সাতসকালে প্রকাশ্য রাস্তায় গুলি, ইসলামপুরে গুরুতর জখম প্রধান শিক্ষক

Share:

নিজস্ব প্রতিনিধি: স্কুলে যাওয়ার পথে প্রকাশ্য রাস্তায় গুলিবিদ্ধ হলেন এক প্রধান শিক্ষক। শনিবার অর্থাৎ আজ সকালে ইসলামপুরের মাদারিপুর এলাকায় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। দুষ্কৃতীদের গুলিতে গুরুতর জখম হয়েছেন নজরুল ইসলাম নামে ওই শিক্ষক। তিনি রামগঞ্জের রাজাভিম প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইসলামপুরের আমবাগান মোড় এলাকায় বাড়ি নজরুল ইসলামের। প্রতিদিনের মতো শনিবারও স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। মাদারিপুর এলাকায় পৌঁছনোর পর আচমকাই তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ। গুলির আঘাতে রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত আহত শিক্ষককে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল সূত্রে খবর, তাঁর অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে উন্নত চিকিৎসার জন্য শিলিগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

আরও পড়ুন: নিম্নচাপের জেরে শনিতে ভাসবে বাংলা! হলুদ সতর্কতা জারি কলকাতায়

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। হামলার নেপথ্যে কারা রয়েছে এবং কী কারণে প্রধান শিক্ষককে লক্ষ্য করে গুলি চালানো হল, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে কোনও পুরনো বিবাদ বা অন্য কোনও কারণ জড়িত কি না, সেই বিষয়টিও তদন্তকারীরা দেখছেন। নজরুল ইসলামের পরিবারের দাবি, তাঁর সঙ্গে কারও কোনও শত্রুতা ছিল না। স্কুলের সহকর্মীরাও জানিয়েছেন, ব্যক্তিগত কোনও বিবাদ বা ঝামেলার কথা তাঁদের জানা নেই। ফলে আচমকা তাঁকে কেন হামলার নিশানা করা হল, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

কবে কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল? দিনক্ষণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

কোহলির চেয়েও দামী জল খান দিশা পাটানি, দাম শুনলে হতবাক হবেন

হায় রে বাংলাদেশ! জামায়াতের সন্ত্রাসীদের বাধায় দিনের আলোয় কবর দেওয়া গেল না মুক্তিযোদ্ধাকে

পুজোর ছুটির ‘বাহানা’ দিয়ে সুপ্রিম কোর্টের কাছে সময় ‘ভিক্ষা’ ঋতব্রত শিবিরের

‘বিজেপি একাই লড়বে,’ সুদীপ-শুভেন্দু সাক্ষাতের মাঝেই সাফ জানালেন শমীক

প্রেমে প্রত্যাখ্যান, ১৩ বছরের নাবালিকাকে অপহরণ, বন্ধ ঘরে আটকে লাগাতার যৌন নির্যাতন

প্রেমের ‘শাস্তি’ উলঙ্গ করে হাঁটানো! বেহালার ঘটনায় প্রেমিকার বাবা,মামা সহ গ্রেফতার ৩

সমাজমাধ্যমে মুখ্যমন্ত্রী সহ বিজেপি নেতাদের নিয়ে কুরুচিকর পোস্ট, পুলিশের জালে যুবক

চোরবাগান থেকে শিক্ষা, কালীপুজো ও ছটের প্রস্তুতি নিয়ে জরুরি বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী

আরও শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব, রাত পোহালেই বাংলায় তুমুল দুর্যোগের পূর্বাভাস

‘শূন্য হাতে ফেরাতে হবে মমতাকে,’ দলীয় কর্মীদের টার্গেট বেঁধে দিলেন শুভেন্দু

জীবিত প্রমাণে ১০২ বছর বয়সে বর সেজে প্রতিবাদ, ১০৬ বছরে থামল দুলিচাঁদের লড়াই

জ্ঞানেশের বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলার শুনানি চলতি সপ্তাহে, মমতাকে জানাল সুপ্রিম কোর্ট

কবে থেকে শুরু WPL, দিনক্ষণ ঘোষণা করল BCCI