চিন্ময় প্রভুর জামিন শুনানি হল না, জেলেই থাকতে হচ্ছে ইসকন সন্ন্যাসীকে

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আশঙ্কাই সত্যি হল। রাষ্ট্রদ্রোহ মামলায় ধৃত ইসকন সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারী ওরফে চিন্ময় প্রভুর জামিন শুনানি হল না। সোমবার(২০ জানুয়ারি) বিচারপতি আতোয়ার রহমান ও বিচারপতি আলী রেজার ডিভিশন বেঞ্চে মামলার কার্যতালিকায় ৩০৬ নম্বরে ছিল ইসকন সন্ন্যাসীর জামিন আবেদন। সকালে আদালত শুরু হতেই অপূর্ব ভট্টাচার্য-সহ একাধিক আইনজীবী ইসকন সন্ন্যাসীর শারীরিক অসুস্থতার কথা মাথায় রেখে শুনানি এগিয়ে আনার আর্জি জানান। কিন্তু তাতে রাজি হননি দুই বিচারপতি। বরং খানিকটা ব্যঙ্গের সঙ্গে বলেন, ‘চিন্ময় প্রভু ভিআইপি নাকি যে তাঁকে বাড়তি সুবিধা দেওয়া হবে? কয়েক মাস জেলে কাটালে কী আকাশ ভেঙে পড়বে? যে দিন তালিকায় আসবে সেই দিনই শুনানি হবে।’ বিচারপতিদের ওই কথা শুনে বিস্মিত হন ইসকন সন্ন্যাসীর আইনজীবীরা। পরে আইনজীবী অপূর্ব ভট্টাচার্য জানান, আগামী সপ্তাহে ফের চিন্ময় প্রভুর জামিন আর্জি শোনার আবেদন জানানো হবে না।

শেখ হাসিনা জমানার অবসানের পরেই বাংলাদেশ জুড়ে হিন্দুদের ওপর বেলাগাম সন্ত্রাস শুরু হয়েছে। বাড়ি-ঘর-ব্যবসায়িক প্রতিষ্ঠানের পাশাপাশি হিন্দুদের মন্দিরগুলিতেও ব্যাপক ভাঙচুর চলছে। ওই নির্যাতনের বিরুদ্ধেই সরব হয়েছিলেন চট্টগ্রামের পুণ্ডরীক ধামের প্রধান তথা ইসকন সন্ন্যাসী চিন্ময় প্রভু। নিপীড়িত হিন্দুদের নিয়ে তিনি গড়ে তুলেছিলেন সম্মিলিত সনাতনী জাগরণ জোট। আর হিন্দু নির্যাতন নিয়ে সরব হওয়ায় মোল্লা মুহাম্মদ ইউনূস সরকারের রাজরোষে পড়তে হয় তাঁকে। গত ২৫ নভেম্বর ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার পথে গ্রেফতার করা হয় চিন্ময় প্রভুকে। ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালতে তাঁকে পেশ করা হলে জামায়াত ইসলামীর সদস্য তথা চট্টগ্রাম মহানগর আদালতের বিচারক সাইফুল ইসলাম জেল হেফাজতে পাঠানোর আদেশ দেন। পরে ৩ ডিসেম্বর জামিন আর্জির শুনানির দিন ধার্য ছিল। কিন্তু তার আগেই চিন্ময় প্রভুর আইনজীবী শুভাশিস শর্মা-সহ ৭০ জন হিন্দু আইনজীবীর বিরুদ্ধে মামলা দায়ের হয়। এমনকি বেশ কয়েকজন হিন্দু আইনজীবীর চেম্বারেও ভাঙচুর চালানো হয়। চট্টগ্রাম আদালতের জামায়াত ইসলামি সমর্থক আইনজীবীরা আগ্নেয়াস্ত্র হাতে মিছিলও করেন। ফলে চিন্ময় প্রভুর হয়ে কোনও আইনজীবী দাঁড়াননি। মওকা পেয়েই হিন্দুদের রক্ষাকর্তার জামিন শুনানি এক মাস পিছিয়ে দেন বিচারক। এর পরে ঢাকা থেকে প্রবীণ আইনজীবী রবীন্দ্রনাথ ঘোষ প্রাণের ঝুঁকি নিয়ে চিন্ময় প্রভুর জামিন শুনানি এগিয়ে আনার আর্জি নিয়ে গত ১১ ডিসেম্বর চট্টগ্রাম আদালতের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু ছুটকো কারণ দেখিয়ে তাঁর আবেদন খারিজ করে দেন বিচারক।

গত ২ জানুয়ারি ফের চিন্ময় প্রভুর জামিন আর্জি খারিজ করে দিয়ে তাঁকে জেলে রাখার নির্দেশ দেয় চট্টগ্রাম আদালত। নিম্ন আদালতের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে বাংলাদেশ হাইকোর্টের দরজায় কড়া নাড়েন ইসকন সন্ন্যাসী। গত ১২ জানুয়ারি জামিন চেয়ে হাইকোর্টে দায়ের হয় আর্জি। ওই দিনই দ্রুত শুনানির জন্য আবেদন করেছিলেন তাঁর আইনজীবীরা। যদিও তাতে রাজি হয়নি বিচারপতি আতোয়ার রহমানো বিচারপতি আলী রেজার ডিভিশন বেঞ্চ। চলতি সপ্তাহে বিষয়টি মেনশন করতে বলেন। সেই মতো এদিন সকালে আইনজীবী অপূর্ব ভট্টাচার্য-দীপঙ্কর হালদাররা শুনানি এগিয়ে আনার আর্জি জানান। কিন্তু সেই আর্জি খারিজ করে দিয়ে বিচারপতিরা স্পষ্ট জানিয়ে দেন, কার্যতালিকা অনুযায়ী মামলা শুনবেন। যে দিন কার্যতালিকায় আসবে সেই দিনই শুনানি হবে।   

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত