‘শেখ হাসিনাকে মুখ বন্ধ রাখতে বলুন’, ঢাকায় ভারতীয় দূতকে ডেকে ধমক ইউনূস সরকারের  

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ বন্ধ রাখার জন্য নয়াদিল্লির উপরে চাপ তৈরি করল মোল্লা মুহাম্মদ ইউনূসের সরকার। বুধবার (১২ নভেম্বর) সেগুনবাগিচায় বিদেশ মন্ত্রকের কার্যালয়ে ডেকে পাঠানো হয় ঢাকায় নিযুক্ত ভারতের উপরাষ্ট্রদূত পবন বাধেকে। তাঁকে তলব করেন বিদেশ মন্ত্রকের দক্ষিণ এশিয়া বিভাগের মহাপরিচালক ইশরাত জাহান। সূত্রের খবর, ভারতীয় দূতকে কড়া ভাষায় তিনি বলেন, ‘শেখ হাসিনার মতো ফ্যাসিবাদীকে আশ্রয় দিয়েছেন ভাল কথা। কিন্তু তিনি দিল্লিতে বসে বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশের বর্তমান সরকারের বিরুদ্ধে মিথ্যা কথা বলে চলেছেন। তাঁর মুখ বন্ধ করতে এবার পদক্ষেপ নিন।’

গত বছরের ৫ অগস্ট সেনা অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে দিল্লিতে আশ্রয় নেন বাংলাদেশের ত‍ৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গোপন ডেরাতে থেকেই তিনি বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে লাগাতার সাক্ষা‍ৎকার দিয়ে চলেছেন। কিভাবে মার্কিন ও পাকিস্তান সরকারের যৌথ ষড়যন্ত্রে তাঁকে ক্ষমতাচ্যূত হতে হয়েছে সেই তথ্যও ফাঁস করেছেন। সেই সঙ্গে বাংলাদেশে কিভাবে মোল্লা ইউনূসের সরকার আওয়ামী লীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে নিধন যজ্ঞ চালাচ্ছেন তাও তুলে ধরেছেন। ফলে মুখ পুড়েছে রাজাকার তথা আইএসআইয়ের চর ইউনূসের। গত এপ্রিলে থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককে বিমসটেকের বৈঠকের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন ইউনূস। ওই বৈঠকেও শেখ হাসিনার কণ্ঠরোধ করার আর্জি জানান। যদিও ভারতের প্রধানমন্ত্রী ওই আবদার মানেননি।

গত জুনে লন্ডনের চ্যাথাম হাউসের রয়্যাল ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে একটি প্রশ্নোত্তর পর্বে মোদিকে হাসিনার কণ্ঠরোধের অনুরোধের কথা প্রকাশ্যে আনেন ইউনূস। অনুষ্ঠানে তিনি বলেন ‘প্রধানমন্ত্রী মোদির সঙ্গে আমার কথা বলার সুযোগ হয়েছিল। তখন বলেছিলাম, শেখ হাসিনাকে ওখানে থাকতে দিয়েছেন। আমি তো আপনাকে নীতি পরিবর্তনে বাধ্য করতে পারি না। দয়া করে এটা নিশ্চিত করুন যাতে, উনি বাংলাদেশের মানুষের সঙ্গে যোগাযোগ না করেন। উনি বিভিন্ন কর্মসূচির দিনক্ষণ বলেছেন, তাতে বাংলাদেশে উত্তেজনা তৈরি হচ্ছে। কেন আমাদের দেশে উনি উত্তেজনা তৈরি করছেন!’ তাঁর কথা অনুযায়ী, এরপর মোদি বলেছিলেন, ‘সমাজমাধ্যমে এ সব হচ্ছে। সমাজমাধ্যমকে তো আমি নিয়ন্ত্রণ করতে পারি না’। আমাদের দেশে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হচ্ছে, আর আপনি সমাজমাধ্যম বলে বিষয়টি এড়িয়ে যেতে পারেন না।’

আগামিকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জুলাই গণহত্যা মামলায় দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাজার রায় কবে ঘোষণা করা হবে, তা জানাবে আন্তর্জাতিক আপরাধ ট্রা্ইব্যুনাল। ওই রায় ঘোষণা নিয়ে ইতিমধ্যেই লকডাউনের ডাক দিয়েছে আওয়ামী লীগ নেতৃত্ব। গত কয়েকদিন ধরে ঢাকার বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ নেতা-কর্মীদের ঝটিকা মিছিলের পাশাপাশি বিভিন্ন নাশকতামূলক ঘটনা ঘটেছে। আর তাতেই সিঁদুরে মেঘ দেখছে ইউনূস সরকার। সূত্রের খবর, এদিন বিদেশ মন্ত্রকে ভারতের দূত পবন বাধেকে ডেকে কড়া ভাষায় বলা হয়েছে, ‘বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিচারাধীন ও পলাতক এক ব্যক্তিকে আশ্রয় দেওয়া এবং তাকে বাংলাদেশবিরোধী ঘৃণামূলক বক্তব্য দেওয়ার মঞ্চ করে দেওয়া—এটি দুই দেশের সম্পর্কের জন্য মোটেও সহায়ক নয়।নয়াদিল্লি যেন এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয় ও শেখ হাসিনার কণ্ঠরোধ করে।’

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের

জম্মু সীমান্তে আটক পাক নাগরিক, লস্কর জঙ্গি লতিফ ভাটের মৃত্যুর পরেই অনুপ্রবেশের চেষ্টা?

বিয়ের মরশুমে কলকাতায় আরও কমল সোনার দাম, জেনে নিন আজকের দর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

ভারতের আর্থিক বৃদ্ধির ভূয়সী প্রশংসা ট্রাম্পের, মার্কিন সুদনীতি নিয়ে তুললেন প্রশ্ন

১৬ দিনে ১,৫৭৪ কোটি টাকার গণ্ডি পার! রণবীরের ‘রামায়ণ’ টপকাতে পারবে ‘পুষ্পা ২’-র রেকর্ড?

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি