ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ছিল বেশ্যাখানা, জামায়াতের নেতার মন্তব্যে উত্তাল বাংলাদেশ

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  উত্তপ্ত হয়ে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। চাঁদাবাজি, ভাঙচুর ও উচ্ছেদের অভিযোগ উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)দের প্রতিনিধিদের বিরুদ্ধে। প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদল। এই আবহেই চাঞ্চল্যকর মন্তব্য করেছেন রগুনা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মো. শামীম আহসান। বলেছেন, ডাকসু ‘মাদকের আড্ডাখানা ও বেশ্যাখানা’ ছিল। তাঁর এই মন্তব্যকে ঘিরে উঠেছে বিতর্কের ঝড়। 

 শনিবার (২৪ জানুয়ারি) রাতে বরগুনার পাথরঘাটার কাটাখালী এলাকায় বরগুনা-২ আসনে জামায়াতের প্রার্থী সুলতান আহমেদের নির্বাচনী জনসভায় বিতর্কিত এই মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি। শামীম আহসান বলেন, ‘আমরা দেখছি, ডাকসু নির্বাচনের পরে, যে ডাকসু মাদকের আড্ডা ছিল, যে ডাকসু বেশ্যাখানা ছিল, সেটা ইসলামী ছাত্রশিবির পরিবর্তন করতে সক্ষম হয়েছে। তাই এই বাংলাদেশ থেকে সকল প্রকার অন্যায়, সকল প্রকার চাঁদাবাজ, সকল প্রকার দুর্নীতি উৎখাত করতে জামায়াতে ইসলামী সক্ষম।’ তিনি আরও বলেন, ‘আমরা রাজনীতি করি আল্লাহর সন্তুষ্টির জন্য। পরকালের নাজাতের জন্য। তাই আপনাদের সেই ইমানের বলে বলীয়ান হয়ে সকল রক্তচক্ষুকে উপেক্ষা করে আগামী দিনে ভোটকেন্দ্রে কোনো রকম হাঙ্গামা করতে না পারে, এ জন্য আপনাদেরকে সিসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ থাকতে হবে ইনশা আল্লাহ।’ এই বিতর্কিত মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি বলেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নানা সমস্যা ছিল। ইসলামী ছাত্রশিবির তার সমাধান করেছে।’

আরও পড়ুন: এসআইআর শুনানিতে নথি জমা দিয়েও মিলছে না রসিদ, জাতীয় ভোটার দিবসে উঠছে অভিযোগ 

প্রসঙ্গত, রবিবার (২৫ জানুয়ারি) শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের স্বাক্ষরিত একটি লিখিত আবেদনে ঢাকা বিশ্ববিদায়য়ের ঘটনা নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। অভিযোগপত্রে বলা হয়, গত সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত ‘বিতর্কিত’ ডাকসু নির্বাচনের পর থেকে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে শিক্ষার্থী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের সহায়তায় গড়ে ওঠা অস্থায়ী দোকানগুলোকে ঘিরে নানা অনিয়মের অভিযোগ সামনে আসছে। ছাত্রদলের অভিযোগ, বিষয়টি প্রকাশ্যে আসার পর দায় এড়াতে সংশ্লিষ্ট ডাকসু প্রতিনিধিরা বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতাকর্মীদের জড়িয়ে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ করছে।

জ্ঞানেশের অপসারণের দাবিতে ককরোচদের আন্দোলনে জমায়েত রুখতে বাতিল ট্রেন, বন্ধ মেট্রো

‘তিলোত্তমা বিচার পাবেই, আমরা প্রতিশ্রুতিবদ্ধ’, আর জি করে বললেন মুখ্যমন্ত্রী

বারবার তল্লাশি চালিয়েও মেলেনি হদিশ, অবশেষে জঙ্গি সন্দেহে বিহার থেকে গ্রেফতার মজিবুর

ফ্ল্যাটে প্রেমিকার সঙ্গে অন্তঃরঙ্গ চিকিৎসক! প্রতিবাদ করতেই হবু স্ত্রীকে ধর্ষণ-মারধর, তারপর…

স্বাদে অতুলনীয়! আজই রেঁধে ফেলুন ছোট চিংড়ি দিয়ে কাঁচা পেঁপের ঘণ্ট

বাজার থেকে কিনবেন কেন? বাড়িতেই বানান টাটকা বেসন! রইল সহজ পদ্ধতি

আমেরিকায় দুই সপ্তাহ জেল খেটে অবশেষে জামিন পেলেন কাশ্মীরি চলচ্চিত্র পরিচালক

‘অসংখ্য পুরুষ ঘিরে রেখেছে আমায়,’ অন্ধ্রপ্রদেশে নিহত নৃত্যশিল্পীর এটাই ছিল শেষ বার্তা

আজও বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, সতর্কতা জারি কোন কোন জেলায়?

শুরু ভোটগণনা, নন্দীগ্রাম-রেজিনগর কার দখলে? পোস্টাল ব্যালটে এগিয়ে বিজেপি

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

ঘুষ কাণ্ডে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করতে নির্দেশ হাইকোর্টের

ওড়িশায় অ্যাম্বুল্যান্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে মৃত ১, আহত ২

খুদে পড়ুয়ার মাথাকে তবলার মতো পেটানোর ভিডিও ফেসবুকে পোস্ট শিক্ষকের, ভাইরাল হতেই…