এই মুহূর্তে

লন্ডন যাত্রা করবেন কি খালেদা, সিদ্ধান্ত গ্রহণ রাতে

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের দিকে এখন নজর সারা বিশ্বের। এই মুহূর্তে রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপার্সন। লন্ডনে নিয়ে গিয়ে মায়ের চিকিৎসা করাতে চান তারেক রহমান। সেই জন্য শুক্রবার রাজধানীতে এসে পৌঁছেছেন পুত্রবধূ পেশায় চিকিৎসক ডা: জুবাইদা রহমান। কথা ছিল শুক্রবার (৫ ডিসেম্বর) ভোরে প্রাক্তন প্রধানমন্ত্রীকে নিয়ে লন্ডনে পাড়ি দেবে এয়ার অ্যাম্বুল্যান্স। কিন্তু কিছু কারিগরি ত্রুটির কারণে কাতার আমিরের এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছতেই পারেনি। ফলে তাঁর যাত্রা স্থগিত রয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, খালেদা জিয়াকে লন্ডন নিয়ে যাওয়া আদৌ হবে কি না তা নিয়ে মেডিক্যাল বোর্ড রাতে সিদ্ধান্ত দেবে।

শুক্রবার প্রফেসর ডাক্তার এ কিউ এম হোসেনের তত্ত্বাবধানে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর এন্ডোস্কপি সম্পন্ন হয়েছে। তাঁর ব্যক্তিগত চিকিৎসক ডক্টর আল মামুন জানিয়েছেন এন্ডোস্কপির রিপোর্ট অনুযায়ী পাকস্থলীতে রক্তক্ষরণ বন্ধ হয়েছে। এদিকে প্রথমে কাতার সরকার এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর ঘোষণা করে দিয়েছিল। কিন্তু কারিগরি ত্রুটির কারণে তা ঢাকাতে পৌঁছতেই পারিনি। পরে কাতার সরকার জার্মানির একটি এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করে  পাঠাচ্ছে বলে খবর। বিমানের ভাড়া সহ যাবতীয় ব্যবস্থাপনা কাতার থেকেই করা হচ্ছে।

বেগম খালেদা জিয়ার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাঃ জুবাইদা রহমান ঢাকা এসে শাশুড়ির স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন। বর্তমানে মেডিক্যাল বোর্ড এবং জুবাইদা নিজেই খালেদার পরবর্তী চিকিৎসার পরিকল্পনা নিয়ে সিদ্ধান্ত নেবেন। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই বেগম খালেদা জিয়া আর্থারাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস এবং চোখের সমস্যা সহ একাধিক জটিলতায় ভুগছেন। ২০২৪ সালের ৫ অগস্ট গণ অভ্যূত্থানের পর তিনি মুক্তি পেয়েছিলেন। চলতি বছরের ৭ জানুয়ারি চিকিৎসার জন্য লন্ডনে যান। ১১৭ দিন চিকিৎসার পর ৬ মে তিনি দেশে ফেরেন। 

সিসিইউতে গত ১৩ দিন ধরে খালেদা জিয়া চিকিৎসাধীন রয়েছেন বলে বিএনপির শীর্ষ কর্তারা জানিয়েছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বিদেশ যাত্রা আদৌ করতে পারবেন কিনা খালেদা তা নির্ভর করছে প্রাক্তন প্রধানমন্ত্রী শারীরিক অবস্থার ওপর।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ঢাকার অদূরে গাজীপুরে হিন্দু ব্যবসায়ীকে পিটিয়ে খুন করল সন্ত্রাসীরা

চট্টগ্রামের পরে এবার লক্ষ্মীপুরে, বাইরে থেকে দরজা আটকে ৭ হিন্দু বাড়িতে আগুন

কিশোরগঞ্জের ৯৬ বছরের প্রাচীন হিন্দুদের চৌদ্দমাদল মেলা বন্ধ করল ইউনূস সরকার

ভারতীয় হওয়ায় আইসিসির প্রতিনিধিকে ভিসা দিল না ইউনূস সরকার

প্রেমিককে বেঁধে রেখে তরুণীকে রাতভর ধর্ষণ, ফের ভয়াবহ ঘটনা ইউনূসের দেশে

চিনের ইন্ধনে ভোটের মুখেই বাংলাদেশে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ