‘আইন ভাঙলে চরম ব্যবস্থা’, পড়ুয়াদের হুমকি ঢাকার পুলিশ কমিশনারের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: তাঁর নির্দেশেই কোটা সংস্কার আন্দোলনকারীদের উপরে নির্বিচারে গুলি চালিয়েছিল অধস্তন পুলিশ কর্মীরা। রক্তে ভিজেছিল ঢাকার রাজপথ। রবিবার রাতে ‘ট্রিগার হ্যাপি’ ঢাকার পুলিশ কমিশনার তথা শাসকদল আওয়ামী লীগের ‘পোষ্যভৃত্য’ হিসাবে পরিচিত হাবিবুর রহমান ফের গর্জে উঠেছেন। আইন ভাঙলে চরম পদক্ষেপ নেওয়া হবে বলে বিক্ষোভরত পড়ুয়াদের হুমকি দিয়েছেন। মুখে না বললেও পরোক্ষে বুঝিয়ে দিয়েছেন, গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হবে।

কোটা সংস্কার আন্দোলনকারীদের ডাকা ‘সর্বাত্মক অসহযোগ’ কর্মসূচি ঘিরে রবিবার রক্তাক্ত হয়ে উঠেছিল রাজধানী ঢাকা-সহ দেশের বিভিন্ন প্রান্ত। রাজধানীর শাহবাগ, যাত্রাবাড়ী, উত্তরা, মিরপুর-সহ একাধিক এলাকায় বিক্ষোভরত পড়ুয়া ও অভিভাবকদের সঙ্গে আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডারদের ব্যাপক সংঘর্ষ বাঁধে। ওই সংঘর্ষে চার শিক্ষার্থী-সহ ১১ জন প্রাণ হারিয়েছেন। শাসকদলের সশস্ত্র ক্যাডারদের সঙ্গে হাত মিলিয়ে একাধিক জায়গায় বিক্ষোভকারীদের হঠাতে একাধিক জায়গায় গুলিও চালিয়েছিল ঢাকা পুলিশের কর্মীরা। তাতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ভয়কে জয় করে পুলিশের একাধিক গাড়িতে আগুন ধরিয়ে দেয় আন্দোলনকারীরা। ভাঙচুর করা হয় পুলিশের একাধিক ফাঁড়ি।  ওয়ারী বিভাগের ডিসিসহ ডিএমপির মোট ১১ সদস্য আহত হয়েছেন।

এদিন রাতে ডিএমপির মিডিয়া সেন্টারে এক জরুরি সাংবাদিক সম্মেলনে বিক্ষোভকারী পড়ুয়াদের শেষ বারের মতো সতর্ক করে দেন ঢাকার পুলিশ কমিশনার। সরাসরি হুমকির সুরে তিনি বলেন, ‘আইন ভাঙলে কাউকে রেয়াত করা হবে না। সর্বোচ্চ ক্ষমতার (পড়ুন গুলি চালিয়ে মারার) প্রয়োগ করা হবে।’ পাশাপাশি কার্ফু চলাকালীন কাউকে বাড়ির বাইরে পা না রাখার জন্যও সতর্ক করে দিয়েছেন ঢাকার পুলিশ কমিশনার। তাঁর কথায়, ‘জরুরি প্রয়োজন না হলে বাড়ির বাইরে বের হবেন না। যারা কার্ফু ভাঙবেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে।’

ভোটে প্রার্থী হতে ভুয়ো এসসি সার্টিফিকেট ব্যবহার! তৃণমূল বিধায়কের বাড়িতে নোটিস

হবে না রিসেপশন, প্রকাশ্যে রিঙ্কু সিংহ-প্রিয়া সরোজের বিয়ে পরিকল্পনা

কেরিয়ারে বড় টুইস্ট! পেশাদার ফুটবলার হিসেবে ডুরান্ড কাপে খেলতে চলেছেন টাইগার শ্রফ

শুটিং সেটে রণবীরকে প্রেমের প্রস্তাব মহিলার, শুনেই কী উত্তর দিলেন ‘ধুরন্ধর’ নায়ক?

আমতলায় কার্যালয় এখনই ভাঙা যাবে না, অভিষেককে স্বস্তি দিয়ে নির্দেশ হাইকোর্টের

স্ত্রীকে ফাঁসিতে ঝুলিয়ে ভিডিও কলে শ্বশুর-শাশুড়িকে দেখাল ব্যক্তি, কর্নাটকে মর্মান্তিক ঘটনা

পঞ্চায়েতে অচলাবস্থা কাটাতে বড় পদক্ষেপ, ৯৯ বিডিও-কে সরাল নবান্ন

৭.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, জারি সুনামি সতর্কতা

নিট আন্দোলনে ধৃত নাবালকদের মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের, সাত রাজ্যকে নোটিস

নিম্নচাপের জেরে উত্তাল সমুদ্র! প্রবল ঢেউয়ে ডুবল ১৪ মৎস্যজীবী বহনকারী ট্রলার, তারপর…

যন্তর মন্তরের অশান্তির ঘটনায় দায়ীদের চিহ্নিত করতে SIT গঠনের নির্দেশ সুপ্রিম কোর্টের

লাল কার্ড দেখাতেই মেজাজ হারিয়ে রেফারিকে মেরে মুখের নকশা বদলে দিলেন ব্রাজিলের ফুটবলার

জাল মেডিক্যাল নথির অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের FIR-এর আবেদন

মাত্র ১ গ্লাস দুধেই কেল্লাফতে, বাড়িতে বানিয়ে ফেলুন সুস্বাদু দুধের বরফি