অত্যন্ত সঙ্কটজনক খালেদা, চিকি‍ৎসার জন্য ঢাকায় পৌঁছলেন চিনের পাঁচ বিশেষজ্ঞ

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটেছে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি বিএনপি চেয়ারপার্সনের শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। কার্যত যমে-মানুষে টানাটানি চলছে। এই পরিস্থিতিতে সোমবার (১ ডিসেম্বর) ঢাকায় পৌঁছেছেন পাঁচ বিদেশি বিশেষজ্ঞ চিকি‍ৎসক। বিমানবন্দর থেকে নেমে সরাসরি হাসপাতালে পৌঁছেই খালেদার চিকি‍ৎসা শুরু করেন।

গত রবিবার (২৩ নভেম্বর) হৃদ্‌যন্ত্র ও ফুসফুসে সংক্রমণজনিত কারণে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন খালেদা। শ্বাসকষ্ট বাড়ায় ওই দিন রাতেই তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। প্রাক্তন প্রধানমন্ত্রীর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক এফ এম সিদ্দিকী সাংবাদিকদের জানিয়েছেন, ‘খালেদা জিয়ার বুকে সংক্রমণ হয়েছে। সংক্রমণ হৃদ্‌যন্ত্র ও ফুসফুসে ছড়িয়ে পড়েছে। বেশ কয়েকটি পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। বিদেশি বিশেষজ্ঞ চিকি‍ৎসকদেরও পরামর্শ নেওয়া হয়। কিন্তু তাতে খালেদার শারীরিক আবস্থার খুব একটা উন্নতি হয়নি।

মাঝে চিন্তাভাবনা করা হয়েছিল, প্রাক্তন প্রধানমন্ত্রীকে সিঙ্গাপুর কিংবা ইউরোপের অন্য কোনও দেশে উন্নত চিকি‍ৎসার জন্য নিয়ে যাওয়া হবে। কিন্তু খালেদার চিকি‍ৎসার দায়িত্বে থাকা মেডিকেল টিমের চিকি‍ৎসকরা তাতে রাজি হননি। তাঁরা বিএনপি নেতাদের জানিয়ে দেন, ‘এয়ার অ্যাম্বুলান্সে চাপিয়ে বিদেশে নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি নেই। খানিকটা সুস্থ করে তার পরে বিদেশে নিয়ে যাওয়ার বিষয়টি ভাবা হবে।’ এর পরেই বি্এনপি নেতৃত্বের তরফে ঢাকায় চিনা দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়। চিনের বিশেষজ্ঞ চিকি‍ৎসকদের সাহায্য চাওয়া হয়। তাতে সাড়া দিয়েই বেজিংয়ের এক মেডিকেল কলেজের ৫ বিশেষজ্ঞ চিকি‍ৎসককে পাঠানো হয়েছে।

‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার জের, নিখোঁজ তিন ভারতীয় নাবিক, ক্ষুব্ধ নয়াদিল্লি

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

মালদহতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হল ৩

ডেবরায় সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে তৃণমূলের উপপ্রধান গ্রেফতার

‘জনতা জনার্দন আমার কাছে দেবতুল্য, তাদের সেবাই মূল মন্ত্র’, দৃপ্ত কণ্ঠে বললেন মোদি

‘রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানোই অগ্রাধিকার’, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

স্কুল ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের

নিখোঁজের পর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদী থেকে উদ্ধার সাংবাদিকের দেহ

৩০ বছর বাদে ঢাকাই নায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার নির্দেশ