁদের সুযোগ দেওয়া হয়েছিল। বর্তমানে ভারত ললিমনিরহাটের তিন বিঘা করিডোর, ফেনী, কুমিল্লা, কুষ্টিয়া এবং নওগাঁয়ের মতো একাধিকবার জায়গায় ভারত কাঁটাতার নির্মাণের চেষ্টা করছে। যদিও বাংলাদেশ-ভারত সীমান্তের ৪,১৫৬ কিলোমিটার অংশের মধ্যে প্রায় ৩,২৭১ কিলোমিটার অংশ কাঁটাতারের বেড়া নির্মাণ করে ফেলেছে ভারত। কিন্তু এখনও ৮৮৫ কিলোমিটারের কাজ বাকি রয়েছে। তাই ভারত-বাংলাদেশের চুক্তি অনুসারে, এ ধরনের বেড়া নির্মাণের মতো উন্নয়ন কার্যক্রম আর পারস্পরিক আলোচনা ছাড়া করা যাবে না। ভারতের এক তরফা সিদ্ধান্ত আর মেনে নেবে না বাংলাদেশ।”

ইতিমধ্যেই লালমনিরহাটের তিন বিঘা করিডোর এবং নওগাঁর পত্নীতলায় কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ বন্ধ করেছে বিজিবি। তাই এদিন সরাসরি দিল্লিকে চ্যালেঞ্জ জানিয়ে ইউনূস সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, এবার থেকে বাংলাদেশ সীমান্তে যেকোনও উন্নয়নমূলক কাজের জন্য ভারতকে আগে বাংলাদেশের সঙ্গে আলোচনা করতে হবে। এরপর সিদ্ধান্ত নেওয়া হবে। আর ভারতের এক তরফা পদক্ষেপ গ্রহণ করা হবে না।

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত