ভারত থেকে এবার কয়েক টন কাঁদানে গ্যাস নিল তারেক সরকার, কী করতে চলেছে?

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দিল্লি থেকে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিক সম্মেলন করায় বেজায় চেটেছিল ঢাকা। তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছে তারেক রহমানের সরকার। তবে তার পরেও ভারতের কাছে হাত পেতেছে বাংলাদেশ। বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবহারের জন্য বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ২.৩ টন টিয়ার গ্যাস শেল আমদানি করা হয়েছে। 

শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যায় এই চালানটি বন্দর থেকে নামিয়ে কড়া নিরাপত্তার মধ্যে যশোর ক্যান্টনমেন্টে পাঠানো হয়েছে। ভারত থেকে টিয়ার গ্যাস শেল আমদানি করার খবর নিশ্চিত করেছেন বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপ-পরিচালক) রুহুল আমিন। তিনি বলেছেন, ‘ভারতের ‘নরেন্দ্র এক্সপ্লোসিভ লিমিটেড’ থেকে ১৪৫টি কাঠের বাক্সে করে ২.৩ টন টন কাঁদানে গ্যাস আনা হয়েছে। বন্দরে পৌঁছানোর পর প্রয়োজনীয় ব্যবস্থা দ্রুত সম্পন্ন করে চালানটি মুক্ত করা হয়েছে। এটি যশোর ক্যান্টনমেন্টে পাঠানো হয়েছে। আগামী ৯ আগস্ট সেখান থেকে ঢাকায় নিয়ে যাওয়া হবে।’

আরও পড়ুন: সাতসকালে প্রকাশ্য রাস্তায় গুলি, ইসলামপুরে গুরুতর জখম প্রধান শিক্ষক 

তারেক রহমানের সরকার ভারত থেকে কয়েক টন কাঁদানে গ্যাস নেওয়ার পর থেকেই উঠছে একাধিক প্রশ্ন। কি কারণে আমদানি করা হল? হাসিনা প্রত্যাবর্তনের বার্তা দেওয়ার পরেই কি বাংলাদেশে বড় কিছু ঘটতে চলেছে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। উল্লেখ্য, দিল্লি থেকে সাংবাদিক বৈঠক করে হাসিনা জানিয়েছেন তিনি চলতি বছরের ডিসেম্বরে বাংলাদেশ ফিরবেন। তিনি বলেছেন, হাসিনা দাবি করেন, ‘২০২৪ সালের ৫ অগাস্টের পর ষড়যন্ত্র থেমে যায়নি, হত্যাকাণ্ডও বন্ধ হয়নি। অন্তত ১০ হাজার মানুষ নিহত বা নিখোঁজ হয়েছেন। প্রায় ১৫ হাজার মানুষ নির্যাতনের শিকার হয়েছেন। আওয়ামি লিগের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে ৩ হাজারেরও বেশি মামলা দায়ের হয়েছে। আমার বিরুদ্ধেও একাধিক মামলা সাজানো হয়েছে। আমাদের মুক্তিযুদ্ধের চেতনা কলঙ্কিত ও আহত হয়েছে। এটি বিচ্ছিন্ন হিংসার ঘটনা নয়। মুক্তিযুদ্ধের আদর্শ এবং বঙ্গবন্ধুর উত্তরাধিকার মুছে ফেলাই তাদের উদ্দেশ্য।’

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

লিফটের মধ্যেই প্রস্রাব, গাজিয়াবাদের আবাসনে যুবকের কীর্তি বন্দি সিসি ক্যামেরায়

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের মা কৃষ্ণা মুখোপাধ্যায় নেই, বয়স হয়েছিল ৭৫

বাড়ির ভিতরেই তৃণমূল নেতার স্ত্রীর অগ্নিদগ্ধ দেহ! আত্মহত্যা নাকি খুন, তদন্তে পুলিশ

যুগান্তকারী সিদ্ধান্ত TRAI-র, শুধু কলিং ও SMS সুবিধাযুক্ত রিচার্জ প্ল্যান আনার নির্দেশ

শ্রদ্ধার ‘ইথা’র ভয়ে কাঁটা! প্রভাস ভক্তদের জন্যে খারাপ খবর, ডিসেম্বরে মুক্তি পাচ্ছে না ‘ফৌজি’

 ‘ভাত চুরির’ অপবাদে খুলনা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে পিটিয়ে মারার ঘটনায় আটক ব্যাঙ্ক কর্মী

সোনার মেয়ে, শ্রীলঙ্কাকে দুরমুশ করে এশিয়ান গেমসে সোনা জিতলেন হরমনপ্রীতরা

এনকাউন্টারে ঘায়েল জামুইয়ে তরুণীকে যৌন হেনস্তার মূলপাণ্ডা নন্দন যাদব

শেষকৃত্যের জন্য ১৫ হাজার টাকা রেখে একই বাড়িতে আত্মঘাতী দুই বোন, চিঠিতে লিখলেন…

ঐতিহাসিক ম্যাচে ‘দুর্বল’ জাপানকে হারাতে কালঘাম ছুটল শ্রেয়সদের

বহাল থাকছে গ্রেফতারি পরোয়ানা, কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন পাথরসম্রাট টুলু মণ্ডল