ধারাবাহিক বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনার পরেই ঢাকায় জারি হাই অ্যালার্ট

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তপ্ত হয়ে রয়েছে ঢাকা। সোমবার বাংলাদেশের রাজধানীর একাধিক স্থানে একযোগে ককটেল বিস্ফোরণ হয়, অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ফলে ঢাকা জুড়ে ছড়িয়েছে উদ্বেগ ও আতঙ্ক। ১০ তারিখ সারাদিনে কমপক্ষে ১১ টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল তিনটি বাসে। বড় ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি। তবে শহরে নিরাপত্তা বজায় রাখতে ইতিমধ্যেই তৎপর হয়েছে পুলিশ।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে ঢাকা মহানগর পুলিশ এবং র‍্যাব যৌথভাবে কাজ শুরু করেছে। ধর্মীয় সম্প্রীতি ক্ষুন্ন যাতে না হয় সেই চেষ্টা চলছে। কোথাও যদি এমন কোনও অপ্রীতিকর ঘটনা ঘটে তবে সঙ্গে সঙ্গে তা কঠোরভাবে দমন করা হবে । পুলিশের নির্দেশে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত রাজধানীর সব থানাকে টহল, নজরদারি এবং প্রতিরোধ ব্যবস্থা বৃদ্ধি করতে বলা হয়েছে

ধারাবাহিক বিস্ফোরণের প্রথমটি ঘটে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে। ওই প্রতিষ্ঠানের সঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডঃ মহম্মদ ইউনুসের সংযোগ রয়েছে। মীরপুর মডেল থানার ওসি সাজ্জাদ রোমান জানান মোটরসাইকেলে এসে দুই ব্যক্তি ভবনের সামনে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। সেই সময়ে মহম্মদপুরের মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টার মালিকানাধীন এক প্রতিষ্ঠানে মোটরসাইকেল থেকে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। ধানমন্ডির মাইডাস সেন্টার এবং ইবনে সিনা হাসপাতালের দিকে মোট চারটি ককটেল নিক্ষেপের ঘটনা রেকর্ড করা হয়েছে।

সন্ধ্যায় মৌচাক, আগারগাঁওয়ের বাংলাদেশ বেতার, খিলগাঁও ফ্লাইওভার এলাকা এবং মীরপুর শাহ আলী মার্কেট সংলগ্ন জায়গায় বিস্ফোরণ ঘটে। রাত দশটার দিকে ফ্লাইওভার থেকে আর একটি ককটেল নিক্ষেপ হওয়ার তথ্য পাওয়া যায়। দিনের শেষ বিস্ফোরণটি হয় রাত ১১ টা ১০ মিনিটে এনসিপি কার্যালয়ের সামনে। এতে এক পথচারী সামান্য আহত হন। উদ্ধার হয় একটি না ফাটা বোমা। বিস্ফোরণের পর স্থানীয়রা বাইক নিয়ে পালিয়ে যাওয়ার সময় দু‘জনকে ধাওয়া করে ধরে ফেলে।  আরও তিনজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে আগের দিন কাকরাইলের সেন্ট মেরি‘জ ক্যাথিড্রালে ও মহম্মদপুরের সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকদের বাসভবনের সামনে ককটেল হামলার ঘটনা ঘটে। এছাড়া ভোরে শাহজাদপুর এবং মেরুলবাড্ডায় দুটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ধানমন্ডি ল্যাব এইড হাসপাতালের সামনে আরও একটি বাসে আগুন লাগানো হয়। বর্তমানে ডিএমপি আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল এলাকার আশেপাশে সব ধরনের জনসমাবেশ বর্তমানে নিষিদ্ধ করা হয়েছে। রাজধানীর গুরুত্বপূর্ণ সরকারি এবং জনপ্রতিষ্ঠানগুলিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বিস্ফোরণ ঘটানোর দায় চাপানো হয়েছে আওয়ামী লীগের কর্মীদের দিকে। ডিবি প্রধান শফিকুল ইসলাম জানিয়েছেন আওয়ামী লীগের কিছু কর্মী প্রকাশ্যে বলে ফেলেছে তারা তাদের নেতাদের জন্য যে কোনও কিছুই করতে পারে। এই বক্তব্যের পরই সোমবার পৃথক অভিযান চালিয়ে ১৫ জনেরও বেশি ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ককটেল হামলায় যুক্ত থাকার অভিযোগে ২৮ বছর বয়সী এক ছাত্রলীগ সদস্যকেও ডিএমপি আটক করেছে।

জম্মু সীমান্তে আটক পাক নাগরিক, লস্কর জঙ্গি লতিফ ভাটের মৃত্যুর পরেই অনুপ্রবেশের চেষ্টা?

বিয়ের মরশুমে কলকাতায় আরও কমল সোনার দাম, জেনে নিন আজকের দর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

ভারতের আর্থিক বৃদ্ধির ভূয়সী প্রশংসা ট্রাম্পের, মার্কিন সুদনীতি নিয়ে তুললেন প্রশ্ন

১৬ দিনে ১,৫৭৪ কোটি টাকার গণ্ডি পার! রণবীরের ‘রামায়ণ’ টপকাতে পারবে ‘পুষ্পা ২’-র রেকর্ড?

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পেরু, আতঙ্কে ঘরছাড়া বহু মানুষ

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি